রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

رياض الصالحين من كلام سيد المرسلين

৬. সালাম-মুসাফাহার আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৪৯ টি

হাদীস নং: ৮৮৪
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ:১৩ সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখে সাক্ষাৎ করা, বুযুর্গ ব্যক্তির হাতে চুমু দেওয়া, স্নেহ-মমতায় নিজ সন্তানকে চুমু দেওয়া, সফর থেকে আগমনকারীর সঙ্গে মু'আনাকা করা, কিন্তু মাথা না নোওয়ানো
সাহাবীদের যুগে মুসাফাহা
হাদীছ নং: ৮৮৪

আবুল খাত্তাব কাতাদা রহ. বলেন, আমি আনাস রাযি.-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কি মুসাফাহার প্রচলন ছিল? তিনি বললেন, হাঁ। -বুখারী
(সহীহ বুখারী : ৬২৬৩; মুসনাদে আবু ইয়া'লা : ২৮৭১; সহীহ ইবনে হিব্বান : ৪৯২; বায়হাকী, আস সুনানুল কুবরা : ১৩৫৬৮; শু'আবুল ঈমান : ৮৫৪১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২৬)
كتاب السلام
باب استحباب المصافحة عِنْدَ اللقاء وبشاشة الوجه وتقبيل يد الرجل الصالح وتقبيل ولده شفقة ومعانقة القادم من سفر وكراهية الانحناء
884 - عن أَبي الخطاب قتادة، قَالَ: قُلْتُ لأَنَسٍ: أكَانَتِ المُصَافَحَةُ في أصْحَابِ رسولِ الله - صلى الله عليه وسلم؟ قَالَ: نَعَمْ. رواه البخاري. (1)
হাদীস নং: ৮৮৫
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ:১৩ সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখে সাক্ষাৎ করা, বুযুর্গ ব্যক্তির হাতে চুমু দেওয়া, স্নেহ-মমতায় নিজ সন্তানকে চুমু দেওয়া, সফর থেকে আগমনকারীর সঙ্গে মু'আনাকা করা, কিন্তু মাথা না নোওয়ানো
ইয়ামানী সাহাবীদের একটি বিশেষত্ব
হাদীছ নং: ৮৮৫

হযরত আনাস রাযি. বলেন, ইয়ামানবাসীরা যখন (মদীনায়) আসল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামানবাসীরা তোমাদের কাছে এসেছে আর তারাই সর্বপ্রথম মুসাফাহা শুরু করেছে। -আবু দাউদ
(সুনানে আবূ দাউদ: ৫২১৩; বুখারী, আল আদাবুল মুফরাদ : ৯৬৭; তহাবী, শারহু মুশকিলিল আছার: ৮০৭; মুসনাদে আহমাদ: ১৩২১২; সহীহ ইবনে হিব্বান : ৭১৯৩)
كتاب السلام
باب استحباب المصافحة عِنْدَ اللقاء وبشاشة الوجه وتقبيل يد الرجل الصالح وتقبيل ولده شفقة ومعانقة القادم من سفر وكراهية الانحناء
885 - وعن أنس - رضي الله عنه - قَالَ: لَمَّا جَاءَ أهْلُ اليَمَنِ، قَالَ رسولُ الله - صلى الله عليه وسلم: «قَدْ جَاءكُمْ أهْلُ اليَمَنِ» وَهُمْ أوَّلُ مَنْ جَاءَ بِالمُصَافَحَةِ (1). رواه أَبُو داود بإسناد صحيح. (2)
হাদীস নং: ৮৮৬
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ:১৩ সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখে সাক্ষাৎ করা, বুযুর্গ ব্যক্তির হাতে চুমু দেওয়া, স্নেহ-মমতায় নিজ সন্তানকে চুমু দেওয়া, সফর থেকে আগমনকারীর সঙ্গে মু'আনাকা করা, কিন্তু মাথা না নোওয়ানো
মুসাফাহার ফযীলত
হাদীছ নং: ৮৮৬

হযরত বারা' ইবন আযিব রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে-কোনও দুই মুসলিম পরস্পর সাক্ষাৎকালে মুসাফাহা করলে অবশ্যই তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়, তারা আলাদা হওয়ার আগেই। -আবূ দাউদ
( সুনানে আবু দাউদ: ৫২১১; জামে তিরমিযী: ২৭২৭; সুনানে ইবনে মাজাহ : ৩৭০৪; মুসনাদে আহমাদ: ১৮৫৪৭; মুসান্নাফে ইবন আবী শায়বা: ২৫৭১৭: বায়হাকী, আস সুনানুল কুবরা: ১৩৫৭১)
كتاب السلام
باب استحباب المصافحة عِنْدَ اللقاء وبشاشة الوجه وتقبيل يد الرجل الصالح وتقبيل ولده شفقة ومعانقة القادم من سفر وكراهية الانحناء
886 - وعن البراءِ - رضي الله عنه - قَالَ: قَالَ رسولُ الله - صلى الله عليه وسلم: «مَا مِنْ مُسْلِمَينِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا». رواه أَبُو داود. (1)
হাদীস নং: ৮৮৭
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ:১৩ সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখে সাক্ষাৎ করা, বুযুর্গ ব্যক্তির হাতে চুমু দেওয়া, স্নেহ-মমতায় নিজ সন্তানকে চুমু দেওয়া, সফর থেকে আগমনকারীর সঙ্গে মু'আনাকা করা, কিন্তু মাথা না নোওয়ানো
অভিবাদনকালে মাথা না নোওয়ানো
হাদীছ নং: ৮৮৭

হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্যে কোনও ব্যক্তি যখন তার ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে, তখন কি সে তার সামনে ঝুঁকবে? তিনি বললেন, না। সে জিজ্ঞেস করল, তবে কি সে তাকে জড়িয়ে ধরবে এবং চুমু দেবে? তিনি বললেন, না। সে জিজ্ঞেস করল, তবে কি সে তার হাত ধরবে এবং তার সঙ্গে মুসাফাহা করবে? তিনি বললেন, হাঁ। -তিরমিযী
(জামে' তিরমিযী: ২৭২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২৭)
كتاب السلام
باب استحباب المصافحة عِنْدَ اللقاء وبشاشة الوجه وتقبيل يد الرجل الصالح وتقبيل ولده شفقة ومعانقة القادم من سفر وكراهية الانحناء
887 - وعن أنس - رضي الله عنه - قَالَ: قَالَ رَجُلٌ: يَا رسولَ اللهِ، الرَّجُلُ مِنَّا يَلْقَى أخَاهُ، أَوْ صَدِيقَهُ، أينحَنِي لَهُ؟ قَالَ: «لاَ». قَالَ: أفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ؟ قَالَ: «لاَ» قَالَ: فَيَأخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ؟ قَالَ: «نَعَمْ». رواه الترمذي، (1) وقال: «حديث حسن».
হাদীস নং: ৮৮৮
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ:১৩ সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখে সাক্ষাৎ করা, বুযুর্গ ব্যক্তির হাতে চুমু দেওয়া, স্নেহ-মমতায় নিজ সন্তানকে চুমু দেওয়া, সফর থেকে আগমনকারীর সঙ্গে মু'আনাকা করা, কিন্তু মাথা না নোওয়ানো
দীনদার সম্মানিত ব্যক্তির পায়ে চুম্বন করা
হাদীছ নং: ৮৮৮

হযরত সাফওয়ান ইবন 'আস্সাল রাযি. বলেন, জনৈক ইহুদি তার সঙ্গীকে বলল, চলো এই নবীর কাছে যাই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল এবং তাঁকে সুস্পষ্ট ৯টি নিদর্শন সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করল। বর্ণনাকারী হাদীছ বর্ণনা করতে থাকেন। সবশেষে আছে, তারপর তারা দু'জন তাঁর হাতে ও পায়ে চুমু দিল এবং বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি একজন নবী। -তিরমিজী
(জামে' তিরমিযী: ২৭৩৩; নাসাঈ, আস সুনানুল কুবরা: ৮৬০২; মুসান্নাফে ইবন আবী শায়বা: ৩৬৫৪৩; মুসনাদে আবু দাউদ তয়ালিসী: ১২৬০; তহাবী, শারহু মুশকিলিল আছার: ৬৩; হাকিম, আল মুস্তাদরাক: ২০; বায়হাকী, আস সুনানুল কুবরা: ১৬৬৭৩)
كتاب السلام
باب استحباب المصافحة عِنْدَ اللقاء وبشاشة الوجه وتقبيل يد الرجل الصالح وتقبيل ولده شفقة ومعانقة القادم من سفر وكراهية الانحناء
888 - وعن صَفْوَانَ بن عَسَّالٍ - رضي الله عنه - قَالَ: قَالَ يَهُودِيٌّ لِصَاحِبِهِ: اذْهَبْ بِنَا إِلَى هَذَا النَّبيِّ، فَأتَيَا رسولَ الله - صلى الله عليه وسلم - فَسَألاهُ عَنْ تِسْعِ آياتٍ بَيِّنَاتٍ ... فَذَكَرَ الْحَدِيث إِلَى قَوْلهِ: فقَبَّلا يَدَهُ وَرِجْلَهُ، وقالا: نَشْهَدُ أنَّكَ نَبِيٌّ. رواه الترمذي وغيره بأسانيد صحيحةٍ. (1)
হাদীস নং: ৮৮৯
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ:১৩ সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখে সাক্ষাৎ করা, বুযুর্গ ব্যক্তির হাতে চুমু দেওয়া, স্নেহ-মমতায় নিজ সন্তানকে চুমু দেওয়া, সফর থেকে আগমনকারীর সঙ্গে মু'আনাকা করা, কিন্তু মাথা না নোওয়ানো
পিতা-মাতা ও বুযুর্গানে দীনের হাতে চুম্বন করা
হাদীছ নং: ৮৮৯

হযরত ইবন উমর রাযি. থেকে বর্ণিত একটি ঘটনায় আছে, তিনি বলেন, অতঃপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে গেলাম এবং তাঁর হাতে চুমু খেলাম। -আবু দাউদ
(সুনানে আবু দাউদ: ৫২২৩; সুনানে ইবন মাজাহ ৩৭০৪; মুসনাদে আহমাদ: ৫৩৮৪; বায়হাকী, আস সুনানুল কুবরা : ১৩৫৮৪; তহাবী, শারহু মুশকিলিল আছার : ৯০০)
كتاب السلام
باب استحباب المصافحة عِنْدَ اللقاء وبشاشة الوجه وتقبيل يد الرجل الصالح وتقبيل ولده شفقة ومعانقة القادم من سفر وكراهية الانحناء
889 - وعن ابن عمر رضي الله عنهما قِصَّة، قَالَ فِيهَا: فَدَنَوْنَا مِنَ النَّبيِّ - صلى الله عليه وسلم - فَقَبَّلْنَا يَدَه. رواه أَبُو داود. (1)
হাদীস নং: ৮৯০
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ:১৩ সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখে সাক্ষাৎ করা, বুযুর্গ ব্যক্তির হাতে চুমু দেওয়া, স্নেহ-মমতায় নিজ সন্তানকে চুমু দেওয়া, সফর থেকে আগমনকারীর সঙ্গে মু'আনাকা করা, কিন্তু মাথা না নোওয়ানো
অভ্যর্থনাকালে মু'আনাকা করা
হাদীছ নং: ৮৯০

হযরত আয়েশা রাযি. বলেন, যায়দ ইবন হারিছা (এক সফর থেকে) মদীনায় আগমন করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার ঘরে। তিনি এসে দরজায় টোকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে নিজ কাপড় হেঁচড়াতে হেঁচড়াতে তার দিকে এগিয়ে গেলেন। তারপর তার সঙ্গে মু'আনাকা করলেন এবং তাকে চুম্বন করলেন। -তিরমিযী
(জামে তিরমিযী: ২৭৩২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২৭; তহাবী, শারহু মুশকিলিল আছার: ১৩৮৪)
كتاب السلام
باب استحباب المصافحة عِنْدَ اللقاء وبشاشة الوجه وتقبيل يد الرجل الصالح وتقبيل ولده شفقة ومعانقة القادم من سفر وكراهية الانحناء
890 - وعن عائشة رضي الله عنها، قالت: قَدِمَ زَيْدُ بْنُ حَارِثَةَ المَدِينَةَ وَرسولُ الله - صلى الله عليه وسلم - في بَيتِي، فَأتَاهُ فَقَرَعَ البَابَ، فَقَامَ إِلَيْهِ النبيُّ - صلى الله عليه وسلم - يَجُرُّ ثَوْبَهُ، فَاعْتَنَقَهُ وَقَبَّلَهُ. رواه الترمذي، (1) وقال: «حديث حسن».
হাদীস নং: ৮৯১
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ:১৩ সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখে সাক্ষাৎ করা, বুযুর্গ ব্যক্তির হাতে চুমু দেওয়া, স্নেহ-মমতায় নিজ সন্তানকে চুমু দেওয়া, সফর থেকে আগমনকারীর সঙ্গে মু'আনাকা করা, কিন্তু মাথা না নোওয়ানো
হাদীছ নং: ৮৯১

হযরত আবু যার্র রাযি. বলেন, একবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বলেন, তুমি কিছুতেই কোনও নেক কাজকে তুচ্ছ মনে করো না, যদি তা তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করাও হয়। -মুসলিম
(সহীহ মুসলিম: ২৬২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬৮৯; তাবারানী, আল মু'জামুল কাবীর : ৬৩৮৫; মুসনাদে আহমাদ: ১৪৭১)
كتاب السلام
باب استحباب المصافحة عِنْدَ اللقاء وبشاشة الوجه وتقبيل يد الرجل الصالح وتقبيل ولده شفقة ومعانقة القادم من سفر وكراهية الانحناء
891 - وعن أَبي ذَرٍّ - رضي الله عنه - قَالَ: قَالَ لي رسول الله - صلى الله عليه وسلم: «لا تَحقِرَنَّ منَ الْمَعرُوف شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أخَاكَ بِوَجْهٍ طَلْقٍ (1)». رواه مسلم. (2)
হাদীস নং: ৮৯২
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ:১৩ সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখে সাক্ষাৎ করা, বুযুর্গ ব্যক্তির হাতে চুমু দেওয়া, স্নেহ-মমতায় নিজ সন্তানকে চুমু দেওয়া, সফর থেকে আগমনকারীর সঙ্গে মু'আনাকা করা, কিন্তু মাথা না নোওয়ানো
দয়ামায়ার গুরুত্ব ও নিজ সন্তানকে চুমু খাওয়া
হাদীছ নং: ৮৯২

হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবন আলী রাযি.-কে চুমু দিলেন। তখন তাঁর কাছে আকরা' ইবন হাবিস উপস্থিত ছিলেন। (তাঁর চুমু দেওয়া দেখে) আকরা' বললেন, আমার দশটি সন্তান আছে। আমি তাদের কাউকে কখনও চুমু দিইনি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন, যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। -বুখারী ও মুসলিম
(সহীহ বুখারী: ৫৯৯৭; সহীহ মুসলিম: ২৩১৮; সুনানে আবু দাউদ: ২৫৮৭;জামে তিরমিযী: ১৯১১; সহীহ ইবন হিব্বান: ৪৫৭; বায়হাকী, আস-সুনানুল কুবরা: ১৩৫৭৬)
كتاب السلام
باب استحباب المصافحة عِنْدَ اللقاء وبشاشة الوجه وتقبيل يد الرجل الصالح وتقبيل ولده شفقة ومعانقة القادم من سفر وكراهية الانحناء
892 - وعن أَبي هريرة - رضي الله عنه - قَالَ: قَبَّلَ النبيُّ - صلى الله عليه وسلم - الحَسَنَ بنَ عَلِيٍّ رضي الله عنهما، فَقَالَ الأقْرَعُ بن حَابِسٍ: إنَّ لِي عَشْرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أحَدًا. فَقَالَ رسول الله - صلى الله عليه وسلم: «مَنْ لاَ يَرْحَمْ لاَ يُرْحَمْ!». متفقٌ عَلَيْهِ. (1)
(6) -
রিয়াযুস সালিহীন | মুসলিম বাংলা