মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৬৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
কোন জনপদে প্রবেশকালীন দু'আ
১৬৯. হযবত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূললুল্লাহ্ ﷺ এর সাথে সফর করতাম। তাঁর অভ্যাস এরূপ ছিল যে, তিনি কোন জনপদ দেখতে পেয়ে তাতে প্রবেশ করতে ইচ্ছে করতেন, তিনি তিনবার বলতেনঃ
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيهَا
“হে আল্লাহ! আমাদের জনপদে প্রবেশকে বরকতময় কর।" তারপর এরূপ দু'আ করতেন:
اَللّٰهُمَّ ارْزُقْنَا حُبَّهَا وَحَبِّبْنَا إِلَى أَهْلِهَا وَحَبِّبْ صَالِحِي أَهْلِهَا إِلَيْنَا
"হে আল্লাহ! এ জনপদের সর্বোত্তম উৎপন্নজাত দ্রব্যাদি আমাদের জীবিকারূপে দান কর, আমাদেরকে এখানকার অধিবাসীদের প্রিয়পাত্র করে দাও। এবং এখানকার পুণ্যবান অধিবাসীদেরকে আমাদের বন্ধু করে দাও।"
(মু'জামে আওসাত: তাবারানী সঙ্কলিত)

کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: كُنَّا نُسَافِرُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا رَأَى الْقَرْيَةَ يُرِيدُ أَنْ يَدْخُلَهَا قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهَا ثَلَاثَ مَرَّاتٍ اللَّهُمَّ ارْزُقْنَا جَنَاهَا، وَحَبِّبْنَا إِلَى أَهْلِهَا، وَحَبِّبْ صَالِحِي أَهْلِهَا إِلَيْنَا» (رواه الطبرانى فى الاوسط)
হাদীসের ব্যাখ্যা:
কোন নতুন জনপদে অবতরণকারীর জন্যে এ তিনটিই হচ্ছে সেরা কাম্যবস্তু। সুবহানাল্লাহ! কত মুখতসর, সময়োপযোগী ও অর্থপূর্ণ এ দু'আটি!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)