বিয়ের অনুষ্ঠানে খুশি মনে উপহার না দিলে কি সওয়াব হবে?
প্রশ্নঃ ১৭৩০৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচিত এক ব্যক্তি বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে।দাওয়াত খেয়ে টাকা দিতে হবে,না গেলে লজ্জিত হতে হবে। এই টাকায় কি সাদাকার সওয়াব পাব?(সম্মান রক্ষার্থে ব্যয়)
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামে ওলীমাহ বা বিয়ের দাওয়াত গ্রহণ করা সুন্নত। তবে বর্তমান সমাজে প্রচলিত প্রথা হলো দাওয়াতে অংশ নিলে অর্থ বা উপহার প্রদান করতে হয়, আর না দিলে কিংবা না গেলে সামাজিক লজ্জা ও অপমানের সম্মুখীন হতে হয়। উপহার দেওয়া মূলত পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধির একটি উত্তম মাধ্যম। কিন্তু একে যখন সামাজিক চাপ বা বাধ্যতামূলক রেওয়াজে পরিণত করা হয়, তখন তা দাওয়াতের মূল সুন্নত ও আন্তরিকতার পরিপন্থী হয়ে দাঁড়ায়। তবুও এমন পরিস্থিতিতে নিজের মান-সম্মান রক্ষা এবং অন্য মুসলিম ভাইয়ের মনস্তুষ্টির নিয়তে অর্থ প্রদান করলে আল্লাহ তাআলা তার বিনিময় দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
وما وقى به المرء المسلم عرضه كتب له به صدقة
অর্থাৎ যে অর্থ খরচের মাধ্যমে কোনো মুসলমান স্বীয় ইজ্জত আবরু হেফাজত করে, তার বিনিময় সদকার সওয়াব লেখা হয়।
তাই বিয়ের অনুষ্ঠানে সামাজিক সম্মান রক্ষার্থে এবং লোকলজ্জা বা অপবাদ থেকে বাঁচার উদ্দেশ্যে অর্থ বা উপহার প্রদান করলে সাদাকার সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ।
المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص: 327)
عن جابر بن عبد الله، أن رسول الله صلى الله عليه وسلم قال: «كل معروف صدقة وما أنفق المسلم من نفقته على نفسه وأهله كتب له بها صدقة، وما وقى به المرء المسلم عرضه كتب له به صدقة وكل نفقة أنفقها المسلم فعلى الله خلفها ضامنا إلا نفقة في بنيان أو معصية» قال: فقلت لابن المنكدر: ما قوله، وما وقى به المرء المسلم عرضه قال: أن يعطي الشاعر وذا اللسان قال: لا أعلمه إلا قال: المتقي
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন