মা'আরিফুল হাদীস
معارف الحديث
কিয়ামতের আলামতসমূহ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২২ টি
হাদীস নং: ৯৪
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
পরিচ্ছেদঃ হযরত ঈসা (আ)-এর অবতরণ
৯৪. হযরত আব্দুল্লাহ্ ইবনে সালাম (রা) বলেন, তাওরাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অবস্থা বর্ণনা করা হয়েছে (তাতে এটাও রয়েছে) যে, ঈসা ইবনে মারয়াম (আ) তাঁর সাথে (অর্থাৎ তাঁর নিকটেই) কবরস্থ হবেন। (জামি' তিরমিযী, মিশকাত)
کتاب علاماتِ قیامت
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ قَالَ مَكْتُوبٌ فِي التَّوْرَاةِ صِفَةُ مُحَمَّدٍ وَعِيسَى ابْنِ مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ. (رواه الترمذى و مشكوة المصابيح)
তাহকীক:
হাদীস নং: ৯৫
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
পরিচ্ছেদঃ হযরত ঈসা (আ)-এর অবতরণ
৯৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে কেউ ঈসা (আ) কে পাবে সে যেন তাঁকে আমার সালাম পৌঁছায়। (মুস্তাদ্রাকে হাকিম)
کتاب علاماتِ قیامت
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَدْرَكَ مِنْكُمْ عِيسَى ابْنَ مَرْيَمَ فَلْيُقْرِئْهُ مِنِّي السَّلَامَ. (رواه الحاكم فى المستدرك)
তাহকীক: