আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৪০৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

কিছুদিন আগে আমার এক চাচাতো ভাই ইন্তিকাল করে। আমি, আমার মামা এবং আমাদের মসজিদের মুয়াযযিন সাহেব মিলে  গোসল দেই। গোসল শেষে মামা চাচাতো ভাইকে কাফনের কাপড় পরিয়ে সুগন্ধি লাগায়, মাথার চুল চিরুনি দিয়ে আঁচড়িয়ে দেয় এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলির বেশ বড় দুটো নখ কেটে অন্যান্য নখের সমান করে দেয়। মুয়াযযিন সাহেব চুল আঁচড়ানো এবং নখ কাটতে বাধা দিলে তিনি তা মানেননি; বরং বিভিন্ন ধরনের যুক্তির আশ্রয় নেন।  তো আমার জানার বিষয় হল-

ক. মৃত ব্যাক্তির মাথার চুল আঁচড়ানো এবং নখ টাকার ব্যাপারে শরীয়তের বিধান কী?

খ. কেউ যদি ভুলে বা মাসআলা না-জানার কারণে এমনটি করে ফেলে, তবে ঐ কর্তিত নখের ব্যাপারে করণীয় কী? তা কি সাধারণ ময়লার মত ফেলে দেওয়া হবে, নাকি মৃতের কবরে দাফন করা হবে? বিস্তারিত জানালে উপকৃত হতাম।

 

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
১৮ আগস্ট, ২০২১
৮০৮৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালা মু আলাইকুম।
আমি সম্প্রতি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। এখনো বেকার কোন চাকরি হয় নি......।

( আলহামদুলিল্লাহ আমার পরিবার স্বচ্ছল) আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছে,তাঁরা নিজ খরচে আমাকে বিয়ে করানোর। আমার মা বললেন,
বিয়ে করলে আল্লাহ তালা বরকত দেন এবং রিযিকের সুব্যবস্হা করে দেন......তাই আমার বিয়ে করা উচিত।


কিন্তু আমি এমন অনেককেই দেখেছি বিয়ে করার পর বরকত পান নি। অনেকেই দুঃখ,দুর্দশাগ্রস্হ হয়েছেন,কেউবা চাকরিও হারিয়েছেন, কেউবা এখনো বেকার চাকরির কোন ব্যবস্হাও হয় নি,বরং বিয়ে করে ঝামেলায় পড়েছেন।

এর কারণ কি.....?????
এমুহুর্তে আমার কি করা উচিত...????
দয়া করে জানাবেন..........
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
১৭ আগস্ট, ২০২১
টঙ্গী ১৭০৪
৭৯৮০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম,
আসসালামু আলাইকুম।
ভালোবাসা নিবেন।
আমার প্রশ্ন হলো, একটি হাদিস শুনতে পেরেছি যে, নবীজি সাঃ একদিন অসুস্থ হয়ে যাবার পর সাহাবীদের ডেকে জিজ্ঞেস করলেন তোমরা কি আমার কাছে কোনো টাকা পয়সা পাও? বা আমি কি তোমাদের কখনো কোনো কষ্ট দিয়েছি? তখন এক সাহাবী বলেছিলেন আমি আপনার কাছে ৩ দিরহাম পাই, তখন নবীজি বললেন আমায় স্বরণ করিয়ে দাও সেটা কিভাবে নিয়ে ছিলাম?
তখন তিনি বললেন একদিন এক ভিক্ষুক এসে নবীজির কাছে ভিক্ষা চাইলেন তখন তার কাছে কোনো টাকা না থাকায় উক্ত সাহাবীর কাছ থেকে তিনি ধার করেছিলেন।
আরেকজন সাহাবী বললেন হে নবীজি আপনি আমায় আপনার ছরি ধারা আঘাত করেছিলেন। নবীজি কিভাবে জানতে চাইলে সাহাবী উত্তর দিলেন, একদিন এক যুদ্ধে নবীজি ঘোড়া বা উটের উপর বসা ছিলেন তখন তিনি হাতের চাবুক ঘোড়ায় ব্যবহার করতেই সাহাবীর গায়ে লেগে যায়, আর এর প্রতিশোধ স্বরুপ নবীজিকে আঘাত করতে চাইলেন, সাহাবীর উদ্দেশ্য ছিলো নবীজির খতমে নবুয়তের মোহর দেখা।
এই হাদীসটা কতটুকু সত্য?
দয়া করে কিতাবের রেফারেন্স সহ জানালে খুবই উপকৃত হতাম।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
১৫ আগস্ট, ২০২১
Jhaugara