আযানের শুরু থেকে শেষ পর্যন্ত কানে হাত রাখার হুকুম
প্রশ্নঃ ১৭১০৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুয়াজ্জিন আযানের শুরু থেকে শেষ পর্যন্ত কানে হাত দিয়ে রাখতে হবে,নাকি মাঝেমধ্যে হাত সরানো যাবে?
২৯ সেপ্টেম্বর, ২০২৬
Kamutia
৩১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আযানের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক কানে হাত বা আঙুল দিয়ে রাখা ফরজ বা ওয়াজিব নয়; বরং এটি একটি মোস্তাহাব ও সুন্নত আমল। অতএব, আযানের মাঝে প্রয়োজনবশত বা ভুলবশত হাত সরালে আযানের কোনো ক্ষতি হবে না।
হযরত আবু জুহায়ফা (রা.) বলেন,
«رَأَيْتُ بِلَالًا يُؤَذِّنُ وَيَدُورُ وَأَتَتَبَّعُ فَاهُ هَاهُنَا وَهَاهُنَا وَأُصْبُعَاهُ فِي أُذُنَيْهِ»
আমি হযরত বিলাল (রা.)-কে আযান দিতে দেখেছি; তিনি (ডানে-বামে) মুখ ফেরাচ্ছিলেন এবং আমি তাঁর মুখের অনুসরণ করছিলাম, আর তখন তাঁর দুই আঙুল তাঁর দুই কানের মধ্যে ছিল। (জামে তিরমিযী: ১৯৭)
হযরত বিলাল (রা.)-কে রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
«اجْعَلْ أُصْبُعَيْكَ فِي أُذُنَيْكَ فَإِنَّهُ أَرْفَعُ لِصَوْتِكَ»
তোমার দুই আঙুল তোমার দুই কানের মধ্যে রাখো, কেননা এটি তোমার আওয়াজকে অধিকতর উঁচু করবে। (সুনানে ইবনে মাজাহ: ৭১০)
তাই আযানের মাঝে কোনো প্রয়োজনে অথবা কোনো কারণ ছাড়াও যদি মুয়াজ্জিন হাত সরিয়ে নেয়, তবে আযানের কোনো ক্ষতি হবে না, আযান সহিহ ও শুদ্ধ হয়ে যাবে।
وفي مصنف ابن أبي شيبة (١/٢٠٥):
"عن أبي هريرة، قال: «ارفع صوتك بالأذان، فإنه يشهد لك كل شيء سمعك»".
وفي الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (١/٣٨٨):
"(ويجعل) ندبًا (أصبعيه في) صماخ (أذنيه) فأذانه بدونه حسن، وبه أحسن. (قوله: ويجعل أصبعيه إلخ) لقوله صلى الله عليه وسلم لبلال - رضي الله عنه - «اجعل أصبعيك في أذنيك فإنه أرفع لصوتك» وإن جعل يديه على أذنيه فحسن؛ لأن أبا محذورة -رضي الله عنه - ضم أصابعه الأربعة ووضعها على أذنيه وكذا إحدى يديه على ما روي عن الإمام إمداد وقهستاني عن التحفة. (قوله: فأذانه إلخ) تفريع على قوله ندبا. قال في البحر: والأمر أي في الحديث المذكور للندب بقرينة التعليل، فلذا لو لم يفعل كان حسنًا. فإن قيل: ترك السنة فكيف يكون حسنا؟ . قلنا: إن الأذان معه أحسن، فإذا تركه بقي الأذان حسنا كذا في الكافي اهـ فافهم".

والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১