সেজদা সাহু দিতে ভুলে গেলে করণীয়
প্রশ্নঃ ৮৮৫১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লা ওয়াজিব তরক হবার পরে সহু সিজদা দিতে হয় শেষ বৈঠকে গিয়ে যদি সাহু সিজদার কথা মনে না হয় তখন যদি দরুদ শরীফ বা দোয়ায়ে মাসুরা বা ১ দিকে সালাম ফিরানো হয় তখন কি করব।?
১০ ফেব্রুয়ারী, ২০২৫
সুবর্ণচর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সেজদা সাহু দিতে ভুলে গেলে করণীয় হলো, যদি ভুলতে ভুলতে সালাম ফিরিয়েও ফেলে এবং সালামের পর নামাজ ভঙ্গকারী কোনো কাজ করার আগেই ভুলের কথা মনে পড়ে তাহলে তাৎক্ষণিক সেজদা দিয়ে আবার তাশাহুদ,দুরুদ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। কিন্তু যদি সালাম ফিরিয়ে নামাজ ভঙ্গকারী কোনো কাজ করে ফেলে যেমন কিবলা থেকে সীনা ঘুরিয়ে নেয় অথবা কারো সাথে কথা বলে তাহলে নামাজ ভেঙ্গে যাবে।
তখন করণীয় হলো, ওয়াক্ত বাকী থাকে তাহলে সেই নামাজ পুনরায় পড়তে হবে। কিন্তু যদি ওয়াক্ত বাকী না থাকে তাহলে সেই নামাজ পুনরায় পড়া আবশ্যক নয়। বরং মুস্তাহাব। নামাজ কিছুটা ত্রুটিযুক্ত অবস্থায় আদায় হয়ে যাবে।
"قوله: "وإعادتها بتركه عمدا" أي ما دام الوقت باقيا وكذا في السهو ان لم يسجد له وإن لم يعدها حتی خرج الوقت تسقط مع النقصان وكراهة التحريم ويكون فاسقا آثما وكذا الحكم في كل صلاة أديت مع كراهة التحريم والمختار أن المعادة لترك واجب نفل جابر والفرض سقط بالأولى لأن الفرض لا يتكرر كما في الدر وغيره ويندب إعادتها لترك السنة".
(کتاب الصلوۃ، فصل في بيان واجب الصلاة، ج:247، ط:دارالکتب العلمیۃ)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
প্রসঙ্গসমূহ:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১