অসুস্থ গরুর কুরবানির নিয়ত করলে আকীকা ও কুরবানির বিধান
প্রশ্নঃ ১৬৯৫৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটা গরু ছিল বাড়ির পোষা দুই তিনটা বাছুর হওয়ার পর অসুস্থ ছিল তাই নিয়ত করছি কোরবানি দিব এখন ওটা দিয়ে কি আকিকা দেওয়া যাবে। আর যদি আকিকা দেওয়া না যায় তাহলে কি এখন ওটা কোরবানি করে দিয়ে দিতে পারব নাকি কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
১৯ সেপ্টেম্বর, ২০২৬
পীরগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গরুটি অসুস্থ হওয়ার পর যদি শুধু কুরবানি করার নিয়ত করে থাকেন, অর্থাৎ আল্লাহর নামে কুরবানি করার সংকল্প করেছেন কিন্তু মান্নত করেননি, তাহলে এ নিয়তের কারণে গরুটি কুরবানি করা জরুরি হয়ে যায়নি। তাই চাইলে এ গরু দিয়ে আকীকা করা যাবে। একইভাবে, চাইলে পরবর্তীতে সাধারণভাবেও গরুটি বিক্রি বা অন্য কাজে ব্যবহার করা যাবে।
আর যদি গরুর অসুস্থতার কারণে মান্নত করে থাকেন- যেমন, ‘গরুটি সুস্থ হলে আল্লাহর জন্য এটি কুরবানি করব’- তাহলে তা মান্নতের কুরবানি হিসেবে আদায় করা জরুরি। এ ক্ষেত্রে এ গরু দিয়ে আকীকা দেওয়া যাবে না এবং মান্নতের কারণে নির্ধারিত গরুটিই কুরবানি করতে হবে।
এমন মান্নত করে থাকলে এখনই গরুটি কুরবানি করে দেওয়া যাবে না; বরং কুরবানির নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর কুরবানির দিনগুলোতেই গরুটি কুরবানি করে মান্নত আদায় করতে হবে। এর আগে করলে কুরবানীর মান্নত আদায় হবে না।
المستندات الشرعية
** سنن أبي داود» 3322
«عن ابن عبَّاس، أن رسول الله صلى الله عليه وسلم قال: ... ومن نذر نذراً أطاقه فليف به
** «الدر المختار مع رد المحتار » (3/ 735):
(ومن نذر نذرا مطلقا أو معلقا بشرط وكان من جنسه واجب) أي فرض كما سيصرح به تبعا للبحر والدرر (وهو عبادة مقصودة) خرج الوضوء وتكفين الميت (ووجد الشرط) المعلق به (لزم الناذر) لحديث «من نذر وسمى فعليه الوفاء بما سمى» (كصوم وصلاة وصدقة) ووقف (واعتكاف)
** «الدر المختار مع رد المحتار (6/ 333):
«وحيث علمت أن الأضحية اسم لما يذبح في وقت مخصوص لم يكن فيها إلغاء الوقت، فإذا نذرها يلزم فعلها فيه وإلا لم يكن آتيا بالمنذور لأنها بعدها لا تسمى أضحية ولذا يتصدق بها حية إذا خرج وقتها كما قدمناه، بخلاف ما إذا نذر ذبح شاة في وقت كذا يلغو ذكر الوقت لأنه وصف زائد على مسمى الشاة ولذا ألغى علماؤنا تعيين الزمان والمكان، بخلاف الأضحية فإن الوقت قد جعل جزءا من مفهومها فلزم اعتباره،»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১