মহিলা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে করণীয়
প্রশ্নঃ ১৭৫১৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্নঃ সম্মানিত মুহতারাম,আমি একটি ক্লিনিকে বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করি। আমার কাজ হল রোগীর প্রেসার মাপা এবং রোগীদেরকে ইনজেকশনের দেয়ার কাজে সহযোগিতা করা। আমি চেষ্টা করি নজরের হেফাজতের জন্য। কিন্তু অনেক সময় মহিলা রোগীদের প্রেশার মাপা এবং ইনজেকশন দেয়ার সময় তাদের সতর নজর এসে যায়। পরে আবার ইস্তেগফার করার চেষ্টা করি। আমার জানার বিষয় হল এহেন পরিস্থিতিতে আমার এই চাকরি করাটা ঠিক হচ্ছে কিনা বা উপার্জনটা পরিপূর্ণ হালাল হচ্ছে কিনা এবং এখানে আমার আর কি করনীয় আছে?
২৫ নভেম্বর, ২০২৬
৬VPV+RPX
০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন ঈমানদার হিসেবে আপনার তাকওয়া ও হালাল-হারামের প্রতি সচেতনতার পরিচয় বহন করে।
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অসুস্থ মানুষের সেবা করা, প্রেশার মাপা ও ইনজেকশন দেওয়া মূলত একটি বৈধ, কল্যাণকর ও মানবোচিত পেশা। যেহেতু আপনার মূল দায়িত্ব হলো চিকিৎসাসেবা দেওয়া এবং অর্জিত বেতন এই সেবারই বিনিময়, তাই আপনার এই চাকরি করা বৈধ এবং অর্জিত উপার্জন হালাল। চিকিৎসা দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বা অসাবধানতাবশত রোগীর সতর বা অঙ্গ চোখে পড়ে গেলে তার কারণে আপনার পুরো উপার্জন হারাম বা ক্ষুণ্ণ হয়ে যাবে না। কারণ হারাম নজর আপনার চাকরির মূল উদ্দেশ্য নয়; বরং তা কাজের অনাকাঙ্ক্ষিত অনুষঙ্গ। রুগীর চিকিৎসার প্রয়োজনে চিকিৎসক বা চিকিৎসা সহযোগীর জন্য নির্দিষ্ট অঙ্গ যতটুকু দেখা বা স্পর্শ করা অপরিহার্য, ততটুকুর অনুমতি শরীয়ত দিয়েছে। প্রেশার মাপার জন্য হাতের বাহু বা ইনজেকশন দেওয়ার নির্দিষ্ট স্থান ছাড়া শরীরের অন্য কোনো অঙ্গের দিকে ইচ্ছা করে তাকানো বা প্রয়োজনের অতিরিক্ত সতর উন্মুক্ত করা কঠোরভাবে নিষিদ্ধ। আকস্মিক বা অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেলে হাদিস অনুযায়ী সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিলে গোনাহ হবে না।
আপনার ঈমান ও চরিত্র সুরক্ষার জন্য কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। তাই ক্লিনিকে যদি কোনো ফিমেল নার্স, আয়া বা মহিলা অ্যাটেনডেন্ট থাকেন, তবে মহিলা রোগীদের প্রেশার মাপা বা ইনজেকশন দেওয়ার কাজে তাঁদের অগ্রাধিকার দিন বা তাঁদের মাধ্যমে কাজটি সম্পন্ন করার উদ্যোগ নিন। কখনোই বন্ধ কামরায় কোনো মহিলা রোগীর সাথে একাকী নির্জনে থাকবেন না। চেম্বার বা ইনজেকশন রুমের দরজা খোলা রাখবেন অথবা সাথে রোগীর কোনো মাহরাম কিংবা ক্লিনিকের অন্য কর্মীকে উপস্থিত রাখবেন।
«ويجوز للطبيب أن ينظر إلى موضع المرض منها» للضرورة «وينبغي أن يعلم امرأة مداواتها» لأن نظر الجنس إلى الجنس أسهل «فإن لم يقدروا يستر كل عضو منها سوى موضع المرض» ثم ينظر ويغض بصره ما استطاع؛ لأن ما ثبت بالضرورة يتقدر بقدرها وصار كنظر الخافضة والختان. «وكذا يجوز للرجل النظر إلى موضع الاحتقان من الرجل» لأنه مداواة ويجوز للمرض وكذا للهزال الفاحش على ما روي عن أبي يوسف؛ لأنه أمارة المرض. — الهداية في شرح بداية المبتدي – المرغيناني (٤ / ٣٦٩)
(وشرائها ومداواتها ينظر) الطبيب (إلى موضع مرضها بقدر الضرورة) إذ الضرورات تتقدر بقدرها وكذا نظر قابلة وختان
(قوله وينبغي إلخ) كذا أطلقه في الهداية والخانية. وقال في الجوهرة: إذا كان المرض في سائر بدنها غير الفرج يجوز النظر إليه عند الدواء، لأنه موضع ضرورة، وإن كان في موضع الفرج، فينبغي أن يعلم امرأة تداويها فإن لم توجد وخافوا عليها أن تهلك أو يصيبها وجع لا تحتمله يستروا منها كل شيء إلا موضع العلة ثم يداويها الرجل ويغض بصره ما استطاع إلا عن موضع الجرح اهـ فتأمل والظاهر أن «ينبغي» هنا للوجوب — حاشية ابن عابدين = رد المحتار ط الحلبي – ابن عابدين (٦ / ٣٧٠)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন