আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৮৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের অন্ধকার, কৃষ্ণতা ও স্ফুলিঙ্গের বর্ণনা
৫৫৮৪. হযরত আনাস (রা) সূত্রে নবী (ﷺ) এর বরাতে বর্ণিত। তিনি তোমাদের এ আগুনের কথা উল্লেখ করে বলেন, এ আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এবং সে আগুন তোমাদের কাছে পৌছার আগে (বর্ণনাকারী বলেন,) আমার ধারণায় তিনি বলেছেন, দু'বার পানিতে ভিজানো হয়েছে। যাতে তোমাদেরকে আলো দান করে। আর জাহান্নামের আগুন অন্ধকার কালো।
(বাযযার হাদীসটি বর্ণনা কারেছেন। পূর্বে বর্ণিত যে, হাকিম হাদীসটি সহীহ্ সাব্যস্ত করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي ظلمتها وسوادها وشررها
5584- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه ذكر نَاركُمْ هَذِه فَقَالَ إِنَّهَا لجزء من سبعين جُزْءا من نَار جَهَنَّم وَمَا وصلت إِلَيْكُم حَتَّى أَحْسبهُ قَالَ نضحت مرَّتَيْنِ بِالْمَاءِ لتضيء لكم ونار جَهَنَّم سَوْدَاء مظْلمَة

رَوَاهُ الْبَزَّار وَتقدم أَن الْحَاكِم صَححهُ

হাদীসের ব্যাখ্যা:

আমাদের পৃথিবীর আগুনের প্রকার এবং মাত্রার বিভিন্নতা রয়েছে যেমন- কাঠের আগুন, ঘাসের আগুনের থেকে তেজ হয়। পাথর এবং কয়লার আগুনের উত্তাপ কাঠের আগুনের চেয়ে অধিক। কোন কোন সময় কোন আগুনের তীব্রতা হয় এ থেকে আমরা সহজে অনুমান বুঝতে পারি যে, আগুনের তীব্রতা এবং উত্তাপের মধ্যে তারতম্য হতে পারে। হাদীসে বর্ণিত জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে অনেকগুণ বেশী দাহিকা সম্পন্ন।

হাদীসে সত্তর সংখ্যাটি নিছক সংখ্যা না বুঝিয়ে অধিক বুঝানোর জন্যও ব্যবহৃত হতে পারে। কারণ আরবী পরিভাষায় এরূপ ক্ষেত্রে সাধারণত অধিক বুঝানোর জন্য সত্তর ও এ জাতীয় সংখ্যা ব্যবহার করা হয়। এমতাবস্থায় হাদীসে ব্যবহৃত সত্তর সংখ্যাটির অর্থ হবে, জাহান্নামের আগুনের উত্তাপ ও শক্তি হবে দুনিয়ার আগুনের অনেক অনেক গুণ বেশী। দুনিয়ার কোন জিনিসের সাথে জান্নাত ও জাহান্নামের তুলনা হতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান