মৃত পিতার ঋণ পরিশোধে বিলম্ব হলে কি তিনি কবরে আজাবে আক্রান্ত হবেন?
প্রশ্নঃ ১৩৪৪৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবা মারা যাবার পর আমরা জানতে পারি তার একটা বড় এমাউন্ট টাকা একজন একটা দোকানে পায় আমার আব্বুরকাছ থেকে, কিন্তু এতোগুলা টাকা পরিশোধ করতে আমার একটু সময় লাগবে, রিন পরিশোধ না হওয়া পর্যন্ত কি আমার আব্বু কবরে আজাব পাবে?
৯ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
মৃত ব্যক্তির রেখে যাওয়া ঋণ অত্যন্ত গুরুতর বিষয়। শরিয়তের দৃষ্টিতে ঋণ হচ্ছে মানুষের হক (হক্কুল ইবাদ), যা শুধু মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায় না। বরং মৃত ব্যক্তির সম্পদ থেকে সর্বপ্রথম তাঁর ঋণ পরিশোধ করা আবশ্যক। ওয়ারিশদের দায়িত্ব হলো, সাধ্যমতো দ্রুত সেই ঋণ আদায়ের ব্যবস্থা করা।
হাদীসে এ বিষয়ে কঠোর সতর্কতা এসেছে। হযরত আবূ হুরাইরা (রাযি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
> «نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»
> “ঈমানদার ব্যক্তির রূহ তার ঋণের সঙ্গে বন্ধক থাকে, যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়।”
> (জামে’ আত-তিরমিজি, হাদীস: ১০৭৯; হাদীসের মান: সহিহ)
তবে এর অর্থ এই নয় যে, ঋণ বড় হওয়ার কারণে যদি ওয়ারিশরা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে অক্ষম হন, তাহলে মৃত ব্যক্তি অবশ্যই কবরে আজাবে আক্রান্ত হবেন। বরং যদি ওয়ারিশরা ঋণদাতার সাথে যোগাযোগ করে সময় চেয়ে নেন, নিয়মিত যোগাযোগ বজায় রাখেন এবং আন্তরিকভাবে ঋণ পরিশোধের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায়, মৃত পিতাকে কবরের আজাবে পাকড়াও করা হবে না।
আর ঋণ পরিশোধের বিষয়ে সদিচ্ছা ও আন্তরিক নিয়ত থাকলে আল্লাহ তাআলা নিজেই সাহায্যের ব্যবস্থা করে দেন। এ বিষয়ে রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
> «مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلَافَهَا أَتْلَفَهُ اللَّهُ»
> “যে ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করে তা পরিশোধ করার নিয়ত করে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তা আদায়ের ব্যবস্থা করে দেন। আর যে ব্যক্তি তা বিনষ্ট করার নিয়তে গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন।”
> (সহিহ বুখারী, হাদীস: ২২২৯)
সুতরাং ওয়ারিশদের কর্তব্য হলো—
১. ঋণ পরিশোধকে অগ্রাধিকার দেওয়া,
২. বৈধ উপায়ে উপার্জনের সর্বোচ্চ চেষ্টা করা,
৩. অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে ঋণ শোধ শুরু করা,
৪. এবং আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা।
ঋণ পরিশোধের এই দু‘আটি খুবই কার্যকরি:
اَللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণঃ
আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক
আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের সহজ ব্যবস্থা করে দেন এবং আপনার মৃত পিতাকে তাঁর রহমত ও মাগফিরাতে আচ্ছাদিত করুন। আমিন।
الفتاوي الهندية:
"قال الفقيه - رحمه الله تعالى -: لا بأس بأن يستدين الرجل إذا كانت له حاجة لا بد منها و هو يريد قضاءها و لو استدان دينًا و قصد أن لايقضيه فهو آكل السحت، كذا في القنية. رجل مات و عليه قرض ذكر الناطفي نرجو أن لايكون مؤاخذًا في دار الآخرة إذا كان في نيته قضاء الدين، كذا في خزانة المفتين."
(کتاب الکراہیۃ ، باب سابع و عشرون ج نمبر 5 ص نمبر 366،دار الفکر)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১