শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত
হাদীস নং: ৫৪৬৫
জিহাদের বিধানাবলী সম্পর্কিত
২০. অধ্যায়ঃ রাসূলুল্লাহ্ ﷺ কর্তৃক মক্কা বলপূর্বক বিজয় করার প্রমাণ
৫৪৬৫। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) .....হারিস ইবনে বারসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি, তিনি মক্কা বিজয়ের দিন বলেছেনঃ আজকের পরে মক্কা নগরীতে কখনও লড়াই সংঘটিত হবে না। আবু সুফইয়ান (রাযিঃ) বলেন, এই হাদীসের বিশ্লেষণ হলাে যে, তারা আর কখনও কুফরী করবে না এবং কুফরীর প্রেক্ষীতে তাদের বিরুদ্ধে লড়াই হবে না। বস্তুত তাঁর একথা বলা তখন-ই হতে পারে যখন তাতে (মক্কাতে) তাঁর প্রবেশ লড়াইর জন্য হবে। অতঃপর তিনি (ﷺ) বলেছেনঃ আজকের পরে কোন কুরায়শীকে বন্দী করে হত্যা করা হবে না।
كتاب السير
5465 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ قَالَ: ثنا حَامِدُ بْنُ يَحْيَى قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ عَنِ الشَّعْبِيِّ عَنِ الْحَارِثِ بْنِ الْبَرْصَاءِ قَالَ: " سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ يَقُولُ: «لَا تُغْزَى مَكَّةُ بَعْدَ هَذَا الْيَوْمِ أَبَدًا» قَالَ أَبُو سُفْيَانَ: تَفْسِيرُ هَذَا الْحَدِيثِ لِأَنَّهُمْ لَا يَكْفُرُونَ أَبَدًا فَلَا يُغْزَوْنَ عَلَى الْكُفْرِ , هَذَا لَا يَكُونُ إِلَّا وَدُخُولُهُ إِيَّاهَا دُخُولَ غَزْوٍ , ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يُقْتَلُ قُرَشِيٌّ بَعْدَ هَذَا الْيَوْمِ صَبْرًا»