আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৯৮৭৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
হুজুর আমি জেনারেল লাইনের শিক্ষার্থী। আল্লাহ চাইলে সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারি। তবে আমার দুঃখ যে আমি মাদ্রাসায় লেখাপড়া করতে পারিনি। এই বিষয়ে অভিযোগ করতে চেয়েও পারনি, কেননা মা-বাবা যদি আমার কথায় কষ্ট পান! কিছুদিন আগে আমি অনলাইনে Islamic Online Madrasah - IOM সম্পর্কে শুনি। সেখানে তিন বছর মেয়াদের আলিম কোর্সসহ আরো সিঙ্গেল কোর্সও করানো হয়। এটা দেখে আমার আবারও মাদ্রাসা পড়ার ইচ্ছেটা জেগে উঠেছে। হুজুর আল্লাহর রহমতে আমি হানাফি মত অনুযায়ী ইসলামি শরীয়ত অনুসরণ করার চেষ্টা করি, অর্থাৎ হানাফি মাজহাব। এখন আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে-

১) IOM এ আলিম কোর্সে অনেকগুলো বিষয়ের মধ্যে আকিদা এবং ফিকহ বিষয়ও অন্তর্ভুক্ত। যেহেতু আমি হানাফি মাজহাবের সেহেতু এই দুইটা বিষয় কি ঐখান থেকে শেখা উচিত হবে?
২) হুজুর আমি শুনেছি কোনো কাজের আগে পরামর্শ করলে ভালো। যেহেতু আপনারা অনলাইনেও ইসলামের খেদমতে মাশা - আল্লাহ নিয়োজিত আছেন, সেহেতু পরামর্শ করার জন্যে আল্লাহর নাম নিয়ে আপনাদেরকে ভরসা করা যায়। হুজুর তাঁদের ফেসবুক পেজ - Islamic Online Madrasah - IOM. আমার কি IOM এর কোনো কোর্সে ভর্তি হওয়া উচিত হবে? হুজুর আমার উপরের কথাগুলো বিবোচনা করে দয়া করে বলুন।
৩) আর যদি এটা না হয়, তাহলে আমার জন্যে অনলাইনে এমন কোনো কোর্স কি আছে?
[হুজুর আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আমাকে বলুন।]
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৩০ অক্টোবর, ২০২১
Dhaka
৯৭৬১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
স্যার,
আমি এখনো অবিবাহিত।
দুই মাস আগে আমি জানতে পেরেছিলাম যে কেউ যদি শপথ করে যে আমি যদি এমন কাজ করি তবে আমার স্ত্রী তালাকপ্রাপ্ত। এবং তারপর যদি সে তা করে, তার স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যাবে। এবং এক মাস আগে আমি আরেকটি তথ্য জেনেছি যে যদি কেউ শপথ করে যে 'ভবিষ্যতে আমি যাকে বিয়ে করব সে তালাকপ্রাপ্ত।' তারপর সে যখনই কাউকে বিয়ে করবে বিবাহ সম্পন্ন হওয়ার সাথে সাথে তার স্ত্রী তালাকপ্রাপ্ত হবে।
যখন থেকে আমি এটি সম্পর্কে জানতে পেরেছি, তখন থেকেই যখনই আমি কিছু করতে যাই, কিছু অদ্ভুত চিন্তা আমার মনে আসে।
উদাহরণস্বরূপ, যখন আমি আমার খাবার খেতে যাই, তখন আমার মাথায় চিন্তা আসে যে আমি এটা খাব না এবং যদি আমি তা খাই, আমার ভবিষ্যত স্ত্রী তালাকপ্রাপ্ত।
এটি শুধু একটি উদাহরণ। এরকম আরো অনেক ঘটনা আমার সাথে দিনে অনেকবার ঘটে। এবং যখনই আমি আমার মনে আসা শপথ ভঙ্গ করি, আমার ভয় হয় যে, 'আমার ভবিষ্যত স্ত্রী‌ কি ইতিমধ্যে আমার কাছ থেকে তালাকপ্রাপ্ত?'

তাই প্রশ্ন হল-
আমার মনে হয় না যে শপথের কথাগুলো যখন আমার মনে এসেছিল তখন কখনো মৌখিকভাবে তা বলেছি বা ঠোঁট নাড়াচাড়া করেছি। কিন্তু আমি যদি একটু ভয় পাই যে যদি কখনো আমি মুখে উচ্চারণ করে থাকি অথবা ঠোঁট নাড়িয়ে থাকি। কিন্তু আমার তেমন কিছু মনে পরছে না যে আমি এটা মৌখিকভাবে বলেছি অথবা আমি কখনো আমার ঠোঁট নড়িয়েছি যখন আমার মনে ঐ শপথের চিন্তাগুলো আসেছিল।
তাহলে আমার জন্য কি আদেশ? আমি এখন কি করব?
জাযাকাল্লাহু খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ অক্টোবর, ২০২১
ঢাকা