বিরতি দিয়ে কাফফারার রোজা রাখা
প্রশ্নঃ ২১৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনৈক দরিদ্র মহিলা কসমের কাফফারা হিসাবে তিন দিন রোযা রাখে। তৃতীয় দিন রোযা অবস্থায় তার অপবিত্রতা শুরু হয়। ফলে পবিত্র হওয়ার পর সে আরো একদিন রোযা রাখে। জানতে চাই, তার কসমের কাফফারা কি আদায় হয়েছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, মহিলাটির কসমের কাফফারা আদায় হয়নি। কেননা রোযার মাধ্যমে কসমের কাফফারা আদায়ের জন্য তিন দিন লাগাতার রোযা রাখা শর্ত। মাঝে বিরতি হলে তা দ্বারা কাফফারার রোযা আদায় হয় না।
মহিলাটি বাস্তবেই যদি দশজন মিসকীনকে দুই বেলা পেট ভরে খানা খাওয়ানোর অথবা তাদেরকে এক জোড়া করে বস্ত্র দান করার সামর্থ্য না রাখে তাহলে পুনরায় তাকে লাগাতার তিনটি রোযা রাখতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন