হারাম টাকা দিয়ে ক্রয়কৃত কম্পিউটার দ্বারা কাজ শিখে চাকুরি করলে বেতন কি হালাল হবে?
প্রশ্নঃ ৩১৪১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পোস্ট অফিসে টাকা জমা রাখার পর যে লাভ অংশ দিয়েছে ঐ লাভ অংশ দিয়ে কম্পিউটার বানানোর পর ঐ কম্পিউটার দিয়ে কাজ শিখে ঐ কাজের উপর ভিত্তি করে কোনো জায়গায় চাকরি পেলে এবং সেই চাকরি থেকে উপার্জিত অর্থ, সেটা কতটুকু জায়েজ হবে?
১২ এপ্রিল, ২০২৩
পার্বতীপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পোস্ট অফিস পেনশনার সঞ্চয়পত্র-এর বিবরণ থেকে এ কথা স্পষ্ট হয়ে যায় যে, এটি পুরোপুরি সুদী প্রকল্প। যেখানে জমাকারীকে মেয়াদান্তে নির্দিষ্ট অংকে লাভ দেওয়া হয়। বলাবাহুল্য যে, এটিই হল কোরআন মজিদের নিষিদ্ধ সুদ-রিবান নাসিআহ। এই সুদ সম্পর্কেই কোরআন মজিদে ঘোষণা করা হয়েছে,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ- فَإِن لَّمْ تَفْعَلُواْ فَأْذَنُواْ بِحَرْبٍ مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। (সূরা বাকারা ২৭৮,২৭৯)
সুতরাং কোনো ব্যক্তি যদি সেখানে টাকা রাখে তাহলে নিঃসন্দেহে তিনি কবিরা করেছেন এবং এর লভ্যাংশ দিয়ে কম্পিউটার কেনাও তার জন্য হারাম হয়েছে।
তবে ওই ব্যক্তি যদি উক্ত কম্পিউটার দ্বারা কাজ শিখে সংশ্লিষ্ট পেশার কোনো চাকুরি করে এবং তার উপর অর্পিত দায়িত্ব ঠিকঠিক পালন করেন তাহলে তার বেতন হারাম হবে না। কেননা তা তার পরিশ্রমলব্ধ আয়। (কিতাবুন নাওয়াজেল ১২/৫১৪, আহসানুল ফাতওয়া ৮/১৯৮)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১