শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ৩০৩৭
যাকাতের অধ্যায়
মুক্তভাবে বিচরণকারী ঘােড়ার ক্ষেত্রে যাকাত আছে কি-না ?
৩০৩৭। ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ) জাবির (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) এ থেকে বর্ণনা করেন। যখন কিনা উটের ক্ষেত্রেও যাকাত ভিন্ন অন্য হক রয়েছে তাহলে সম্ভাবনা থাকছে যে, ঘােড়ার ক্ষেত্রেও অনুরূপ হবে! তাঁরা যে সেই রিওয়ায়াত দ্বারা দলীল পেশ করেছেন যা আমরা উমর ইব্নুল খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণনা করেছি, আমাদের মতে এতেও তাঁদের জন্য দলীল নেই। যেহেতু উমর (রাযিঃ) তা তাদের থেকে (ঘােড়ার ক্ষেত্রে) ওয়াজিব হওয়ার কারণে গ্রহণ করেননি।
বস্তুত যে কারণে উমর ইব্নুল খাত্তাব (রাযিঃ) তা গ্রহণ করেছেন, তা হারিসা ইব্ন মুযাররিব (রাহঃ) নিম্মােক্ত
রিওয়ায়াতে বর্ণনা করেছেনঃ
বস্তুত যে কারণে উমর ইব্নুল খাত্তাব (রাযিঃ) তা গ্রহণ করেছেন, তা হারিসা ইব্ন মুযাররিব (রাহঃ) নিম্মােক্ত
রিওয়ায়াতে বর্ণনা করেছেনঃ
كتاب الزكاة
3037 - حَدَّثَنَا بِذَلِكَ , إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو حُذَيْفَةَ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ أَبِي الزُّبَيْرِ , عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا كَانَتِ الْإِبِلُ أَيْضًا فِيهَا حَقٌّ غَيْرُ الزَّكَاةِ , احْتُمِلَ أَنْ يَكُونَ كَذَلِكَ , الْخَيْلُ. وَأَمَّا مَا احْتَجُّوا بِهِ , مِمَّا رَوَيْنَاهُ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ , فَلَا حُجَّةَ لَهُمْ فِيهِ أَيْضًا عِنْدَنَا , لِأَنَّ عُمَرَ لَمْ يَأْخُذْ ذَلِكَ مِنْهُمْ , عَلَى أَنَّهُ وَاجِبٌ عَلَيْهِمْ. وَقَدْ بَيَّنَ السَّبَبَ الَّذِي مِنْ أَجْلِهِ أَخَذَ ذَلِكَ عُمَرُ بْنُ الْخَطَّابِ , حَارِثَةُ بْنُ مُضَرِّبٍ