মহিলারা পর্দা করে অনলাইনে বিজনেস করার বিধান
প্রশ্নঃ ১৭৩০৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম কোনো মেয়ে যার অন্যকোনো উপার্জনের লোক নেই এখন সে তার নিজের উপার্জন নিজেকে করতে হয়। সে এখন চাকরি করে বাট চাকরি না করে নিজে অনলাইনে বিজনেস করতে চাইছে সেক্ষেত্রে যদি সেই মেয়ে মুখ ঢেকে হাত মোজা পড়ে মানে পর্দা মেইন্টেইন করে প্রডাক্টের ভিডিও করে তাহলে কী সেটা তার জন্য জায়েজ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো নারীর যদি উপার্জনের জন্য অভিভাবক বা দায়িত্বশীল না থাকে এবং নিজের ভরণপোষণের জন্য তাকে উপার্জন করতে হয়, তবে শরীয়তের পর্দা ও শালীনতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্য বা হালাল উপায়ে অর্থ উপার্জন করার অবকাশ আছে। অনলাইনে ব্যবসা করার ক্ষেত্রে যদি কোনো নারী মুখমণ্ডল আবৃত করে (নিকাব পরে), হাতমোজা পরিধান করে এবং পূর্ণ শরয়ী পর্দা রক্ষা করে পণ্যের গুণাগুণ বর্ণনা বা প্রচারমূলক ভিডিও তৈরি করেন, তবে কথা বলার সময় কণ্ঠস্বর কোমল, আকর্ষণীয় বা সুর যুক্ত না করে স্বাভাবিক, গম্ভীর ও দ্ব্যর্থহীন ভঙ্গিতে পণ্যের বিবরণ প্রদান করতে হবে। শরীরের কোনো অঙ্গ বা সৌন্দর্য (যেমন: চেহারা, হাত, বা শরীরের গঠন প্রকাশ করে এমন আঁটসাঁট পোশাক) পরিধান করা যাবে না। ভিডিওতে নিজেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু না বানিয়ে পণ্যের গুণাগুণ ও বিবরণের ওপর মনোযোগ রাখার চেষ্টা করতে হবে। কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান-বাজনা ব্যবহার না করা যাবে না। যদি ভিডিওতে নিজের শরীর প্রদর্শন না করে কেবল পণ্যটি সামনে রেখে (মোজা পরিহিত হাত দিয়ে দেখিয়ে) অথবা ব্যাকগ্রাউন্ডে স্বাভাবিক কণ্ঠে বিবরণ দেওয়া সম্ভব হয়, তবে তা অধিকতর নিরাপদ।
قال الله تعالى: فَلَا تَخْضَعْنَ بِٱلْقَوْلِ فَيَطْمَعَ ٱلَّذِى فِى قَلْبِهِۦ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا
المبسوط للسرخسي (11/ 230)
فهذا دليل أنه لا بأس للإنسان أن يتكلم مع النساء والإماء بما لا يحتاج إليه، فإن هذا ليس من جملة ما لا يعنيه، فإنما الذي لا يعني المرء مما ورد النهي عنه أن يكون فيه مأثم.
کتاب کا نام: تسہیل بہشتی زیور جلد 2
صفحہ نمبر: 278
عبارت:
عورت کا بازار سے سامان لانا:
عورت کے لیے مجبوری کے وقت ضرورت کے مطابق گھر سے باہر نکلنا جائز ہے، اس لیے اگر واقعی مجبوری ہے تو عورت بازار سے سامان لا سکتی ہے
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন