জিনার পর ইদ্দত ছাড়া বিয়ের বিধান
প্রশ্নঃ ১৭৪৭৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেনাকারী নারী গর্ভমুক্ত অবস্থায় ইদ্দত পালন না করে তার সাথে যেনাকারী পুরুষকে বিয়ে করলে কি বিয়ে বৈধ হবে?
২৩ নভেম্বর, ২০২৬
ঢাকা ১২১৬
৪৩
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হানাফি মাজহাব অনুযায়ী, কোনো নারী জিনা করার পর গর্ভমুক্ত অবস্থায় থাকলে এবং অন্য কোনো পুরুষের বিবাহবন্ধন বা ইদ্দতে আবদ্ধ না থাকলে, জিনার কারণে ইদ্দত পালন না করেই যে পুরুষের সঙ্গে জিনা হয়েছে, তাকে বিয়ে করলে নিকাহ সহিহ হবে। বিয়ের পর তাদের জন্য দাম্পত্য সম্পর্কও বৈধ হবে। এ প্রসঙ্গে রদ্দুল মুহতার-এ রয়েছে,
لَوْ نَكَحَهَا الزَّانِي حَلَّ لَهُ وَطْؤُهَا اتِّفَاقًا، وَالْوَلَدُ لَهُ وَلَزِمَهُ النَّفَقَةُ
অর্থ: কোনো পুরুষ যে নারীর সঙ্গে জিনা করেছে, তাকে বিয়ে করলে তার জন্য স্ত্রীর সঙ্গে সহবাস বৈধ হবে। এ বিষয়ে মতভেদ নেই। সন্তান তার সঙ্গে সম্পৃক্ত হবে এবং তার ভরণপোষণও তার দায়িত্ব হবে। (রদ্দুল মুহতার, ৩/৪৯)
এ প্রসঙ্গে ফাতাওয়া হিন্দিয়্যাহ-তে রয়েছে,
এ প্রসঙ্গে ফাতাওয়া হিন্দিয়্যাহ-তে রয়েছে,
لَا تَجِبُ الْعِدَّةُ عَلَى الزَّانِيَةِ وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ وَمُحَمَّدٍ رَحِمَهُمَا اللَّهُ تَعَالَى كَذَا فِي شَرْحِ الطَّحَاوِيِّ
অর্থ: জিনাকারী নারীর ওপর ইদ্দত ওয়াজিব নয়। এটি ইমাম আবু হানিফা ও ইমাম মুহাম্মদ (রহ.)-এর মত। শরহুত তহাবিতেও এ কথা উল্লেখ রয়েছে। (ফাতাওয়া হিন্দিয়্যাহ, ১/৫২৬)
তবে নারীটি যদি অন্য কোনো পুরুষের বৈধ স্ত্রী হন অথবা পূর্বের স্বামীর তালাক কিংবা মৃত্যুর কারণে ইদ্দত পালনরত থাকেন, তাহলে সেই বিবাহবন্ধন বা ইদ্দত শেষ হওয়ার আগে অন্য পুরুষের সঙ্গে নিকাহ করা বৈধ হবে না।
আর যদি জিনাকারী নারী গর্ভবতী হন, তাহলে এ ক্ষেত্রে দুটি অবস্থা রয়েছে:
এক. যে পুরুষের সঙ্গে জিনা হয়েছে, সে-ই যদি তাকে বিয়ে করে, তাহলে নিকাহ সহিহ হবে এবং তার সঙ্গে সহবাসও বৈধ হবে।
দুই. অন্য কোনো পুরুষ যদি তাকে বিয়ে করে, তাহলে নিকাহ সহিহ হলেও সন্তান প্রসবের আগে তার সঙ্গে সহবাস করা বৈধ হবে না।
এ প্রসঙ্গে রদ্দুল মুহতার-এ রয়েছে,

وَصَحَّ نِكَاحُ حُبْلَى مِنْ زِنًى لَا حُبْلَى مِنْ غَيْرِهِ ... وَإِنْ حَرُمَ وَطْؤُهَا حَتَّى تَضَعَ
অর্থ: জিনার কারণে গর্ভবতী নারীর নিকাহ সহিহ হবে; অন্য কারণে গর্ভবতী নারীর নিকাহ সহিহ হবে না। তবে জিনার কারণে গর্ভবতী নারীকে বিয়ে করার পর সন্তান প্রসবের আগে তার সঙ্গে সহবাস করা বৈধ নয়। তবে যে পুরুষের সঙ্গে জিনা হয়েছে, সে তাকে বিয়ে করলে সহবাস বৈধ হবে। (রদ্দুল মুহতার, ৩/৪৯)
উল্লেখ্য, গর্ভমুক্ত জিনাকারী নারীকে অন্য কোনো পুরুষ বিয়ে করতে চাইলে তার সঙ্গে সহবাসের আগে একবার ঋতুস্রাব হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি ইদ্দত নয়; বরং গর্ভাশয় মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য ইস্তিবরা।
আর জিনা করা কবিরা গুনাহ। তাই উভয়ের ওপর এ গুনাহ থেকে আন্তরিকভাবে তওবা করা, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে এ ধরনের গুনাহ থেকে সম্পূর্ণ বিরত থাকার দৃঢ় সংকল্প করা ফরজ।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار):
لو نكحها الزاني حل له وطؤها اتفاقا، والولد له ولزمه النفقة.
(قوله: والولد له) أي إن جاءت بعد النكاح لستة أشهر، مختارات النوازل، فلو لأقل من ستة أشهر من وقت النكاح لا يثبت النسب، ولا يرث منه إلا أن يقول: هذا الولد مني، ولا يقول: من الزنى، خانية. والظاهر أن هذا من حيث القضاء، أما من حيث الديانة فلا يجوز له أن يدعيه؛ لأن الشرع قطع نسبه منه، فلا يحل له استلحاقه به، ولذا لو صرح بأنه من الزنى لا يثبت قضاء أيضا، وإنما يثبت لو لم يصرح؛ لاحتمال كونه بعقد سابق أو بشبهة حملا لحال المسلم على الصلاح، وكذا ثبوته مطلقا إذا جاءت به لستة أشهر من النكاح؛ لاحتمال علوقه بعد العقد، وأن ما قبل العقد كان انتفاخا لا حملا، ويحتاط في إثبات النسب ما أمكن.

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار): (٣/٤٩)
الفتاوى الهندية:
لا تجب العدة على الزانية وهذا قول أبي حنيفة ومحمد رحمهما الله تعالى كذا في شرح الطحاوي."
الفتاوى الهندية: (كتاب الطلاق، الباب الثالث عشر في العدة، ١/٥٢٦)
مختصر اختلاف العلماء لأبي جعفر الطحاوي:
٨٢٣- في الزانية هل عليها عدة
قال أبو حنيفة في رجل رأى امرأة تزني فتزوجها فله أن يطأها قبل أن يستبرئها وقال محمد لا أحب أن يطأها حتى يستبرئها فإن تزوج امرأة وبها حمل من زنا جاز النكاح ولا يطأها حتى تضع.
مختصر اختلاف العلماء لأبي جعفر الطحاوي: (٢/٣٢٧)
بدائع الصنائع في ترتيب الشرائع:
ولا عدة على الزانية حاملا كانت أو غير حامل؛ لأن الزنا لا يتعلق به ثبوت النسب.
بدائع الصنائع في ترتيب الشرائع: (كتاب الطلاق، فصل في توابع الطلاق، ٣/١٩٢)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন