একই সিজদার আয়াত বারবার পড়লে কয়টি সিজদা ওয়াজিব?
প্রশ্নঃ ৪৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ক. আমি গত রমযান মাসে তারাবীহর পড়া ভালোভাবে ইয়াদ করার জন্য মসজিদে বসে তিলাওয়াত করি। কখনো মসজিদের ভেতরে হেঁটে হেঁটে তিলাওয়াত করি। এখন প্রশ্ন হল একটি সিজদার আয়াত মসজিদের ভেতরে হেঁটে হেঁটে বারবার পড়ার কারণে আমার উপর কি একাধিক সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে? নাকি একটিই ওয়াজিব হবে?
খ. গোসল ফরয অবস্থায় সিজদার আয়াত শুনলেও কি সিজদা ওয়াজিব হবে? জানালে কৃতজ্ঞ থাকব।
২১ আগস্ট, ২০২১
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ক. মসজিদের ভেতরে বা কোনো ঘরে হেঁটে হেঁটে একটি সিজদার আয়াত বারবার পড়লে একটি সিজদাই ওয়াজিব হয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে এভাবে একটি সিজদার আয়াতই পড়ে থাকলে একটি সিজদাই আদায় করতে হবে।-ফাতাওয়া সিরাজিয়্যাহ পৃ. ১৪; ফাতহুল কাদীর ১/৪৭৫; বাদায়েউস সানায়ে ১/৪৩৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৭১; আলবাহরুর রায়েক ২/১২৫
খ. গোসল ফরয অবস্থায় সিজদার আয়াত শুনলেও সিজদা ওয়াজিব হয়। তবে হায়েয-নেফাস অবস্থায় শুনলে ওয়াজিব হয় না। বিখ্যাত তাবেয়ী হাম্মাদ ও সাইদ বিন জুবাইর রাহ. বলেন- জুনুবী ব্যক্তি সিজদার আয়াত শুনলে গোসল করে সিজদা করে নেবে।
(মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, বর্ণনা ৪৩৪৬) -কিতাবুল আছল ১/২৭২; ফাতাওয়া সিরাজিয়্যাহ পৃ. ১৪; তাবয়ীনুল হাকায়েক ১/৫০১; আদ্দুররুল মুখতার ২/১০৭
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মাসিক আলকাউসার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১