নবীজিﷺ- খাবার খাওয়ার সময় কীভাবে বসতেন?
প্রশ্নঃ ১৭৪০০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজিﷺ- খাবার খাওয়ার সময় কীভাবে বসতেন? বিস্তারিত বলবেন। – আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয়নবীজি (স.) বিনয়ের সঙ্গে বসে খাবার খেতেন। কারণ নেয়ামত গ্রহণের সময় মনিবের সামনে গোলামের ভঙ্গিতে বসাই বিনয়ের প্রকাশ। আমাদের প্রতি এমনটাই নবীজির শিক্ষা। নবীজি বলতেন,
آكُلُ كَمَا يَأْكُلُ الْعَبْدُ، وَأَجْلِسُ كَمَا يَجْلِسُ الْعَبْدُ
‘গোলাম যেভাবে খায় আমিও সেভাবে খাব; গোলাম যেভাবে বসে আমিও সেভাবেই বসব।’ (মুসনাদে আবু ইয়ালা: ৪৯২০; মাজমাউজ জাওয়ায়েদ: ১৪২১০; শুআবুল ঈমান, বায়হাকি: ৫৫৭২ ২৯)
একাধিক বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (স.) অনেক সময় দুই হাঁটুর ওপর ভর করে বসে খাবার খেয়েছেন। আনাস (রা.) বলেন-
رأيت النبي صلى الله عليه وسلم جالساً مقعياً يأكل تمراً
‘আমি নবীজিকে (স.) দুই হাঁটুর ওপর ভর করে ঝুঁকে বসে খেজুর খেতে দেখেছি। (সহিহ মুসলিম: ৫১৫৮)
তবে, এই বর্ণনাটি কেবল খেজুর খাওয়ার ক্ষেত্রে পাওয়া যায়। খাবার খাওয়ার সর্বোত্তম সুন্নত পদ্ধতি হলো- দুই হাটু বিছিয়ে নামাজের মতো করে বসা। নবীজি এভাবে বসে খেতেন। ডান পা উঠিয়ে বাম পা বিছিয়ে খাওয়ার বর্ণনাটিও দুর্বল।
আবদুল্লাহ ইবনে বুসর (রা.) বলেন, আমি নবী (স.)-কে একটি বকরি হাদিয়া দিলাম। রাসুলুল্লাহ (স.) তাঁর উভয় হাঁটু উঁচু করে বসে আহার করছিলেন। এক বেদুঈন বললো, এটা কী ধরনের বসা! তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহপরায়ণ ও বিনয়ী বান্দা বানিয়েছেন, হিংসুক ও অহংকারী বানাননি। (ইবনে মাজাহ: ৩২৬৩)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন