কবজায় নেওয়ার আগে ক্রয়কৃত পণ্য বিক্রির বিধান
প্রশ্নঃ ১৭০৯৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজনের সাথে এই মর্মে চুক্তি করেছি যে ৫ লাখ টাকার পণ্য ১ বছরের বাকিতে ৫ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করলাম। আমি নিজে পণ্য কিনতে গিয়েছিলাম, সাথে উক্ত ক্রেতাও ছিলেন, উনি পছন্দ করে পণ্য কিনেছেন দুই দোকান থেকে। একটি দোকানের টাকা আমি সরাসরি পরিশোধ করেছি, অপর দোকানের টাকা আমি সরাসরি পরিশোধ করি নাই, উক্ত ক্রেতার মাধ্যমে করেছি। চালান উক্ত ক্রেতার নামে হয়েছে। এখন প্রশ্ন হলো এই বিক্রি ঠিক আছে কিনা? ঐ লভ্যাংশ আমার জন্য হালাল হবে কি?
২৮ সেপ্টেম্বর, ২০২৬
Dhaka
১২৭ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার প্রশ্নোক্ত লেনদেনের বৈধতা নির্ভর করবে- আপনি পণ্যগুলো ক্রয় করার পর নিজের কবজা, যিম্মা ও ঝুঁকির আওতায় নিয়েছিলেন কি না- এর ওপর।
আপনি যে দুই দোকান থেকে পণ্য কিনেছেন, উভয় ক্ষেত্রেই পণ্য নিজের কবজায় নেওয়ার আগে তা আপনার ক্রেতার কাছে বিক্রি করা জায়েয হবে না। প্রথম দোকানের মূল্য আপনি নিজে পরিশোধ করেছেন কিংবা দ্বিতীয় দোকানের মূল্য ক্রেতার মাধ্যমে পরিশোধ করেছেন- এতে বিধানের কোনো পরিবর্তন হবে না। একইভাবে ক্রেতা আপনার সঙ্গে উপস্থিত থাকা, পণ্য পছন্দ করা বা চালান তার নামে হওয়ার কারণেও এ বিধান পরিবর্তিত হবে না।
কারণ, কোনো পণ্য ক্রয় করার পর তা নিজের কবজায় ও ঝুঁকির আওতায় নেওয়ার আগে অন্যের কাছে বিক্রি করা শরিয়তসম্মত নয়। সুতরাং আপনি যদি পণ্যগুলো দোকান থেকে বুঝে নেওয়ার আগেই ক্রেতার কাছে বিক্রি করে থাকেন এবং তাকে দোকান থেকে পণ্য বুঝে নিতে বলে থাকেন, তাহলে এ পদ্ধতিতে সম্পাদিত বিক্রি জায়েয হয়নি।
তবে আপনি যদি প্রথমে দুই দোকান থেকেই পণ্য ক্রয় করে নিজের কবজায় ও যিম্মায় নিয়ে নেন, এরপর এক বছরের বাকিতে ৫ লাখ টাকার পণ্য ৫ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করেন, তাহলে এ বিক্রি জায়েয হবে এবং ৮০ হাজার টাকা মুনাফাও আপনার জন্য হালাল হবে।
এ ক্ষেত্রে পণ্যটি আপনার কবজায় আসার পর বিক্রির আগ পর্যন্ত যদি কোনো ক্ষতি বা নষ্ট হওয়ার ঘটনা ঘটে, তার দায় আপনার ওপর থাকবে। এরপর ক্রেতার কাছে বিক্রি করলে পণ্যটির ঝুঁকি তার ওপর চলে যাবে।
অতএব, শুধু পণ্যের মূল্য পরিশোধ করাই যথেষ্ট নয়; বরং ক্রেতার কাছে বিক্রির আগে পণ্যটি আপনার কবজা ও ঝুঁকির আওতায় আসা জরুরি।
من المستندات الشرعية
** سورة النساء : 29
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ
** صحيح البخاري : 2136
عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ ". زَادَ إِسْمَاعِيلُ " مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ
** سنن ابي داود : 3499
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ ابْتَعْتُ زَيْتًا فِي السُّوقِ فَلَمَّا اسْتَوْجَبْتُهُ لِنَفْسِي لَقِيَنِي رَجُلٌ فَأَعْطَانِي بِهِ رِبْحًا حَسَنًا فَأَرَدْتُ أَنْ أَضْرِبَ عَلَى يَدِهِ فَأَخَذَ رَجُلٌ مِنْ خَلْفِي بِذِرَاعِي فَالْتَفَتُّ فَإِذَا زَيْدُ بْنُ ثَابِتٍ فَقَالَ لاَ تَبِعْهُ حَيْثُ ابْتَعْتَهُ حَتَّى تَحُوزَهُ إِلَى رَحْلِكَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ تُبَاعَ السِّلَعُ حَيْثُ تُبْتَاعُ حَتَّى يَحُوزَهَا التُّجَّارُ إِلَى رِحَالِهِمْ .
** صحيح البخاري : 2135
ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ أَمَّا الَّذِي نَهَى عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَهْوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يُقْبَضَ. قَالَ ابْنُ عَبَّاسٍ وَلاَ أَحْسِبُ كُلَّ شَىْءٍ إِلاَّ مِثْلَهُ.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন