কবরস্থানের গাছ বিক্রির টাকা মসজিদের উন্নয়নে ব্যয় করা যাবে কি?
প্রশ্নঃ ১৭১১৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কবরস্থানের গাছ কেটে বিক্রি করে সেই টাকা মসজিদের উন্নয়নে কি লাগোনো যাবে?
৩০ সেপ্টেম্বর, ২০২৬
West Bengal ৭১১৪১১
২৩০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কবরস্থানটি ওয়াক্ফকৃত হলে, সেখানকার গাছ, ঘাস বা অন্য কোনো সম্পদ বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা কবরস্থানের সংরক্ষণ, সংস্কার ও প্রয়োজনীয় কাজেই ব্যয় করতে হবে। মসজিদের উন্নয়নসহ অন্য কোনো খাতে তা ব্যয় করা জায়েজ হবে না। কারণ, ওয়াক্ফকারী যে উদ্দেশ্যে সম্পদ ওয়াক্ফ করেছেন, ওয়াক্ফের সম্পদ সেই উদ্দেশ্যেই ব্যবহার করা আবশ্যক।
তবে কবরস্থানটি যদি ওয়াক্ফকৃত না হয় এবং কোনো ব্যক্তি বা ব্যক্তিদের মালিকানাধীন হয়, তাহলে মালিকানা অনুযায়ী গাছের হকদার ব্যক্তি বা ব্যক্তিদের সম্মতি বিবেচিত হবে। তারা সর্বসম্মতভাবে গাছ বিক্রি করে প্রাপ্ত অর্থ মসজিদের উন্নয়নসহ অন্য কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিতে পারেন।
অতএব, এ ক্ষেত্রে মূল বিষয় হলো কবরস্থানের মালিকানা ও ওয়াক্ফের অবস্থা। ওয়াক্ফকৃত হলে অর্থ কবরস্থানের উদ্দেশ্যেই ব্যয় করতে হবে; আর ব্যক্তিমালিকানাধীন হলে সংশ্লিষ্ট মালিক বা মালিকদের সম্মতির ভিত্তিতে তা অন্য জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যেতে পারে।
من المستندات الشرعية
** صحيح البخاري : باب الشُّرُوطِ فِي الْوَقْفِ 2737 -
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنْ عُمَرَ بْنَ الخَطَّابِ أَصَابَ أَرْضًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَأْمِرُهُ فِيهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَصَبْتُ أَرْضًا بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالًا قَطُّ أَنْفَسَ عِنْدِي مِنْهُ، فَمَا تَأْمُرُ بِهِ؟ قَالَ: «إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا، وَتَصَدَّقْتَ بِهَا» قَالَ: فَتَصَدَّقَ بِهَا عُمَرُ، أَنَّهُ لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَتَصَدَّقَ بِهَا فِي الفُقَرَاءِ، وَفِي القُرْبَى وَفِي الرِّقَابِ، وَفِي سَبِيلِ اللَّهِ، وَابْنِ السَّبِيلِ، وَالضَّيْفِ لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ، وَيُطْعِمَ غَيْرَ مُتَمَوِّلٍ
** حاشية ابن عابدين = رد المحتار (4/ 445):
«مطلب مراعاة غرض الواقفين واجبة والعرف يصلح مخصصا»
«على أنهم صرحوا بأن مراعاة غرض الواقفين واجبة،»
** حاشية ابن عابدين = رد المحتار » (4/ 433):
قولهم: شرط الواقف كنص الشارع أي في المفهوم والدلالة»
** فتاوى قاضي خان : 3/311
وان نبتت الأشجار فيها بعد اتخاذ الارض مقبرة فان علم غارسها كانت لغارس وان لم يعلم الغارس فالرأى فيها يكون للقاضي ان رأى أن يبيع الأشجار و يصرف ثمنها الى عمارة المقبرة فله ذلك ويكون في الحكم كأنها وقف
رجل جعل أرضه مقبرة وفيها أشجار فأراد ورثته أن يقطعوا الأشجار كان لهم ذلك لأن موضع الأشجار كانت مشغولة.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন