আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৭৪
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৭৪. হযরত আবু আয়্যাশ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি সকালবেলা এই দু'আঃ
لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير
আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। তাঁরই রাজত্ব। তাঁরই সমস্ত প্রশংসা। তিনি সর্ব বিষয়ে শক্তিমান।" পাঠ করবে, তাকে ইসমাঈল (আ) বংশীয় একজন দাস মুক্তির সমতুল্য সওয়াব দেওয়া হবে। তাকে দশটি নেকী দান করা হবে, তার দশটি গুনাহ ক্ষমা করা হবে, দশটি মর্যাদা সমুন্নত করা হবে এবং শয়তান থেকে তাকে সন্ধ্যা পর্যন্ত হিফাযত রাখা হবে। আর যদি সে সন্ধ্যবেলা অনুরূপ দু'আ পাঠ করে, তাহলে ভোর পর্যন্ত তাকে অনুরূপ (সওয়াব ও মর্যাদা) দান করা হবে।
হাম্মাদ বলেনঃ ঘুমন্ত ব্যক্তি যা করে, এক ব্যক্তি রাসূলুল্লাহ -কে তা করতে দেখে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আবূ আয়্যাশ আপনার বরাতে এই মর্মে হাদীস বর্ণনা করেছে। তিনি বলেছেন, আবু আয়্যাশ যথার্থ বলেছে।
(আবু দাউদ, নিজ শব্দযোগে এবং নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেন। ইবনুস-সুন্নী আরো বলেছেনঃ তিনি জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, কখনো তিনি মৃত্যুবরণ করবেন না, তিনি সর্ববিষয়ে শক্তিমান। على الْمَنَام শব্দের উপর বর্ণনাকারীগণ ঐক্যমত পোষণ করেন।)
[আবূ আয়্যাশ) তাঁকে ইবন আবূ আয়্যাশ বলা হয়। খতীব বাগদাদী এরূপ উল্লেখ করেছেন। আবূ আহমদ ও হাকিম বলেন, তাঁকে ইবন আয়্যাশ যুরাকী আনসারী বলা হয়। তাঁর নাম যায়দ ইবন সামিত। কেউ কেউ বলেছেন: যায়দ ইবন নু'মান। কেউ কেউ বলেছেন অন্য নাম। এ হাদীসটি ব্যতীত সিহাহ সিত্তাতে আমার জানামতে তাঁর অন্য কোন হাদীস নেই। কসর সালাত সম্পর্কে তাঁর একটি হাদীস রয়েছে, যা আবু দাউদ বর্ণনা করেছেন।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
974 - وَعَن أبي عَيَّاش رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ إِذا أصبح لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير
كَانَ لَهُ عدل رَقَبَة من ولد إِسْمَاعِيل وَكتب لَهُ عشر حَسَنَات وَحط عَنهُ عشر سيئات وَرفع لَهُ عشر دَرَجَات وَكَانَ فِي حرز من الشَّيْطَان حَتَّى يُمْسِي فَإِن قَالَهَا إِذا أَمْسَى كَانَ لَهُ مثل ذَلِك حَتَّى
يصبح
قَالَ حَمَّاد فَرَأى رجل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِيمَا يرى النَّائِم فَقَالَ يَا رَسُول الله إِن أَبَا عَيَّاش يحدث عَنْك بِكَذَا وَكَذَا
قَالَ صدق أَبُو عَيَّاش

رَوَاهُ أَبُو دَاوُد وَهَذَا لَفظه وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن السّني وَزَاد يحيي وَيُمِيت وَهُوَ حَيّ لَا يَمُوت وَهُوَ على كل شَيْء قدير
وَاتَّفَقُوا كلهم على الْمَنَام
أَبُو عَيَّاش بِالْيَاءِ الْمُثَنَّاة تَحت والشين الْمُعْجَمَة وَيُقَال ابْن أبي عَيَّاش ذكره الْخَطِيب وَيُقَال ابْن عَيَّاش الزرقي الْأنْصَارِيّ ذكره أَبُو أَحْمد وَالْحَاكِم واسْمه زيد بن الصَّامِت وَقيل زيد بن النُّعْمَان وَقيل غير ذَلِك وَلَيْسَ لَهُ فِي الْأُصُول السِّتَّة غير هَذَا الحَدِيث فِيمَا أعلم وَحَدِيث آخر فِي قصر الصَّلَاة رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের তাখরীজ (সূত্র):

الْعدْل بِالْكَسْرِ وفتحه لُغَة هُوَ الْمثل وَقيل بِالْكَسْرِ مَا عَادل الشَّيْء من جنسه وبالفتح مَا عادله من غير جنسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান