আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৬৭
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
ঘুষখোর, ঘুষদাতা এবং তাদের মধ্যকার সময়ন্বকারীর প্রতি ভীতি প্রদর্শন
৩৩৬৭. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ঘুষখোর ও ঘুষদাতা এবং সমন্বয়কারী সকলের প্রতি রাসূলুল্লাহ লা'নত করেছেন।
(আহমাদ, বাযযার ও তাবারানী বর্ণিত তবে তাবারানীর বর্ণনাসূত্র আবুল খাত্তাব নামে একজন বর্ণনাকারী আছেন, যিনি অপরিচিত।
الرائش ঘুষখোর ও ঘুষদাতার মধ্যকার সমন্বয়কারী।)
(আহমাদ, বাযযার ও তাবারানী বর্ণিত তবে তাবারানীর বর্ণনাসূত্র আবুল খাত্তাব নামে একজন বর্ণনাকারী আছেন, যিনি অপরিচিত।
الرائش ঘুষখোর ও ঘুষদাতার মধ্যকার সমন্বয়কারী।)
كتاب القضاء
ترهيب الراشي والمرتشي والساعي بَينهمَا
3367- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الراشي والمرتشي والرائش يَعْنِي الَّذِي يمشي بَينهمَا
رَوَاهُ الإِمَام أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَفِيه أَبُو الْخطاب لَا يعرف
الرائش بالشين الْمُعْجَمَة هُوَ السفير بَين الرائش والمرتشي
رَوَاهُ الإِمَام أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَفِيه أَبُو الْخطاب لَا يعرف
الرائش بالشين الْمُعْجَمَة هُوَ السفير بَين الرائش والمرتشي
হাদীসের ব্যাখ্যা:
কোন গুনাহগারের জন্য আল্লাহর আযাব আল্লাহ অথবা তাঁর রাসূলের পক্ষ হতে অভিশাপ হচ্ছে তার প্রতি চূড়ান্ত সীমার অসন্তুষ্টি ও বিরাগের ঘোষণা এবং খুবই ভয়ানক শাস্তি। আল্লাহর পক্ষ হতে কারো প্রতি অভিশাপের অর্থ এই যে, দয়াময়, দয়ালু আল্লাহ উক্ত পাপীকে তাঁর ব্যাপক রহমত থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত দিয়েছেন। আর আল্লাহর রাসূল অথবা তার ফেরেশতার পক্ষ হতে অভিশাপের অর্থ হচ্ছে উক্ত ব্যক্তির প্রতি বিরাগভাজন, তার অভিশাপযোগ্য হওয়ার ঘোষণা এবং তাকে আল্লাহর রহমত হতে বঞ্চিত করার বদদু'আ। এ হিসাবে হাদীসের অর্থ এই দাঁড়ায় যে, রাসূলুল্লাহ ﷺ ঘুষ গ্রহণকারী ও ঘুষ প্রদানকারীর প্রতি চূড়ান্ত সীমার অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তার প্রতি বদদু'আ করেছেন যে, আল্লাহ তাকে তাঁর রহমত থেকে বঞ্চিত করুন। আল্লাহর আশ্রয় চাই। রাহমাতুল্লিল আলামীন শাফীউল মুযনিবীন ﷺ যে হতভাগার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তার জন্য আল্লাহর রহমত হতে বঞ্চিত হওয়ার বদদু'আ করেছেন সেই দুর্ভাগার ঠিকানা কোথায়?
আলোচ্য হাদীসের কোন বর্ণনায় একটি শব্দ الرائش অতিরিক্ত রয়েছে। এর অর্থ এই যে, ঘুষ গ্রহীতা এবং ঘুষদাতা ছাড়াও সেই মধ্যবর্তী (দালাল)-এর প্রতিও রাসুলুল্লাহ ﷺ অভিশাপ করেছেন, যে ঘুষ লেন-দেনের মাধ্যম ও যোগসূত্র।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)