মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১৭
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দব
১৭। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একটি দব আনা হলে তিনি তা খেতে অস্বীকার করেন এবং বলেন, আমি জানি না, হয়ত এটা ঐ সম্প্রদায়ের শ্রেণীভুক্ত যাদের আকৃতি বিকৃত করে দেওয়া হয়েছে।
(মুসলিম, বায়হাকী)
كتاب الأطعمة
باب ما جاء في الضب
عن جابر بن عبد الله قال أتى النبي صلى الله عليه وسلم بضب فأبى أن يأكله وقال لا أدري لعله من القرون التي مسخت.
tahqiqতাহকীক:তাহকীক চলমান