মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৫৯
- কুরআনের ফাযাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৫৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেন যে ঘুমাইবার ইচ্ছায় শয্যা গ্রহণ করিবে এবং ডান পার্শ্বের উপর শয়ন করিবে, অতঃপর একশতবার সূরা 'কুল হুওয়াল্লাহু আহাদ' পড়িবে— যখন কেয়ামতের দিন আসিবে, পরওয়ারদেগারে আলম তাহাকে বলিবেন, হে আমার বান্দা! তোমার ডান দিকের বেহেশতে প্রবেশ কর। -তিরমিযী হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহা হাসান তবে গরীব।
كتاب فضائل القرآن
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مِنْ أَرَادَ أَنْ يَنَامَ عَلَى فِرَاشِهِ فَنَامَ عَلَى يَمِينِهِ ثُمَّ قَرَأَ مِائَةَ مَرَّةٍ (قل هُوَ الله أحد)
إِذا كَانَ يَوْم الْقِيَامَةِ يَقُولُ لَهُ الرَّبُّ: يَا عَبْدِي ادْخُلْ عَلَى يَمِينِكَ الْجَنَّةَ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
إِذا كَانَ يَوْم الْقِيَامَةِ يَقُولُ لَهُ الرَّبُّ: يَا عَبْدِي ادْخُلْ عَلَى يَمِينِكَ الْجَنَّةَ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে উক্ত عَلٰى يَمِيْنِكَ (তোমার ডান দিকে) এর অর্থ এও হতে পারে য, ঐ বান্দা হিসাব-নিকাশের সময় যে স্থানে দন্ডায়মান থাকবে জান্নাত সেখান থেকে ডান দিকেই থাকবে এবং তাকে বলা হবে, ডান দিকে অগ্রসর হয়ে জান্নাতে চলে যাও।
নিঃসন্দেহে এ সওদা বড়ই সস্তা যে, মাত্র একশ'বার 'কুলহুয়াল্লাহু' শরীফ পাঠ করে জান্নাতের মত চিরকাঙ্খিত পরম কাম্য নিয়ামত জুটে যায়। আল্লাহর তা'আলা তাওফীক দান করুন। এটা কোন তেমন কষ্টসাধ্য ব্যাপার নয় যে, পারা যাবে না। আল্লাহর এমন অনেক বান্দাকেও দেখেছি, রাত্রে শয়ন কালে এর চাইতে অনেক বেশি আমল করা যাদের নিত্য দিনের অভ্যাস।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)