আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৩৯৮
অধ্যায়ঃ নামাজ
আযানের জওয়াব দানের প্রতি উৎসাহ দান, কি ভাবে জওয়াব দেবে এবং আযানের পরে কি বলবে? (আযানের দু'আ)
৩৯৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একদা রাসূলুল্লাহ (সা) এর সংগে রাত যাপন করেছিলাম। বিলাল (রা) আযান দেওয়ার জন্য দাঁড়ালেন। আযান শেষে তিনি নীরব হলে রাসূলুল্লাহ (সা) বললেনঃ যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে তা বলবে, যা সে বলেছে, সে জান্নাতী।
(নাসাঈ, ইবন মাজাহ ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত। আবু ইয়ালা ইয়াযীদ রাকাশী থেকে আনাস ইবন মালিক (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তাঁর শব্দমালা এরূপঃ একদা রাসূলুল্লাহ (সা) (আমাদের নিয়ে) রাত যাপন করছিলেন। যখন বিলাল (রা) আযান দিলেন, তখন রাসূলুল্লাহ বললেনঃ যে ব্যক্তি তার মত বলবে এবং তার ন্যায় সাক্ষ্য দেবে, সে জান্নাতী।

كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي إِجَابَة الْمُؤَذّن وبماذا يجِيبه وَمَا يَقُول بعد الْأَذَان
398 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كُنَّا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَامَ بِلَال يُنَادي فَلَمَّا سكت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ مثل مَا قَالَ هَذَا يَقِينا دخل الْجنَّة
رَوَاهُ النَّسَائِيّ
وَابْن مَاجَه فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ أَبُو يعلى عَن يزِيد الرقاشِي عَن أنس بن مَالك
وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عرس ذَات لَيْلَة فَأذن بِلَال فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ مثل مقَالَته وَشهد مثل شَهَادَته فَلهُ الْجنَّة

হাদীসের তাখরীজ (সূত্র):
عرس الْمُسَافِر بتَشْديد الرَّاء إِذا نزل آخر اللَّيْل ليستريح