প্রশ্নঃ ২৬৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি প্রতি সপ্তাহে শহর থেকে বিভিন্ন প্লাস্টিক সামগ্রী যেমন জগ, বদনা, বাটি ইত্যাদি কিনে গ্রামে নিয়ে যাই এবং কয়েকজন ছেলেকে দিয়ে তা মানুষের বাড়িতে ফেরি করে বিক্রি করতে পাঠাই। তাদেরকে মাল বুঝিয়ে দেওয়ার সময় পণ্যের দামও নির্দিষ্ট করে দেই। তাদের সাথে এ মর্মে চুক্তি হয় যে, নির্দিষ্ট দামের অতিরিক্ত যত টাকায় বিক্রি করতে পারবে তা তাদের। এ চুক্তিতে তারা সম্মত থাকে। জানার বিষয় হল, এভাবে চুক্তি করা বৈধ হয়েছে কি না?
১৩ অক্টোবর, ২০২০
৩১
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এভাবে চুক্তি করা বৈধ নয়। কারণ এক্ষেত্রে পারিশ্রমিক নির্দিষ্ট হয় না। অথচ চুক্তি সহীহ হওয়ার জন্য তা নির্দিষ্ট হওয়া জরুরি। বিশিষ্ট সাহাবী আবু সায়ীদ খুদরী রা. বলেন, ‘যখন তুমি কাউকে মজুর হিসেবে নিয়োগ কর তখন তার মজুরি নির্দিষ্ট করে দাও।’ (সুনানে নাসাঈ ৭/৩১-৩২)
এক্ষেত্রে সহীহ পদ্ধতিতে কারবার করতে চাইলে বিক্রয় মূল্যের কত অংশ বিক্রেতাগণ কমিশন হিসেবে পাবে তা সুনির্দিষ্ট করে দিতে হবে। যেমন এভাবে বলবে যে, পণ্যটি যত টাকা বিক্রি হবে তুমি এর ৫% (বা অন্য কোনো হার) পাবে। এক্ষেত্রে একটি সর্বনিম্ন মূল্যও ঠিক করে দিতে পারবে।والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন