জানাজা ও ঈদের নামাজে মাসবুক হলে করণীয়
প্রশ্নঃ ৩৭৫৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত জানাজা নামাজ কেউ যদি ১/২ রাকাত না পায় তাহলে সে কিভাবে পূরণ করবে এবং ঈদ এর নামাজ..?
১৯ অক্টোবর, ২০২৩
العباسية، بين الجناين، الوايلى، محافظة القاهرة ১১৫১৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. জানাজার নামাজে চার তাকবির বলা ফরজ। কোনো একটি তাকবির ছুটে গেলে নামাজ হবে না। তাই জানাজার নামাজে কেউ মাসবুক হলে করণীয় হচ্ছে, ইমাম সাহেবের পরবর্তী তাকবিরের জন্য অপেক্ষা করা, ইমাম সাহেবের তাকবির বলার সাথে নামাজে শরীক হওয়া। যখন ইমাম যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে, তখন জানাজার খাটিয়া উঠানোর পূর্বে মাসবুক শুধু ছুটে যাওয়া তাকবিরগুলো বলে নিবে। তাকবির বলার সাথে দুয়া পড়া জরুরি নয়।
তবে মৃত ব্যক্তির খাটিয়া উঠানোর আগে আগে দুয়া ও তাকবির উভয়টি পড়ার সময় পাওয়া যায় তাহলে তাকবিরের সাথে দুয়াও পড়ে নিবে। খাটিয়া উঠিয়ে ফেলার পর আর তাকবির বলার সুযোগ থাকবে না।
২. যে ব্যক্তি ঈদের নামাযে ঈমাম সাহেবের অতিরিক্ত তাকবির বলার পর নামাযে শরিক হয়, অর্থাৎ প্রথম রাকাতের তাকবির মিস হয়, তাহলে তার জন্য হুকুম হলো, তাকবিরে তাহরিমা বলার সাথে সাথেই অতিরিক্ত তাকবিরগুলো বলে ফেলেবে (ইমাম ইতিমধ্যে তেলাওয়াত শুরু করলেও এই বিধান)।
কেউ যদি ঈদের নামাযের প্রথম রাকাত মিস করে তাহলে সে ইমামের সালামের পর উঠে দাঁড়াবে, সানা, আওজুবিল্লাহ, বিসমিল্লাহ, সুরা ফাতিহা ও অন্য সুরা পড়ার পর অতিরিক্ত তিন তাকবির দিবে, এরপর রুকু করে বাকি নামায পূর্ণ করবে। অতিরিক্ত তাকবির কিরাত পড়ার আগে আদায় করারও সুযোগ আছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি জাওয়াদ তাহের
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১