আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

২৫৮৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমাদের বাড়ি থেকে বি বাড়িয়া শহর দুই কিলোমিটার দূরে এবং

বি.বাড়িয়া রেলস্টেশন আমাদের বাড়ি থেকে চার কিলোমিটার দূরে বি বাড়িয়া শহরে অবস্থিত। আমাদের বাড়ি থেকে বি বাড়িয়া শহর পর্যন্ত রাস্তার দু পার্শ্বে বাড়িঘর আছে। এখন আমার জানার বিষয় হল :

ক) আমি যদি চট্টগ্রামে যাই তাহলে যাওয়া এবং আসার সময় বি বাড়িয়া রেলস্টেশনে নামায কসর পড়ব কি না?

খ) সফরের উদ্দেশে বের হলে বলা হয়, এলাকার বাইরে থেকে কসর শুরু হয়। এক্ষেত্রে এলাকা বলতে কী বুঝায়?

উল্লেখ্য, বি বাড়িয়া শহর আমাদের ইউনিয়নের বাইরে।


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৯ অক্টোবর, ২০২০
৯৪৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

একজন মাওলানা সাহেবের কাছ থেকে পড়ার জন্য দুটি বই এনেছিলাম। বইদুটি খুবই চমৎকার। আমার এক বন্ধু বইদুটি পড়ার জন্য আমার কাছ থেকে নিতে চায়। আমি বললাম, মালিকের অনুমতি নিয়ে নেই। কিন্তু মাওলানা সাহেব দূরের সফরে থাকায় এবং তার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় আমি তার অনুমতি নিতে পারিনি। আর তিনি আমাকে বইদুটি দেয়ার সময় অন্য কাউকে দিতে নিষেধও করেননি। তাই আমি তার অনুমতি ছাড়াই বইদুটি বন্ধুকে পড়তে দিয়েছি।

জানতে চাচ্ছি, মালিকের অনুমতি ছাড়া বন্ধুকে বইদুটি পড়তে দেয়া আমার জন্য জায়েয হয়েছে কি? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

 

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৯ অক্টোবর, ২০২০
৪৯১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমি বেনাপোলে থাকি। একদিন একটা প্রয়োজনে যশোর শহরে যাওয়ার দরকার হয়। শহরে পৌঁছার পর আব্বু ফোন করে বললেন, তোমার আপুর বাসা খুলনা থেকে ঘুরে আসো। তাই আমি যশোর থেকে খুলনায় যাই এবং সেখানে এক দিন অবস্থান করি।

মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, এক্ষেত্রে আমি খুলনায় গিয়ে কি কসর না পূর্ণ নামায পড়ব? জানিয়ে বাধিত করবেন।

উল্লেখ্য যে, বেনাপোল থেকে যশোরের দূরত্ব সফর পরিমাণের চেয়ে অনেক কম। অনুরূপভাবে যশোর থেকে খুলনার দূরত্বও সফর পরিমাণ তথা ৭৮ কি. মি. নয়। কিন্তু বেনাপোল থেকে খুলনার দূরত্ব সফর পরিমাণের চেয়ে বেশি অর্থাৎ প্রায় ৮০/৮১ কি. মি. বা তার চেয়ে বেশি।

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৯ অক্টোবর, ২০২০