মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫১
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৫১. হযরত আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি এরূপ অবস্থায় ইন্তিকাল করেছে যে, সে জিহাদে অংশ গ্রহণ করেনি, আর জিহাদের চিন্তাও করেনি, (না-এর নিয়ত করেছে) তবে এক প্রকার মুনাফিকের অবস্থায় সে ইন্তিকাল করেছে। (মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদে সূরা হুজুরাতে বলা হয়েছে-

اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ ثُمَّ لَمۡ یَرۡتَابُوۡا وَجٰہَدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ اُولٰٓئِکَ ہُمُ الصّٰدِقُوۡنَ

অর্থঃ মুমিন তো তারা, যারা আল্লাহ ও তাঁর রাসূলকে অন্তর দিয়ে স্বীকার করেছে, তারপর কোনও সন্দেহে পড়েনি এবং তাদের জান-মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। তারাই তো সত্যবাদী। (সূরাঃ আল হুজুরাত - আয়াত নংঃ 15)

এ আয়াত থেকে জানা গেল যে, আল্লাহর পথে জিহাদ সঠিক ঈমানের আনুষঙ্গিকের অন্তর্ভুক্ত। আর সত্যিকার মু'মিন সেই ব্যক্তি যার জীবন ও আমল নামায় জিহাদও রয়েছে। (যদি বাস্তব জিহাদ না হয়ে থাকে তবে কম পক্ষে এর আবেগ, নিয়ত ও বাসনা থাকা চাই) সুতরাং যে ব্যক্তি এমতাবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল যে, না সে বাস্তব জিহাদে অংশ নিয়েছে, আর না কখনো জিহাদের নিয়ত ও বাসনা করেছে, তবে সে সঠিক মু'মিন অবস্থায় দুনিয়া থেকে যায়নি, বরং এক স্তরের মুনাফিকসুলভ অবস্থায় গিয়েছে। বস্তুত আলোচ্য হাদীসের বার্তা ও দাবি এটাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান