হারানো বস্তু ফিরে পাওয়ার আমল
প্রশ্নঃ ২৮১৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বিড়াল টি হারিয়ে গিয়েছে।হারিয়ে যাওয়া জিনিস খুজে পাওয়ার দুআ জানতে চাচ্ছিলাম।
২৫ জানুয়ারী, ২০২৩
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর দুই রাকাত নামাজ আদায় করে এবং তাশাহুদ পড়ার পর নিম্নোক্ত দোয়াটি পাঠ করে-
يَا هَادِيَ الضَّالِّ، وَرَادَّ الضَّالَّةِ ارْدُدْ عَلَيَّ ضَالَّتِي بِعِزَّتِكَ وَسُلْطَانِكَ فَإِنَّهَا مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ
অর্থ : হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী; আপনার সম্মান ও ক্ষমতার উসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। এটি আপনার দান এবং অনুগ্রহ।’(মুসান্নাফে ইবনে আবি শায়বা ও তাবারানি)
এটি ইবনে ওমর (রা.) এর আমল হিসেবে প্রমাণিত।
আর হাদিস দ্বারা প্রমাণিত যে, রাসুল (সা.) যেকোনো বিপদাপদে নামাজে দাঁড়িয়ে যেতেন। এবং এটি কোরআনে বর্ণিত সূরা বাকারার ৪৫ নং আয়াতের এই বাস্তব রূপ।
সুতরাং কোনো কিছু হারিয়ে গেলে— দুই রাকাত সালাত আদায় করে— আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহ সবকিছু সহজ করে দিন।
অন্য এক বর্ণনায় আছে আবদুল্লাহ ইবনেওমর (রা.) বর্ণনা করেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর দুই রাকাত নামাজ পড়ে এবং তাশাহুদ পড়ার পর উল্লিখিত দোয়াটি পাঠ করে। (বাইহাকি, মুসান্নাফে ইবনে আবি শায়বা ও তাবারানি, আল-ওয়াবিলুস সাইয়েব, পৃষ্ঠা : ১৯১)
এছাড়াও কোন কিছু হারিয়ে গেলে কাউকে কিছু না বলে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে ৪১ বার
انا لله وانا اليه راجعون
পড়লে, ইনশাআল্লাহ হারানো বস্তু ফিরে পাওয়া যায়। এবং হারানো বস্তু ফিরে পাওয়ার ক্ষেত্রে এটা খুবই কার্যকরী আমল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি মোহাম্মদ আমীর হোসাইন
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১