আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩২২ টি

হাদীস নং: ২৭৫২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ খাদ্য মজুতদারীর ব্যাপারে সাবধান বাণী
২৭৫২. হাসান থেকে বর্ণিত। তিনি বলেনঃ হযরত মাকিল ইবন ইয়াসার (রা) একবার অসুস্থ হয়ে পড়লেন আবদুল্লাহ ইবন যিয়াদ তাকে দেখতে আসলেন। আবদুল্লাহ বললেন, হে মাকিল। তুমি কি জান যে, আমি কখনও কোন অন্যায় খুন করেছি? তিনি বললেন, না। আবদুল্লাহ আবার বললেন, তোমার কি এমন জানা আছে যে, আমি মুসলমানদের জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কোন অপচেষ্টা করেছি? তিনি বললেন, আমি তো এমন কিছু জানি না। মাকিল বললেন। আমাকে উঠিয়ে বসাও। অতঃপর বললেনঃ হে আবদুল্লাহ। তুমি শোন। আমি তোমাকে একটি হাদীস বলে দিচ্ছি যা আমি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে কেবল একবার বা দু'বার শুনিনি। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি মুসলমানদের জিনিসপত্রের মূল্য বৃদ্ধির অপচেষ্টা করবে, তাকে জাহান্নামে ভীষণ শাস্তি দেয়া মহান আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। আবদুল্লাহ বললেন, তুমি কি এ হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছ? মাকিল বললেন, কেবল একবার-দু'বার শুনিনি (বরং অনেকবার এটি বলতে শুনেছি)।
(হাদীসটি আহমদ ও তাবারানী 'কবীর' এবং 'আওসাত' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। তবে তাবারানী বলেছেনঃ তাকে জাহান্নামের ভীষণ শাস্তিতে নিক্ষেপ করা মহান আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। হাকিমও এটি সংক্ষেপে এভাবে বর্ণনা করেছেনঃ যে ব্যক্তি মুসলমানদের মধ্যে মূল্য বৃদ্ধির অপচেষ্টা করবে, তাকে এভাবে জাহান্নামে নিক্ষেপ করা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে যে, তার মাথাটি থাকবে নিচের দিকে। এরা সবাই হাদীসটি যায়দ ইবন মুররাহ সূত্রে হাসান থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ মুতামির ইবন সুলায়মান প্রমুখ যায়দ ইবন মুররাহ থেকে হাদীসটি শুনেছেন। (শ্রুতি লিখক বলেনঃ) যায়দ ইবন মুররাহ থেকে বর্ণনাকারী সকল রাবীই নির্ভরযোগ্য ও পরিচিত। তবে যায়দ সম্পর্কে আমার জানা নেই, আমি তাঁর জীবনেতিহাস সম্পর্কে কোন সন্ধান পাইনি। আল্লাহই তাঁর অবস্থা ভাল জানেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الاحتكار
2752- وَعَن الْحسن قَالَ ثقل معقل بن يسَار فَأَتَاهُ عبد الله بن زِيَاد رَضِي الله عَنهُ يعودهُ فَقَالَ هَل تعلم يَا معقل أَنِّي سفكت دَمًا حَرَامًا
قَالَ لَا أعلم
قَالَ هَل علمت أَنِّي دخلت فِي شَيْء من أسعار الْمُسلمين
قَالَ مَا علمت قَالَ أجلسوني ثمَّ قَالَ اسْمَع يَا عبد الله حَتَّى أحَدثك شَيْئا مَا سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مرّة وَلَا مرَّتَيْنِ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من دخل فِي شَيْء من أسعار الْمُسلمين ليغليه عَلَيْهِم كَانَ حَقًا على الله تبَارك وَتَعَالَى أَن يقعده بِعظم من النَّار يَوْم الْقِيَامَة
قَالَ أَنْت سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
قَالَ نعم غير مرّة وَلَا مرَّتَيْنِ

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط إِلَّا أَنه قَالَ كَانَ حَقًا على الله تبَارك وَتَعَالَى أَن يقذفه فِي مُعظم النَّار
وَالْحَاكِم مُخْتَصرا وَلَفظه قَالَ من دخل فِي شَيْء من أسعار الْمُسلمين يغلي عَلَيْهِم كَانَ حَقًا على الله أَن يقذفه فِي جَهَنَّم رَأسه أَسْفَله
رَوَوْهُ كلهم عَن زيد بن مرّة عَن الْحسن وَقَالَ الْحَاكِم سَمعه مُعْتَمر بن سُلَيْمَان وَغَيره من زيد
قَالَ المملي الْحَافِظ وَمن زيد بن مرّة فرواته كلهم ثِقَات معروفون غَيره فَإِنِّي لَا أعرفهُ وَلم أَقف لَهُ على تَرْجَمَة وَالله أعلم بِحَالهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৫৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ খাদ্য মজুতদারীর ব্যাপারে সাবধান বাণী
২৭৫৩. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পবিত্র মক্কায় খাদ্য গুদামজাত করে রাখা ধর্মদ্রোহিতার শামিল।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' আবদুল্লাহ ইবন মুআম্মাল থেকে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الاحتكار
2753- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ احتكار الطَّعَام بِمَكَّة إلحاد

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة عبد الله بن المؤمل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৫৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ খাদ্য মজুতদারীর ব্যাপারে সাবধান বাণী
২৭৫৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মুসলমানদের উপর আক্রা সৃষ্টির উদ্দেশ্যে খাদ্য গুদামজাত করে রাখে, সে অপরাধী এবং তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়।
হাদীসটি হাকিম ইবরাহীম ইবন ইসহাক গুসায়লী থেকে বর্ণনা করেছেন। তবে তার ব্যাপারে আপত্তি রয়েছে। আল্লাহই ভাল জানেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الاحتكار
2754- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من احتكر حكرة يُرِيد أَن يغالي بهَا على الْمُسلمين فَهُوَ خاطىء وَقد بَرِئت مِنْهُ ذمَّة الله

رَوَاهُ الْحَاكِم من رِوَايَة إِبْرَاهِيم بن إِسْحَاق الْغَسِيلِيِّ وَفِيه مقَال وَالله أعلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৫৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৫৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী করী (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দীক ও শহীদগণের সাথে থাকবে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান পর্যায়ের হাদীস।
ইবন মাজাহ এ হাদীসটি ইবন উমর সূত্রে নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2755- عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ التَّاجِر الصدوق الْأمين مَعَ النَّبِيين وَالصديقين وَالشُّهَدَاء

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
وَرَوَاهُ ابْن مَاجَه عَن ابْن عمر وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم التَّاجِر الْأمين الصدوق الْمُسلم مَعَ الشُّهَدَاء يَوْم الْقِيَامَة
হাদীস নং: ২৭৫৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৫৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন আরশের ছায়ায় অবস্থান করবে।
(হাদীসটি ইস্পাহানী প্রমুখ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2756- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم التَّاجِر الصدوق تَحت ظلّ الْعَرْش يَوْم الْقِيَامَة

رَوَاهُ الْأَصْبَهَانِيّ وَغَيره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৫৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৫৭. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ব্যবসায়ী ব্যক্তির মধ্যে যখন চারটি গুণ থাকবে, তখন তার উপার্জন উত্তম হবেঃ যখন ক্রয় করবে, তখন মন্দ বলবে না; বিক্রির সময় অতিরিক্ত প্রশংসা করবে না, মাল বিক্রি করার সময় এর দোষ গোপন করবে না এবং এর মধ্যে শপথ করবে না।
এ হাদীসটিও ইস্পাহানী বর্ণনা করেছেন এবং এটি অত্যন্ত গরীব হাদীস। ইস্পাহানী এবং বায়হাকী এটি হযরত মুয়ায ইবন জাবালের হাদীসরূপেও বর্ণনা করেছেন। এর ভাষ্যটি হলঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সর্বোত্তম উপার্জন হল ঐ সকল ব্যবসায়ীর উপার্জন, যারা কথা বলার সময় মিথ্যা বলে না, আমানত রাখা হলে খিয়ানত করে না, ওয়াদা করলে ভঙ্গ করে না, কেনার সময় বদনাম করে না, বিক্রির সময় প্রশংসা করে না, দেনা আদায়ে টালবাহানা করে না এবং নিজেদের পাওনা আদায়ের সময় কঠোরতা অবলম্বন করে না।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2757- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن التَّاجِر إِذا كَانَ فِيهِ أَربع خِصَال طَابَ كَسبه إِذا اشْترى لم يذم وَإِذا بَاعَ لم يمدح وَلم يُدَلس فِي البيع وَلم يحلف فِيمَا بَين ذَلِك

رَوَاهُ الْأَصْبَهَانِيّ أَيْضا وَهُوَ غَرِيب جدا
وَرَوَاهُ أَيْضا هُوَ وَالْبَيْهَقِيّ من حَدِيث معَاذ بن جبل وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أطيب الْكسْب كسب التُّجَّار الَّذين إِذا حدثوا لم يكذبوا وَإِذا ائتمنوا لم يخونوا وَإِذا وعدوا لم يخلفوا وَإِذا اشْتَروا لم يذموا وَإِذا باعوا لم يمدحوا وَإِذا كَانَ عَلَيْهِم لم يمطلوا وَإِذا كَانَ لَهُم لم يعسروا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৫৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৫৮. হযরত হাকীম ইবন হিযাম (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ক্রেতা-বিক্রেতা উভয়েরই (ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে) অধিকার থাকে, যে পর্যন্ত তারা পৃথক না হয়। ক্রয়-বিক্রয়কারী যদি সত্য বলে এবং দোষগুণ বলে দেয়, তবে তাদের এ ব্যবসায়ে উভয়কে বরকত দেয়া হবে। আর যদি তারা গোপন করে ও মিথ্যা বলে, তবে হয়তো উপস্থিত উভয়ে কিছুটা লাভবান হবে, কিন্তু তারা ব্যবসার বরকত বিনষ্ট করে ফেলবে। মিথ্যা কসম মালের কাটতিতে সহায়ক হয়, কিন্তু উপার্জনের বরকত বিনষ্ট করে দেয়।
(হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী এবং নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2758- وَعَن حَكِيم بن حزَام رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ البيعان بِالْخِيَارِ مَا لم يَتَفَرَّقَا فَإِن صدق البيعان وَبينا بورك لَهما فِي بيعهمَا وَإِن كتما وكذبا فَعَسَى أَن يربحا ربحا ويمحقا بركَة بيعهمَا الْيَمين الْفَاجِرَة منفقة للسلعة ممحقة للكسب

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
হাদীস নং: ২৭৫৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৫৯. ইসমাঈল ইবন উবায়দ ইবন রিফাআ তাঁর পিতা তাঁর থেকে তাঁর দাদা (রা)-র সূত্রে বর্ণনা করেন যে, তিনি একদিন রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ঈদগাহের দিকে গেলেন। রাসূলুল্লাহ (ﷺ) লোকজনকে দেখলেন যে, তারা বেচাকেনা করছে। তিনি ডাক দিয়ে বললেনঃ হে ব্যবসায়ী সম্প্রদায়। তারা তখন রাসূলুল্লাহ (ﷺ)-এ ডাকে সাড়া দিয়ে তাঁত প্রতি নিজেদের ঘাড় ও চোখ উঁচু করল। তিনি বললেনঃ ব্যবসায়ীগণ কিয়ামতের দিন পাপাচারীরূপে উত্থিত হবে, তবে যারা আল্লাহকে ভয় করেছে, সাধুভাবে ব্যবসা করেছে এবং সত্য বলেছে, তাঁরা নয়।
(হাদীসটি তিরমিয়ী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান-সহীহ। ইবন মাজাহ এবং ইবন হিব্বানও এটি তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে বলেছেনঃ হাদীসটির সনদ সহীহ।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2759- وَعَن إِسْمَاعِيل بن عبيد بن رِفَاعَة عَن أَبِيه عَن جده رَضِي الله عَنْهُمَا أَنه خرج مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى الْمصلى فَرَأى النَّاس يتبايعون فَقَالَ يَا معشر التُّجَّار فاستجابوا لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَرفعُوا أَعْنَاقهم وأبصارهم إِلَيْهِ فَقَالَ إِن التُّجَّار يبعثون يَوْم الْقِيَامَة فجارا إِلَّا من اتَّقى الله وبر وَصدق

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
হাদীস নং: ২৭৬০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৬০. হযরত আবদুর রহমান ইবন শিবল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি। নিশ্চয়ই ব্যবসায়ীগণ পাপাচারী। লোকেরা বললঃ ইয়া রাসূলাল্লাহ্। আল্লাহ কি ব্যবসাকে হালাল করে দেননি? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু তারা কসম খায় এবং পরিণামে গুনাহগার হয়ে যায়, আর কথা বলে এবং মিথ্যার আশ্রয় নেয়।
(হাদীসটি আহমদ একটি উত্তম সনদে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিম বলেন, হাদীসটি সহীহ সনদ বিশিষ্ট।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2760- وَعَن عبد الرَّحْمَن بن شبْل رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن التُّجَّار هم الْفجار قَالُوا يَا رَسُول الله أَلَيْسَ قد أحل الله البيع قَالَ بلَى وَلَكنهُمْ يحلفُونَ فيأثمون ويحدثون فيكذبون

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৬১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৬১. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শপথের পরিণাম শপথ ভঙ্গ করা অথবা অনুশোচনা।
(হাদীসটি ইবন মাজাহ'ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2761- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّمَا الْحلف حنث أَو نَدم

رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৬২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৬২. হযরত আবু যর (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তিন ধরনের মানুষের প্রতি আল্লাহ কিয়ামতের দিন কৃপা দৃষ্টি দেবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। রাসূলুল্লাহ (ﷺ) কথাটি তিনবার বললেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এরা কারা? এরা তো বিফল ও ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তিনি বললেন, যে ব্যক্তি পায়ের গিরার নীচে পোশাক ঝুলিয়ে রাখে, দান করে যে খোঁটা দেয় এবং মিথ্যা কসম খেয়ে যে ব্যবসায় পণ্য চালিয়ে দেয়।
(হাদীসটি মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ্ বর্ণনা করেছেন। তবে ইবন মাজাহ বলেছেনঃ গিরার নীচে যে লুঙ্গি ঝুলিয়ে দেয়, নিজের দানের জন্য যে খোঁটা দেয় এবং মিথ্যা কসম খেয়ে যে নিজের পণ্য চালিয়ে দেয়।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2762- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا ينظر الله إِلَيْهِم يَوْم الْقِيَامَة وَلَا يزكيهم وَلَهُم عَذَاب أَلِيم
قَالَ فقرأها رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث مَرَّات فَقلت خابوا وخسروا وَمن هم يَا رَسُول الله قَالَ المسبل والمنان والمنفق سلْعَته بِالْحلف الْكَاذِب

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه إِلَّا أَنه قَالَ المسبل إزَاره والمنان عطاءه والمنفق سلْعَته بِالْحلف الْكَاذِب
হাদীস নং: ২৭৬৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৬৩. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তিন ধরনের মানুষের প্রতি আল্লাহ কিয়ামতের দিন কৃপা দৃষ্টিতে তাকাবেন না। বৃদ্ধ ব্যভিচারী, অহংকারী দরিদ্র এবং এমন ব্যক্তি যার স্বভাব এই যে, সে কসম না খেয়ে কোন পণ্য ক্রয় করে না এবং কসম ছাড়া বিক্রিও করে না।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। 'সগীর' এবং 'আওসাত' নামক গ্রন্থেও তিনি এটি বর্ণনা করেছেন। তবে সেখানে তিনি বলেছেনঃ তিন প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। অতঃপর হাদীসটি উল্লেখ করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায়ও নির্ভরযোগ্য বলে স্বীকৃত।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2763- وَعَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا ينظر الله إِلَيْهِم يَوْم الْقِيَامَة أشيمط زَان وعائل مستكبر وَرجل جعل الله بضاعته لَا يَشْتَرِي إِلَّا بِيَمِينِهِ وَلَا يَبِيع إِلَّا بِيَمِينِهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي الصَّغِير والأوسط إِلَّا أَنه قَالَ فيهمَا ثَلَاثَة لَا يكلمهم الله وَلَا يزكيهم وَلَهُم عَذَاب أَلِيم
فَذكره وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
হাদীস নং: ২৭৬৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৬৪. হযরত ইসমাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন ব্যক্তির দিকে আল্লাহ আগামীকাল (কিয়ামতের দিন) কৃপা দৃষ্টি দেবেন নাঃ (১) বৃদ্ধ ব্যভিচারী, (২) যে ব্যক্তি শপথ করাকেই তার পুঁজি বানিয়ে নিয়েছে, সত্য মিথ্যা সকল ক্ষেত্রেই কসম খেয়ে যায় এবং (৩) অহংকারী ও আত্মম্ভরী দরিদ্র ব্যক্তি।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2764- وَرُوِيَ عَن عصمَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا ينظر الله إِلَيْهِم غَدا شيخ زَان وَرجل اتخذ الْأَيْمَان بضاعته يحلف فِي كل حق وباطل وفقير مختال مزهو

رَوَاهُ الطَّبَرَانِيّ
হাদীস নং: ২৭৬৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৬৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি কৃপা দৃষ্টি দেবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। প্রথম ঐ ব্যক্তি, যে কোন প্রান্তরে অতিরিক্ত পানির সুবিধায় রয়েছে। কিন্তু পথচারীকে এ থেকে বঞ্চিত রাখে। দ্বিতীয় ঐ ব্যক্তি, যে কোন মানুষের কাছে আসরের পর তার পণ্য বিক্রি করে এবং আল্লাহর নামে শপথ করে বলে যে, এ পণ্যটি সে এত মূল্যে ক্রয় করেছে। (একথা শুনে) ক্রেতা তাকে বিশ্বাস করে নেয় এবং জিনিসটি ক্রয় করে ফেলে অথচ বিষয়টি এমন নয়। তৃতীয় ঐ ব্যক্তি যে কোন শাসকের হাতে শুধু পার্থিব স্বার্থে আনুগত্যের শপথ গ্রহণ করে। শাসক যদি তাকে তার ঈপ্সিত বস্তু দেয়, তবে শপথ পূর্ণ করে আর যদি কিছু না দেয়, তাহলে তা পূর্ণ করে না।
অপর একটি বর্ণনায়ও এরূপ রয়েছে। তবে সেখানে বলা হয়েছে। ঐ ব্যক্তি, যে নিজের পণ্যের বেলায় শপথ করে বলে যে, এটি এর চেয়ে অধিক মূল্যে ক্রয় করা হয়েছে, অথচ সে এক্ষেত্রে মিথ্যাবাদী। দ্বিতীয় ঐ ব্যক্তি, যে আসরের পর কোন মুসলমানের সম্পদ গ্রাস করার জন্য মিথ্যা কসম খায়। তৃতীয় ঐ ব্যক্তি, যে নিজের প্রয়োজনের অতিরিক্ত পানি থেকে মানুষকে বঞ্চিত রাখে। মহান আল্লাহ তাকে বলবেনঃ আজ তোকে আমি আমার অনুগ্রহ থেকে বঞ্চিত রাখব, যেমন তুই অতিরিক্ত জিনিসটি থেকে লোকজনকে বঞ্চিত রেখেছিলি, যা তোর হস্ত উপার্জিত ছিল না।
(হাদীসটি বুখারী, মুসলিম, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। আবু দাউদও অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2765- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يكلمهم الله يَوْم الْقِيَامَة وَلَا ينظر إِلَيْهِم وَلَا يزكيهم وَلَهُم عَذَاب أَلِيم رجل على فضل مَاء بفلاة يمنعهُ ابْن السَّبِيل وَرجل بَايع رجلا بسلعته بعد الْعَصْر فَحلف بِاللَّه لأخذها بِكَذَا وَكَذَا
فَصدقهُ فَأَخذهَا وَهُوَ على غير ذَلِك وَرجل بَايع إِمَامًا لَا يبايعه إِلَّا للدنيا فَإِن أعطَاهُ مِنْهَا مَا يُرِيد وفى لَهُ وَإِن لم يُعْطه لم يَفِ

وَفِي رِوَايَة نَحوه وَقَالَ وَرجل حلف على سلْعَته لقد أعطي بهَا أَكثر مِمَّا أعطي وَهُوَ كَاذِب وَرجل حلف على يَمِين كَاذِبَة بعد الْعَصْر ليقتطع بهَا مَال امرىء مُسلم وَرجل منع فضل مَاء فَيَقُول الله عز وَجل لَهُ الْيَوْم أمنعك فضلي كَمَا منعت فضل مَا لم تعْمل يداك

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَأَبُو دَاوُد بِنَحْوِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৬৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৬৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ চার প্রকার মানুষকে আল্লাহ ঘৃণা করেনঃ মিথ্যা শপথে অভ্যস্ত বিক্রেতা, অহংকারী দরিদ্র, বৃদ্ধ ব্যভিচারী এবং যালিম শাসক।
(হাদীসটি নাসাঈ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। মুসলিমেও এ হাদীসটি বিক্রেতার প্রসঙ্গ উল্লেখ ছাড়া অনুরূপই বর্ণিত হয়েছে। "ব্যভিচার থেকে ভীতি প্রদর্শন" শীর্ষক অনুচ্ছেদে এর শব্দমালা আসবে ইনশা আল্লাহ।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2766- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَرْبَعَة يبغضهم الله البياع الحلاف وَالْفَقِير المختال وَالشَّيْخ الزَّانِي وَالْإِمَام الجائر

رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَهُوَ فِي مُسلم بِنَحْوِهِ دون ذكر البياع وَيَأْتِي لَفظه فِي التَّرْهِيب من الزِّنَا إِن شَاءَ الله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৬৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৬৭. হযরত আবু যর (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে মারফু পদ্ধতিতে বর্ণিত যে, তিনি বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ তিন প্রকার মানুষকে ভালবাসেন এবং তিন ধরনের মানুষকে ঘৃণা করেন। অতঃপর আবু যর পূর্ণ হাদীসটি বর্ণনা করলেন। পরিশেষে তিনি বলেনঃ আমি বললাম, যে তিন ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন, তারা কারা? তিনি বললেনঃ দাম্ভিক ও অহংকারী। আর এ বিষয়টি তোমরা আল্লাহর নাযিলকৃত কিতাবেও দেখতে পাবে। আল্লাহ বলেনঃ 'নিশ্চয় আল্লাহ্ দাম্ভিক ও গর্বিতজনকে পসন্দ করেন না। কৃপণ ও খোঁটা দানকারী ব্যক্তি এবং মিথ্যা শপথে অভ্যস্ত ব্যবসায়ী অথবা তিনি বলেছেনঃ বিক্রেতা।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ। আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন খুযায়মা এবং ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে অনুরূপই বর্ণনা করেছেন। তাঁদের বর্ণিত শব্দমালা 'গোপন দান' অনুচ্ছেদে ইতিপূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2767- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ رَفعه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله يحب ثَلَاثَة وَيبغض ثَلَاثَة فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ قلت فَمن الثَّلَاثَة الَّذين يبغضهم الله قَالَ المختال الفخور وَأَنْتُم تجدونه فِي كتاب الله الْمنزل إِن الله لَا يحب كل مختال فخور لُقْمَان 81
والبخيل المنان والتاجر أَو البَائِع الحلاف

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَرَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحه بِنَحْوِهِ وَتقدم لَفظهمْ فِي صَدَقَة السِّرّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৬৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৬৮. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক বেদুঈন আমার পাশ দিয়ে একটি ছাগল নিয়ে যাচ্ছিল। আমি বললাম, এটি তুমি তিন দিরহামে বিক্রি করবে হে? সে বলল, আল্লাহর কসম। আমি বিক্রি করব না। একটু পরে সে (এই মূল্যেই) বিক্রি করে ফেলল। আমি ঘটনাটি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উল্লেখ করলাম। তিনি বললেনঃ লোকটি তার আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে ফেলল।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2768- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ مر أَعْرَابِي بِشَاة فَقلت تبيعها بِثَلَاثَة دَرَاهِم فَقَالَ لَا وَالله ثمَّ بَاعهَا فَذكرت ذَلِك لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ بَاعَ آخرته بدنياه

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৬৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৬৯. হযরত ওয়াসিলা ইবনুল আসকা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট আসতেন। আর আমরা ছিলাম ব্যবসায়ী। তিনি বলতেনঃ হে ব্যবসায়ী সম্প্রদায়! তোমরা মিথ্যা থেকে দূরে থেকো।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে একটি নির্দোষ সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2769- وَعَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يخرج إِلَيْنَا وَكُنَّا
تجارًا وَكَانَ يَقُول يَا معشر التُّجَّار إيَّاكُمْ وَالْكذب

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ إِن شَاءَ الله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৭০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৭০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছিঃ মিথ্যা শপথে পণ্যের কাটতি হবে কিন্তু তা উপাজর্নকে বিনষ্ট করে দেয়।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। আবু দাউদও এটি বর্ণনা করেছেন, তবে তিনি বলেছেনঃ বরকতকে বিনষ্ট করে দেয়।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2770- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الْحلف منفقة للسلعة ممحقة للكسب

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد إِلَّا أَنه قَالَ ممحقة للبركة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৭১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৭১. হযরত কাতাদা (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন। তোমরা পণ্য বিক্রির সময় বেশি বেশি কসম খাওয়া থেকে সাবধান থাকবে। কেননা এটি জিনিসের কাটতি বাড়িয়ে দেয়; কিন্তু বরকত নষ্ট করে ফেলে।
(হাদীসটি মুসলিম, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2771- وَعَن قَتَادَة رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إيَّاكُمْ وَكَثْرَة الْحلف فِي البيع فَإِنَّهُ ينْفق ثمَّ يمحق

رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiq

তাহকীক: