কাযা নামায সম্পর্কে অজ্ঞ থাকলে তারতীবের বিধান
প্রশ্নঃ ১৬২৪৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত কেহ صاحب ترتييب। যদি সে এশার নামাজের পর জানতে পারে যে, তার ফজরের নামাজ ইমামের কোন ভুলের কারনে হয় নাই সুতরাং ঐ নামাজটি পুনরায় আদায় করতে হবে। এখন ঐ صاحب ترتيب এর জন্য কি আসর মাগরিব এশা فساد موقوف এর অন্তর্ভুক্ত হবে? আর ঐ ফজরের নামাজ কখন আদায় করতে হবে।
২৪ জুলাই, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হানাফি ফিকহে তারতীব ও فساد موقوف-এর হুকুম কার্যকর হওয়ার জন্য কেবল একটি নামাজ বাস্তবে কোনো কারণে না হওয়াই যথেষ্ট নয়; বরং সেই ছুটে যাওয়া নামায সম্পর্কে অবগত থাকাও (العلم بالفائتة) শর্ত।
অর্থাৎ যদি কোনো ব্যক্তি জানেই না যে তার ফজরের নামাজ সহীহ হয়নি, বরং তার দৃঢ় ধারণা ছিল যে ফজর আদায় হয়ে গেছে, তাহলে-
তারপর আদায়কৃত যোহর, আসর, মাগরিব ও এশা সে ফজর কাযা থাকার জ্ঞান ছাড়াই আদায় করেছে।
তাই সে ইচ্ছাকৃতভাবে তারতীব ভঙ্গ করেনি।
এ অবস্থায় পরবর্তী নামাজগুলোকে فساد موقوف- বলা যায় না।
পরে যখন সে জানতে পারল যে ফজরের নামাজ আসলে সহীহ হয়নি, তখন তার করণীয় হলো-
যখন জানতে পারল তখনই শুধু ফজরের নামাজের কাযা আদায় করবে।
যোহর, আসর, মাগরিব ও এশা পুনরায় আদায় করতে হবে না।
এর কারণ হলো, যেমনটি একটু আগেও বলা হলো, তারতীবের বাধ্যবাধকতা কাযা সম্পর্কে জ্ঞান থাকার পর প্রযোজ্য হয়।
من المستندات الشرعية
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ نَسِيَ صَلاَةً أَوْ نَامَ عَنْهَا فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا ".
আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি যদি নামাযের কথা ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ে, তবে এর কাফফারা হলো স্মরণ হওয়ামাত্র তা আদায় করে নেয়া। -সহীহ মুসলিম, হাদীস নং ৬৮৪
** حاشية ابن عابدين = رد المحتار» (2/ 70):
«وفي المجتبي: من جهل فرضية الترتيب يلحق بالناسي واختاره جماعة من أئمة بخارى، وعليه يخرج ما في القنية: صبي بلغ وقت الفجر وصلى الظهر مع تذكره جاز، ولا يلزم الترتيب بهذا العذر»
** حاشية الطحطاوي على الدر لمختار : 2/484-485
قال الشارح: قوله : له : (وَفِي المُجْتَبى»: من جهل ... إلخ) الظاهر أنه مسقط
خامس غير الظن ؛ لأن الظن فيه إدراك ؛ والمراد هنا بالجهل : البسيط، وهو خلو الذهن الذي ليس فيه إدراك ؛ لوجوب الترتيب ولا لعدمه، انتهى حلبي.
قوله : (يَلْحَق بِالنَّاسِي) وهو رواية الحسن عن الإمام، وبه أخذ الأكثرون،
انتهى مجمع الأنهر ومقابله وجوب الترتيب، وإن لم يكن عالما به.
قوله : (وَعَلَيْهِ ) أي : على ما في المجتبى» من الإلحاق.
قوله : (يخَرَّجُ مَا فِي القُنْيَةِ») فصاحب القنية» إنما حكم على الصبي
بذلك؛ لأن الغالب عليه الجهل كما في «النهر».
قوله : (بَلَغَ) أي : ولم يصل الفجر .
قوله : (بهذا العذر) أي : بسبب هذا العذر وهو الجهل،
** وكان الحسن بن زياد رحمه الله يقول : إنما يجب مراعاة الترتيب على من علم به لا على من لم يعلم به.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১