সুসংবাদ বা নিয়ামত পেলে শোকরের সিজদা করা যাবে?
প্রশ্নঃ ৪৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ঢাকা মেডিকিলের ২য় বর্ষের ছাত্র। গত বছর তিন সেমিস্টারেই আমার ফলাফল খুব ভালো হয়। আমার আম্মাকে দেখতাম ফলাফলের সংবাদ শুনতেই তিনি সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এছাড়াও আরো কয়েকবার খুশির সংবাদ এলে তাকে এভাবে সিজদা আদায় করতে দেখেছি। আমার আম্মাকে ছাড়া অন্য কাউকে এভাবে সিজদা করতে না দেখায় বিষয়টি আমার কাছে নতুন মনে হচ্ছে। তাই মুহতারামের নিকট জানতে চাচ্ছি, এভাবে সিজদা করে আল্লাহর শুকরিয়া আদায় করা প্রমাণিত কি না? দলীলসহ জানালে উপকৃত হব।
৩০ অক্টোবর, ২০২০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাঁ, বিশুদ্ধ মত অনুযায়ী আল্লাহর কোনো নিআমত লাভ করলে কিংবা কোনো বিপদ থেকে মুক্তি পেলে এভাবে সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জায়েয আছে। দীর্ঘ এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রা.-এর চিঠির মাধ্যমে ইয়েমেনের হামদান গোত্রের ইসলাম গ্রহণের সংবাদ পেলেন তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ে সিজদা করলেন। (সুনানে কুবরা, বাইহাকী ২/৩৬৯)
আসলাম রাহ. বলেন ওমর রা.-এর নিকট যখন ইয়ামামা বিজয়ের সংবাদ এল তখন তিনি সিজদা করলেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৮৫০১)
-ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৮৫; হালবাতুল মুজাল্লী ২/৫৯৪; শরহুল মুনয়াহ পৃ. ৬১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৫; রদ্দুল মুহতার ২/১২০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মাসিক আলকাউসার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১