আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৫৬৬৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম মুহতারাম হায়েজ অবস্থায় কি কুরআন এর কোনো মুখস্থ অংশ তিলাওয়াত করা যাবে বা ফোনের মুসহাফ দেখে তিলাওয়াত করা যাবে। (সাধারণত আমি জানি অপবিত্র অবস্থায় কুরআন ধরা যায় না কিন্তু তিলাওয়াত করা যায়।আর আমি শাইখ আহমাদ মুসা জীবরিল এর ধূলিমলিন উপহার রামাদান লেকচার সিরিজের রামাদানে নারিরা এই লেকচারে শুনেছিলাম যে হায়েজ অবস্থায় নাকি কুরআন তিলাওয়াত, যিকির,দুয়া করা যায়)। আমাকে বিষয় টা একটু জআনাবেন রেফারেন্স সহ। (মুহতারাম এই প্রশ্ন আমি সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব এ করা যেত কিন্তু সেই সময় আমার নেই তাই এখানে করলাম,আর প্রশ্নের উত্তর জআনাবেন দঅয়া করে)
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৮ এপ্রিল, ২০২১
আগৈলঝাড়া
৫৪৯৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমি একটা বেসরকারী ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি তে চাকরি করি এখন আমার প্রশ্ন হলো আমি কি ওই কোম্পানির পন্য খেতে পারব এবং খেলে সেটি হালাল না হারাম হবে কুরআন সুন্নাহ এর আলোকে কোনটি সঠিক জানাবেন
বিঃদ্রঃ - এই কোম্পানি তে একটি ওপেন বুথ আছে যেটা থেকে সবাই কে খেতে বলা হয় কিন্তু ওখানে সব ধরনের পন্য (যা কোম্পানি তে তৈরি হয়) পাওয়া যায় না। এখন কি আমি উৎপাদন লাইন থেকে যেগুলো বুথে পাওয়া যায় না সেগুলো খেতে পারব।
অনেকের মতে এখানে যেহেতু আমি কাজ করি তাই এখানে আমার হক আছে। জাঝাকাল্লাহ খায়রন
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৭ এপ্রিল, ২০২১
কান্দাপাড়া
৫৩৬৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছালামুয়ালাইকুম

দাওয়াত ও তাবলীগের মেহনত সাধারণত দুইভাবে হয়।

১।চিল্লা,তিন চিল্লা বা কম বেশি সময় নিয়ে জামাতে বের হয়ে মেহনত।

২।নিজের এলাকায় থেকে মেহনত।

জামাতে যখন বের হয় তখন মসজিদে থাকা,খাওয়া ইত্যাদি জায়েজ হওয়ার ব্যাপারে বিভিন্ন সময় ওলামায়ে কেরাম ফতওয়া দিয়েছেন।

নিজের এলাকায় থাকা অবস্থায়ও তাবলীগের ভাইয়েরা বিভিন্ন প্রোগ্রামের নামে মসজিদে খাওয়া দাওয়া করে।তখন মসজিদে প্রচুর হৈ হুল্লোড় হয় এবং মারাত্বকভাবে মসজিদের আদব নষ্ট হয়।

আমার জানার বিষয় হল,নিজের এলাকায় থাকা অবস্থায় মেহনতের নামে বিভিন্ন প্রোগ্রাম করে এইভাবে মসজিদে খাওয়া দাওয়া করার ব্যাপারে শরীয়তের কি হুকুম।দলীল সহকারে জানালে কৃতজ্ঞ হব।

জামশেদ কামাল।
কম্পিউটার ইঞ্জিনিয়ার,ডুয়েট,গাজিপুর।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৬ এপ্রিল, ২০২১
সিরাজগঞ্জ