ইমামের আগেই যদি মুক্তাদির তাশাহহুদ, দরূদ ও দুআ সমাপ্ত হয়ে যায়
প্রশ্নঃ ২৮৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের সালাম ফেরানোর আগেই যদি মুক্তাদির তাশাহহুদ, দরূদ ও দুআ সমাপ্ত হয়ে যায় তাহলে সালাম ফিরানোর আগ পর্যন্ত কী করবে?
২৯ অক্টোবর, ২০২০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, প্রথম বৈঠকে যদি মুক্তাদি ইমামের আগে তাশাহহুদ পূর্ণ করে ফেলে, তবে চুপ থেকে ইমামের দাঁড়ানোর জন্য অপেক্ষা করবে। এক্ষেত্রে দুরুদ শরিফ ও দু’আসমূহ পড়বে না।
* আর শেষ বৈঠকে যদি মুক্তাদি ইমামের আগে তাশাহহুদ পড়ে নেয়, তবে এতে বিস্তারিত বিবরণ এই যে—
যদি মুক্তাদি 'মাদরিক' (শুরু থেকে ইমামের সাথে শরিক ব্যক্তি) হয়, তবে সে তাশাহহুদ, দুরুদ এবং দু’আর পর আরও অতিরিক্ত দুরুদ শরিফ অথবা ওই সমস্ত দু’আ পড়তে পারে যা কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে।
আর যদি মুক্তাদি 'মাসবুক' (যার কিছু রাকাত ছুটে গেছে) হয়, তবে তার জন্য হুকুম এই যে—সে শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু এমনভাবে ধীরস্থির ভাবে পড়বে যেন ইমামের সালাম ফেরানো পর্যন্ত পৌঁছে যায়।
আর যদি সে ইমামের আগেই আত্তাহিয়্যাতু পূর্ণ করে ফেলে, তবে এরপর চুপ থাকবে অথবা তাশাহহুদ-কে আস্তে আস্তে পুনরাবৃত্তি করতে থাকবে; মাসবুক ব্যক্তি শেষ বৈঠকে ইমামের পেছনে দুরুদ ও দু’আসমূহ পড়বে না।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 525):
"ولو أتمه قبل إمامه فتكلم جاز وكره.
(قوله: لو أتمه إلخ) أي لو أتم المؤتم التشهد، بأن أسرع فيه وفرغ منه قبل إتمام إمامه فأتى بما يخرجه من الصلاة كسلام أو كلام أو قيام جاز: أي صحت صلاته لحصوله بعد تمام الأركان لأن الإمام وإن لم يكن أتم التشهد لكنه قعد قدره؛ لأن المفروض من القعدة قدر أسرع ما يكون من قراءة التشهد وقد حصل، وإنما كره للمؤتم ذلك لتركه متابعة الإمام بلا عذر، فلو به كخوف حدث أو خروج وقت جمعة أو مرور مار بين يديه فلا كراهة كما سيأتي قبيل باب الاستخلاف".
الفتاوى الهندية (1/ 91):
"(ومنها) أن المسبوق ببعض الركعات يتابع الإمام في التشهد الأخير وإذا أتم التشهد لا يشتغل بما بعده من الدعوات ثم ماذا يفعل تكلموا فيه وعن ابن شجاع أنه يكرر التشهد أي قوله: أشهد أن لا إله إلا الله وهو المختار. كذا في الغياثية والصحيح أن المسبوق يترسل في التشهد حتى يفرغ عند سلام الإمام، كذا في الوجيز للكردري وفتاوى قاضي خان، وهكذا في الخلاصة وفتح القدير".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১