মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ৯৩০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ নফল নামাযের অনুচ্ছেদসমূহ

(১) অনুচ্ছেদ: নফল নামাযের ফযীলত এবং তার দ্বারা ফরয নামাযের ক্ষতিপূরণ হওয়া সম্পর্কিত যেসব বর্ণনা এসেছে
(৯২৬) আব্দুর রহমান ইবন মু'আবিয়া ইবন খুদায়েজ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কিনদাহ গোত্রের এক লোককে বলতে শুনেছি, তিনি বলেন, নবী (সা)-এর সাহাবীদের মধ্য হতে এক আনসার ব্যক্তি আমার নিকট বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছেন তোমাদের যে কেউ নামাযে কিছু কমতি করলে মহান আল্লাহ তার নফল নামায দিয়ে তা পূর্ণ করবেন।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে ইবন লাহিয়াসহ আরও একজন দুর্বল রাবী আছেন, তবে অন্যান্য হাদীস একে সমর্থন করে।)
كتاب الصلاة
أبواب صلاة التطوع

1 - باب ما جاء في فضلها وأنها تجبر نقص الفريضة
(930) عن عبد الرحمن بن معاوية بن حديج قال: سمعت رجلاً من كندة يقول: حدثني رجل من أصحاب النبي صلى الله عليه وسلم من الأنصار أنه سمع رسول الله صلى الله عليه وآله وسلم يقول: لا ينتقص أحدكم من صلاته شيئًا (1) إلا أتمها الله عز وجل من سبحته
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৩১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদঃ ঘরে নফল নামায পড়ার ফযীলত
(৯২৭) আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সা)-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ যখন মসজিদে নামায আদায় করার পর বাড়ি ফিরে, তার উচিত তখনই বাড়িতে দু'রাক'আত নামায আদায় করে নেয়া। বাড়ির জন্যও নামাযের কিছু অংশ রাখা উচিত। কেননা, আল্লাহ তা'আলা তার এ বাড়ির নামাযকেই উত্তম নামায হিসেবে পরিগণিত করতে পারেন।
(ইবন মাজাহ ও অন্যান্য। ইরাকী ও হাফেয বুসীরি এ হাদীসের সনদ সহীহ্ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
2 - باب فضل صلاة التطوع في البيت
(931) عن أبي سعيد الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم يقول: إذا قضى أحدكم صلاته في المسجد ثم رجع إلى بيته حينئذ فليصل في بيته ركعتين، وليجعل في بيته نصيبًا من صلاته (1) فإن الله جاعل في بيته من صلاته خيرًا.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৩২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদঃ ঘরে নফল নামায পড়ার ফযীলত
(৯২৮) জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের কেউ যখন মসজিদে নামায আদায় করে তখন তার উচিত তার নামাযের কিছু অংশ ঘরের জন্য রেখে দেয়া। কেননা মহান আল্লাহ তার ঘরের নামাযকে উত্তম হিসেবে পরিগণিত করতে পারেন।
(মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
2 - باب فضل صلاة التطوع في البيت
(932) عن جابر بن عبد الله رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم: إذا صلى أحدكم الصلاة في مسجده فليجعل لبيته نصيبًا من صلاته، فإن الله عز وجل جاعل في بيته من صلاته خيرًا.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৩৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদঃ ঘরে নফল নামায পড়ার ফযীলত
(৯২৯) যায়দ ইবন সাবিত (রা) থেকে বর্ণিত, নবী (সা) বলেছেন, হে লোক সকল! তোমরা তোমাদের ঘরেও নামায পড়। কেননা ফরয নামায ব্যতীত বান্দার উত্তম নামায হচ্ছে তার ঘরে আদায়কৃত নামায।
(এটা একটা দীর্ঘ হাদীসের সংক্ষিপ্ত রূপ। হাদীসটি তারাবীহ নামাযের ৫ম অনুচ্ছেদে আসবে।)
كتاب الصلاة
2 - باب فضل صلاة التطوع في البيت
(933) عن زيد بن ثابت رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: صلوا أيها الناس في بيوتكم فإن أفضل صلاة المرء في بيته إلا المكتوبة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৩৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদঃ ঘরে নফল নামায পড়ার ফযীলত
(৯৩০) যায়িদ ইবন খালিদ আল জুহানী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন: তোমরা তোমাদের ঘরে (কিছু কিছু) নামায আদায় করবে এবং তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না।
(তবারানী, বাযযার। ইরাকী হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
2 - باب فضل صلاة التطوع في البيت
(934) عن زيد بن خالد الجهني رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: صلوا في بيوتكم ولا تتخذوها قبورًا (1).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৩৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদঃ ঘরে নফল নামায পড়ার ফযীলত
(৯৩১) আয়েশা (রা) থেকে বর্ণিত, নবী (স) প্রায়ই বলতেন, তোমরা তোমাদের কিছু কিছু সালাত তোমাদের ঘরে আদায় করবে। তোমাদের ঘরগুলোকে তোমাদের জন্য কবর বানাবে না।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি, এর সনদে বিতর্কিত রাবী ইবন লাহিয়া আছেন।)
كتاب الصلاة
2 - باب فضل صلاة التطوع في البيت
(935) عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وآله وسلم كان يقول: اجعلوا من صلاتكم في بيوتكم ولا تجعلوها عليكم قبورًا.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৩৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদঃ ঘরে নফল নামায পড়ার ফযীলত
(৯৩২) আব্দুল্লাহ ইবন সা'দ থেকে বর্ণিত, তিনি নবী (সা)-কে ঘরে আদায় করা নামায ও মসজিদে আদায় করা নামায সম্পর্কে জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ (সা) উত্তরে বলেন: মসজিদে আদায়কৃত নামায এবং ঘরে আদায়কৃত নামাযের প্রসঙ্গে তুমি দেখবে আমার ঘর মসজিদ থেকে কত নিকটে এতদসত্ত্বেও মসজিদে নামায আদায় করার চেয়ে ঘরে নামায আদায় করা আমার নিকট অধিক প্রিয় তবে ফরয নামায ব্যতীত।
(আবু দাউদ, ইবন মাজাহ ও তিরমিযী। সনদ উত্তম।)
كتاب الصلاة
2 - باب فضل صلاة التطوع في البيت
(936) عن عبد الله بن سعد أنه سأل النبي صلى الله عليه وسلم عن الصلاة في البيت وعن الصلاة في المسجد فقال رسول الله صلى الله عليه وسلم: أما الصلاة في المسجد والصلاة في بيتي فقد ترى ما أقرب بيتي من المسجد، ولأن أصلي في بيتي أحب إلي من أن أصلي في المسجد إلا أن تكون صلاة مكتوبة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৩৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদঃ ঘরে নফল নামায পড়ার ফযীলত
(৯৩৩) উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন, পুরুষের তার বাড়িতে আদায় করা নফল নামায আলোকবর্তিকা স্বরূপ। সুতরাং যার ইচ্ছা সে তার ঘরকে আলোকিত করুক।
(আবু ইয়ালা ও তবারানী। সনদ সহীহ।)
كتاب الصلاة
2 - باب فضل صلاة التطوع في البيت
(937) عن عمر بن الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال: صلاة الرجل في بيته تطوعًا نور فمن شاء نور بيته.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৩৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদঃ ঘরে নফল নামায পড়ার ফযীলত
(৯৩৪) আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলল্লাহ (সা) ইরশাদ করেছেন যে, তোমরা তোমাদের কিছু কিছু নামায ঘরে আদায় করবে এবং তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না। (অন্য কথায়) তোমরা তোমাদের ঘরেও নামায পড়, না পড়ে তাকে কবরে পরিণত করো না।
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও অন্যান্য।)
كتاب الصلاة
2 - باب فضل صلاة التطوع في البيت
(938) عن عبد الله بن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: اجعلوا من صلاتكم (1) في بيوتكم ولا تتخذوها قبورًا (2) (وفي لفظ «صلوا في بيوتكم ولا تتخذوها قبورًا»).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৩৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর দিনের সমুদয় নফল ও ফরযের সুন্নাতসমূহ
(৯৩৫) আবু ইসহাক থেকে বর্ণিত, তিনি আসিম ইবন যামরাহ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা আলী (রা)-কে নবী (সা)-এর দিনের বেলার নফল নামায সম্পর্কে ডিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন: তোমরা তা আদায় করার ক্ষমতা রাখ না। রাবী (ইসহাক) বলেন, আমরা বললামঃ আপনি আমাদেরকে সে সম্বন্ধে অবগত করুন, আমরা আমাদের সাধ্যমত তা হতে গ্রহণ করব। তিনি (আলী (রা) বলেন: নবী (সা) ফজরের নামায আদায় করার পর অপেক্ষা করতেন, তারপর সূর্য যখন পূর্বদিকে উঠত আসর থেকে মাগরিব পর্যন্ত পরিমাণ সময় হত তখন দাঁড়াতেন এবং দু'রাক'আত নামায আদায় করতেন। তারপর আবার কিছু সময় অপেক্ষা করতেন, সূর্য যখন এ পর্যন্ত অর্থাৎ পূর্ব দিকে যোহর নামাযের সময় পর্যন্ত হত এখানে মাগরিবের পর্যন্ত সময় পরিমাণ বুঝানো হয়েছে। তখন তিনি দাঁড়াতেন এবং চার রাক'আত নামায আদায় করতেন।
এরপর সূর্য যখন ঢলে পড়ত তখন যোহরের পূর্বে চার রাকা'আত এবং যোহরের পরে দু' রাকা'আত এবং আসরের পূর্বে চার রাকা'আত নামায আদায় করতেন। প্রতি দুই রাক'আতের মাঝে নৈকট্যবান ফেরেশতা, নবীকুল এবং তাঁদের অনুসারী মু'মিন ও মুসলমানদের প্রতি শান্তি কামনার মাধ্যমে পৃথক করতেন। রাবী বলেন: আলী (রা) বললেন, এই ছিল নবী (সা)-এর দিনের বেলার ষোল রাক'আত নফল। খুব কম ব্যক্তিই এর উপর অবিচল থাকতে পারে।
(দ্বিতীয় সূত্র বর্ণিত আছে) আমাদের নিকট আব্দুল্লাহ বর্ণনা করেন যে, তিনি বলেন, আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন যে, ওয়াকী তাঁর পিতার নিকট থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আবু ইসহাক যখন হাবীব ইবন সাবিতের নিকট হাদীস বর্ণনা করেন, তখন তাঁকে বললেন, হে আবু ইসহাক। তোমার এ হাদীস তোমার এ মসজিদকে সোনা দিয়ে পূর্ণ করার সমান। (অন্য শব্দে) হাবীব ইবন আবূ সাবিত বললেন, হে আবু ইসহাক। তোমার এ হাদীসটি আমার জন্য তোমার মসজিদ সমপরিমাণ স্বর্ণ হওয়ার চেয়ে আমার নিকট প্রিয়।
(নাসায়ী, ইবন মাজাহ ও তিরমিযী। তিনি বলেন, হাদীসটি হাসান।)
كتاب الصلاة
3 - باب جامع تطوع النبي صلى الله عليه وسلم بالنهار ورواتب الفرائض
(939) عن أبي إسحاق عن عاصم بن ضمرة قال: سألنا عليًا رضي الله عنه عن تطوع النبي صلى الله عليه وسلم بالنهار فقال: إنكم لا تطيقونه (1) قال: قلنا: أخبرنا به نأخذ منه ما أطقنا، قال: كان النبي صلى الله عليه وسلم إذا صلى الفجر أمهل (2) حتى إذا كانت الشمس من ههنا يعني من قبل المشرق مقدارها من صلاة العصر من ههنا يعني من قبل المغرب قام فصلى ركعتين، ثم يمهل حتى إذا كانت الشمس من ههنا يعني من قبل المشرق مقدارها من صلاة الظهر من ههنا يعني من قبل المغرب قام فصلى أربعًا (1) وأربعًا قبل الظهر إذا زالت الشمس (2) وركعتين بعدها، وأربعًا قبل العصر يفصل بين كل ركعتين بالتسليم (3) على الملائكة المقربين والنبيين ومن تبعهم من المؤمنين والمسلمين قال: قال علي رضي الله عنه: تلك ست عشرة ركعة تطوع النبي صلى الله عليه وسلم بالنهار وقل من يداوم عليها. ومن طريق ثان: حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع عن أبيه قال: قال حبيب بين أبي ثابت لأبي إسحاق حين حدثه: يا أبا إسحاق يسوي (4) حديثك هذا ملء مسجد ذهبًا. (وفي لفظ «قال حبيب بن أبي ثابت: يا أبا إسحاق ما أحب أن لي بحديثك هذا ملء مسجدك هذا ذهبًا»).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৪০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর দিনের সমুদয় নফল ও ফরযের সুন্নাতসমূহ
(৯৩৬) য, তাঁর (আবু ইসহাক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা) রাত্রিকালে) আট রাকা'আত নফল নামায আদায় করতেন। আর দিনের বেলায় বার রাকা'আত।
(আবু ইয়ালা তাঁর মুসনাদে উল্লেখ করেন। হাইছামী বলেন, এর রাবীগণ নির্ভরযোগ্য।
كتاب الصلاة
3 - باب جامع تطوع النبي صلى الله عليه وسلم بالنهار ورواتب الفرائض
(940) ز. وعنه أيضًا قال: كان النبي صلى الله عليه وآله وسلم يصلي من التطوع ثماني ركعات (1) وبالنهار ثنتي عشرة ركعة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৪১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর দিনের সমুদয় নফল ও ফরযের সুন্নাতসমূহ
(৯৩৭) য. আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) ফজর ও আসর ব্যতীত প্রত্যেক ফরয নামাযের পর (অন্য বর্ণনায় আছে প্রত্যেক নামাযের পিছনেই) দু' রাকা'আত (নফল) নামায আদায় করতেন।
(বায়হাকী, তাহাবী -এর সনদ উত্তম।)
كتاب الصلاة
3 - باب جامع تطوع النبي صلى الله عليه وسلم بالنهار ورواتب الفرائض
(941) ز. عن علي رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم يصلي على كل إثر صلاة (وفي رواية «دبر كل صلاة») مكتوبة ركعتين إلا الفجر والعصر.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৪২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর দিনের সমুদয় নফল ও ফরযের সুন্নাতসমূহ
(৯৩৮) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী (সা)-এর সাথে যোহরের পূর্বে দু'রাকা'আত এবং পরে দু'রাকা'আত (নফল) নামায পড়েছি। এ ছাড়া তাঁর ঘরে মাগরিবের পরে দু'রাকা'আত এবং ইশার পরে দু' রাকা'আতও তাঁর ঘরেই আদায় করেছি। তিনি বলেন, হাফসা (রা) আমার নিকট বর্ণনা করেছেন, যে, তিনি (রাসূল সা) ফজর উদয় মুহূর্তে দু'রাকা'আত নামায আদায় করতেন। তারপর মুয়াযযীন ফজরের নামাযের আযান দিত, আয়্যুব (বর্ণনাকারীদের একজন) বলেন, আমার মনে হয় তিনি বলেছেন, সংক্ষেপে আদায় করতেন এবং জুমু'আর পর নিজ গৃহে দু'রাকা'আত নামায আদায় করতেন।
তাঁর (ইবন উমর (রা) থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত) তিনি বলেন, আমি নবী (সা)-এর সাথে যোহরের পূর্বে দু' রাকা'আত ও পরে দু'রাকা'আত, মাগরিবের পর দু' রাকা'আত ও ইশার পর দু'রাকা'আত এবং জুমু'আর পর দু' রাকা'আত নামায পড়েছি। এর মধ্যে জুমু'আ ও মাগরিবের (পরের সুন্নাত) তাঁর গৃহে পড়েছি। তিনি আরও বলেন, আমার বোন হাফসা আমাকে জানিয়েছে যে, তিনি (নবী সা) ফজর যখন উদয় হত তখন সংক্ষিপ্ত (কিরাআতে) দু'সিজদা (নামায) আদায় করে নিতেন। তিনি (ইবন উমর) বলেন, এটা এমন বিশেষ মুহূর্তে ছিল, যখন আমি নবী (সা)-এর নিকট প্রবেশ করতে পারতাম না।
(বুখারী, মুসলিম, নাসায়ী ও বায়হাকী।)
كتاب الصلاة
3 - باب جامع تطوع النبي صلى الله عليه وسلم بالنهار ورواتب الفرائض
(942) عن ابن عمر رضي الله عنهما قال: صليت مع النبي صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعدها، وركعتين بعد المغرب في بيته (2) وركعتين بعد العشاء في بيته. قال: وحدثتني حفصة أنه كان يصلي ركعتين حين يطلع الفجر وينادي المنادي بالصلاة. قال أيوب (أحد الرواة): أراه قال: خفيفتين وركعتين بعد الجمعة في بيته. وعنه من طريق ثان (1) قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم قبل الظهر سجدتين وبعدها سجدتين وبعد المغرب سجدتين وبعد العشاء سجدتين وبعد الجمعة سجدتين، فأما الجمعة والمغرب في بيته، قال: وأخبرتني أختي حفصة أنه كان يصلي سجدتين خفيفتين إذا طلع الفجر، قال: وكانت ساعة لا أدخل على النبي صلى الله عليه وآله وسلم فيها.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৪৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর দিনের সমুদয় নফল ও ফরযের সুন্নাতসমূহ
(৯৩৯) মুগীরা ইবন সালমান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবন উমর (রা)-কে বলতে শুনেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যোহরের পূর্বে দু' রাকা'আত ও পরে দু' রাকা'আত, মাগরিবের পর দু' রাকা'আত, ইশার পর দু' রাকা'আত এবং সকালের পূর্বের দু' রাকা'আত (সুন্নাত নামায) আদায় করা ছাড়তেন না।
(এ হাদীসটি উল্লেখিত ভাষায় অন্যত্র পাওয়া যায় নি। তবে এর সনদ উত্তম।)
كتاب الصلاة
3 - باب جامع تطوع النبي صلى الله عليه وسلم بالنهار ورواتب الفرائض
(943) عن المغيرة بن سلمان قال: سمعت ابن عمر رضي الله عنهما يقول: كانت صلاة رسول الله صلى الله عليه وسلم التي لا يدع (2) ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل الصبح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৪৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর দিনের সমুদয় নফল ও ফরযের সুন্নাতসমূহ
(৯৪০) আব্দুল্লাহ ইবন শাকীক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে রাসূলুল্লাহ (সা)-এর নফল নামায সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন: নবী (সা) যোহরের পূর্বে চার রাকা'আত আমার ঘরে আদায় করতেন। তারপর (মসজিদের দিকে) বেরিয়ে পড়তেন এবং মানুষের সাথে (ফরয) নামায আদায় করতেন। তারপর আবার আমার ঘরে ফিরে আসতেন এবং দু' রাকা'আত নামায আদায় করতেন আর তিনি রাতে নয় রাকা'আত নামায আদায় করতেন, যার মধ্যে বিতরও অন্তর্ভুক্ত। কোন রাত দীর্ঘক্ষণ বসে বসে আর কোন রাত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামায আদায় করতেন। তিনি যখন দাঁড়িয়ে কিরআত পড়তেন তখন তিনি রুকু সিজদাও করতেন দাঁড়িয়েই আর যখন বসাবস্থায় কিরাআত পড়তেন তখন রুকু সিজদা করতেন বসা অবস্থায়। ফজর যখন উদয় হত তখন তিনি দু' রাকা'আত সুন্নাত নামায আদায় করতেন তারপর (মসজিদের উদ্দেশ্যে) বেরিয়ে পড়তেন। অতঃপর মানুষের সাথে (জামা'আতে) ফজরের নামায আদায় করতেন।
তাঁর (উক্ত রাবী থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত) তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে রাসূলুল্লাহ (সা)-এর নামায সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেন, (নবী সা) যোহরের পূর্বে চার রাকা'আত ও পরে দু' রাকা'আত, আসরের পূর্বে দু' রাকা'আত, মাগরিবের পরে দু' রাকা'আত এবং ইশার পর দু' রাকা'আত সুন্নাত নামায আদায় করতেন। তারপর রাতের নয় রাকা'আত নামায আদায় করতেন। আমি বললাম, দাঁড়ানো অবস্থায় না কি বসা অবস্থায়? তিনি বলেন: তিনি কোন রাতে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে এবং কোন রাতে দীর্ঘ সময় ধরে বসে নামায আদায় করতেন। আমি বললাম, তিনি যখন দাঁড়িয়ে আদায় করতেন তখন কিভাবে এবং যখন বসে আদায় করতেন তখন কিভাবে আদায় করতেন। তিনি বলেন, তিনি যখন দাঁড়িয়ে কিরা'আত পাঠ করতেন তখন তিনি দাঁড়ানো থেকেই রুকু' করতেন। আবার যখন বসে কিরা'আত পাঠ করতেন তখন বসাবস্থায় থেকেই রুকু করতেন এবং ফজরের নামাযের পূর্বে দু' রাকা'আত নামায পড়তেন।
(মুসলিম, বাইহাকী, আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী।)
كتاب الصلاة
3 - باب جامع تطوع النبي صلى الله عليه وسلم بالنهار ورواتب الفرائض
(944) عن عبد الله بن شقيق قال: سألت عائشة رضي الله عنها عن صلاة رسول الله من التطوع فقالت: كان يصلي قبل الظهر أربعًا في بيتي ثم يخرج فيصلي بالناس ثم يرجع إلى بيتي فيصلي ركعتين، وكان يصلي بالناس المغرب ثم يرجع إلى بيته فيصلي ركعتين، وكان يصلي بهم العشاء ثم يدخل بيتي فيصلي ركعتين، وكان يصلي من الليل تسع ركعات (1) فيهن الوتر، وكان يصلي ليلاً طويلاً (2) قائمًا وليلاً طويلاً جالسًا، فإذا قرأ وهو قائم ركع وسجد وهو قائم (3) وإذا قرأ وهو قاعد ركع وسجد وهو قاعد، وكان إذا طلع الفجر صلى ركعتين (4) ثم يخرج فيصلي بالناس صلاة الفجر. وعنه من طريق ثان (5) قال: سألت عائشة عن صلاة رسول الله صلى الله عليه وسلم قالت: كان يصلي أربعًا قبل الظهنر وثنتين بعدها، وثنتين قبل العصر، وثنتين بعد المغرب، وثنتين بعد العشاء، ثم يصلي من الليل تسعًا، قلت: أقائمًا أو قاعدًا؟ قالت: يصلي ليلاً طويلاً قائمًا وليلاً طويلاً قاعدًا، قلت: كيف يصنع إذا كان قائمًا وكيف يصنع إذا كان قاعدًا؟ قالت: إذا قرأ قائمًا ركع قائمًا، وإذا قرأ قاعدًا ركع قاعدًا، وركعتين قبل صلاة الصبح.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৪৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর দিনের সমুদয় নফল ও ফরযের সুন্নাতসমূহ
(৯৪১) কাবুস থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন: আমার পিতা এক মহিলাকে আয়েশা (রা)-এর নিকট প্রেরণ করেছিলেন এ কথা জিজ্ঞেস করতে যে, কোন নামায নিয়মিত আদায় করা রাসূলুল্লাহ (সা)-এর নিকট সবচেয়ে বেশী প্রিয় ছিল? তিনি বলেন: তিনি (নবী সা) যোহরের পূর্বে চার রাকা'আত নামায় পড়তেন তাতে তিনি দীর্ঘক্ষণ কিয়াম করতেন এবং উত্তমভাবে রুকু, সিজদা আদায় করতেন। আর যে নামাযটি তিনি সুস্থ কিংবা অসুস্থ এবং একামত কিংবা সফরের কোন অবস্থাতেই পরিহার করতেন না তা হল ফজরের পূর্বে দু'রাক'আত নামায।
(বুখারী, আবু দাউদ, নাসায়ী ও বায়হাকী।)
كتاب الصلاة
3 - باب جامع تطوع النبي صلى الله عليه وسلم بالنهار ورواتب الفرائض
(945) عن قابوس عن أبيه قال: أرسل أبي امرأة إلى عائشة يسألها: أي الصلاة كانت أحب إلى رسول الله صلى الله عليه وسلم أن يواظب عليها؟ قالت: كان يصلي قبل الظهر أربعًا يطيل فيهن القيام ويحسن فيهن الركوع والسجود، فأما ما لم يكن يدع (1) صحيحًا ولا مريضًا ولا غائبًا ولا شاهدًا، فركعتين قبل الفجر (2).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৪৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদঃ যোহরের নফল বা সুন্নাত এবং তার ফযীলত সম্পর্কে যা এসেছে
(৯৪২) হাসান ইবন্ আতিয়্যাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আনবাসাহ ইবন আবু সুফিয়ানের যখন মৃত্যুক্ষণ নেমে আসে তখন তার মৃত্যু তীব্রতর হয়। তাঁকে বলা হলো এ ভীতি বা শঙ্কার কারণ কি? তিনি বললেন: আমি উম্মে হাবীবাহ (রা) অর্থাৎ তাঁর বোনকে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, যে ব্যক্তি যোহরের পূর্বে চার রাকা'আত এবং তার পরে চার রাকা'আত (সুন্নাত) নামায আদায় করে আল্লাহ তা'আলা তার মাংস দোযখের আগুনের জন্য হারাম করে দেন। সে কথা শুনার পর থেকে আমি উক্ত নামায পরিত্যাগ করি নি।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ ও অন্যান্য। এ হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য। তিরমিযী হাদীসটি সহীহ বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
4 - باب راتبة الظهر وما جاء في فضلها
(946) عن حسان بن عطية قال: لما نزل بعنبسة بن أبي سفيان الموت اشتد جزعه (1) فقيل له: ما هذا الجزع؟ قال: إني سمعت أم حبيبة يعني أخته تقول: قال: رسول الله صلى الله عليه وسلم من صلى أربعًا قبل الظهر وأربعًا بعدها حرم الله لحمه على النار (1) فما تركتهن منذ سمعتهن.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৪৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদঃ যোহরের নফল বা সুন্নাত এবং তার ফযীলত সম্পর্কে যা এসেছে
(৯৪৩) আব্দুল্লাহ ইবন সায়িব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সূর্য ঢলে পড়ার পর যোহরের পূর্বে রাসূলুল্লাহ (সা) চার রাকাআত নামায আদায় করতেন এবং বলতেন এ সময় আকাশের দ্বার উন্মুক্ত করা হয়, সুতরাং এ সময় কোন ভাল কাজ পেশ করতে আমি পছন্দ করি।
(তিরমিযী)
كتاب الصلاة
4 - باب راتبة الظهر وما جاء في فضلها
(947) عن عبد الله بن السائب رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم يصلي قبل الظهر بعد الزوال أربعًا ويقول إن أبواب السماء تفتح فأحب أن أقدم فيها عملاً صالحًا.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৪৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদঃ যোহরের নফল বা সুন্নাত এবং তার ফযীলত সম্পর্কে যা এসেছে
(৯৪৪) আবূ আয়্যুব আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) সূর্য (পশ্চিমাকাশে) ঢলে পড়ার সময় চার রাক'আত (সুন্নাত নামায) আদায় করতে অভ্যস্ত ছিলেন। তিনি (আনসারী) বলেন, আমি তাঁকে (নবী সা) বললাম, হে আল্লাহর রাসূল। এটা কোন নামায যা (আদায়ে) আমি আপনাকে অভ্যস্ত দেখছি। তিনি বললেন, সূর্য ঢলে পড়ার সময় আসমানের দরজা খোলা হয় এমনকি যোহরের নামায আদায় করা পর্যন্ত তা আর বন্ধ করা হয় না। সুতরাং আমি চাই যে, এ সময় আমার কোন কল্যাণ কর্ম উপরে উঠুক।
(আবু আয়্যুব) বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসুল (সা)! সেগুলোর প্রত্যেক রাক'আতেই কি আপনি কিরা'আত পাঠ করেন? তিনি (উত্তরে) বললেন হ্যাঁ। তিনি বলেন: আমি বললাম: তাহলে তাতে কি পৃথককারী সালাম দেন। তিনি বললেন, না।
(দ্বিতীয় সূত্রে তাঁর থেকে আরও বর্ণিত) তিনি যোহরের পূর্বে চার রাকা'আত নামায (নিয়মিত) আদায় করতেন। তাঁকে বলা হলো আপনি কি এই নামায নিয়মিতভাবে আদায় করেন? তিনি (উত্তরে) বললেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে তা নিয়মিত করতে দেখেছি। তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি (উত্তরে) বললেন: নিশ্চয় তা এমন এক সময় যখন আকাশের দরজা খুলে দেয়া হয়। সুতরাং আমি চাই যে, ঐ মুহূর্তে আমার কোন ভাল কাজ উর্দ্ধেউঠুক।
(আবু দাউদ, ইবন মাজাহ, তিরমিযী এবং তবারানী তাঁর মু'জামুল কাবীর ও মু'জামুল আওসাত গ্রন্থে উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
4 - باب راتبة الظهر وما جاء في فضلها
(948) عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال: أدمن (2) رسول الله صلى الله عليه وسلم أربع ركعات عند زوال الشمس، قال: فقلت: يا رسول الله ما هذه الركعات التي أراك قد أدمنتها، قال: إن أبواب السماء تفتح عند زوال الشمس فلا ترتج (3) حتى يصلي الظهر فأحب أن يصعد لي فيها خير، قال: قلت: يا رسول الله تقرأ فيهن كلهن؟ قال: قال: نعم. قال: قلت: ففيها سلام فاصل؟ قال: لا. وعنه من طريق ثان (1) أنه كان يصلي أربع ركعات قبل الظهر، فقيل له: إنك تديم هذه الصلاة، فقال: إني رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله فسألته فقال: إنها ساعة تفتح فيها أبواب السماء فأحببت أن يرتفع لي فيها عمل صالح.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৪৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদঃ যোহরের নফল বা সুন্নাত এবং তার ফযীলত সম্পর্কে যা এসেছে
(৯৪৫) বারা ইবন 'আযিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সা)-এর সাথে ১৮টি সফর কারছি কিন্তু কখনও তাঁকে যোহরের পূর্বে চার রাকা'আত সুন্নাত নামায পরিত্যাগ করতে দেখি নি।
(আবু দাউদ, বায়হাকী, তিরমিযী। তিনি বলেন, এর সনদ হাসান ও গরীব।)
كتاب الصلاة
4 - باب راتبة الظهر وما جاء في فضلها
(949) عن البراء بن عازب رضي الله عنه قال: سافرت مع النبي صلى الله عليه وسلم ثمانية عشر سفرًا فلم أره ترك الركعتين قبل الظهر.
tahqiq

তাহকীক: