আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৫৮
অধ্যায়ঃ শিষ্টাচার
বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৫৮. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। পূর্ববর্তী উম্মাতের একজন নবীকে পিপীলিকা দংশন করেছিল। তখন তিনি পিপীলিকার দলকে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। ফলে তাই করা হয়। তখন আল্লাহ্ তাঁর কাছে এই মর্মে ওহী প্রেরণ করেন যে, তোমাকে একটি মাত্র পিপীলিকা দংশন করেছিল, আর তুমি তাসবীহ পাঠকারী এক বিশাল উম্মাত জ্বালিয়ে মেরে ফেললে। তাঁর অন্য বর্ণনায় আছে, তুমি একটি পিপীলিকা মেরে ফেললে না কেন?
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজা বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4558- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن نملة قرصت نَبيا من الْأَنْبِيَاء فَأمر بقرية النَّمْل فأحرقت فَأوحى الله إِلَيْهِ فِي أَن قرصتك نملة فأحرقت أمة من الْأُمَم تسبح
زَاد فِي رِوَايَة فَهَلا نملة وَاحِدَة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান