শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত
হাদীস নং: ৫৪৬৬
জিহাদের বিধানাবলী সম্পর্কিত
২০. অধ্যায়ঃ রাসূলুল্লাহ্ ﷺ কর্তৃক মক্কা বলপূর্বক বিজয় করার প্রমাণ
৫৪৬৬। আব্দুল্লাহ্ ইবনে মুহাম্মাদ ইবনে আবী মারয়াম (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবনে মুতী‘ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুতী (রাযিঃ) কে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মক্কা বিজয়ের দিন বলতে শুনেছি, আজকের পরে কিয়ামত পর্যন্ত কোন কুরায়শীকে বন্দী করে হত্যা করা হবে না। বলেন, এতে প্রতীয়মান হয় যে, ঐ দিনের পরে কুরায়শের রক্ত হারাম হয়ে গিয়েছে। কেননা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষ থেকে সেই দিন তাদের উপর সেটা হারাম ঘােষিত হয়েছে। অতঃপর তিনি সেই দিন খুতবা (ভাষণ) দিয়েছেন। তাতে তিনি মক্কায় প্রবেশ করার পূর্বের বিধান, তাতে প্রবেশ করার সময়ের এবং এর পরবর্তী বিধান বর্ণনা করেছেন।
كتاب السير
5466 - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَرْيَمَ , قَالَ: ثنا أَسَدُ بْنُ مُوسَى , قَالَ: ثنا يَحْيَى بْنُ زَكَرِيَّا , قَالَ: ثنا أَبِي , عَنِ الشَّعْبِيِّ , قَالَ: قَالَ عَبْدُ اللهِ بْنُ مُطِيعٍ: سَمِعْتُ مُطِيعًا , يَقُولُ: " سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ يَقُولُ: لَا يُقْتَلُ قُرَشِيٌّ صَبْرًا بَعْدَ هَذَا الْيَوْمِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ " قَالَ: فَدَلَّ ذَلِكَ أَنَّ دِمَاءَ قُرَيْشٍ إِنَّمَا حُرِّمَتْ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ لِمَا كَانَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُرْمَتُهُ يَوْمَئِذٍ عَلَيْهِمْ , ثُمَّ خَطَبَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ خُطْبَةً بَيَّنَ فِيهَا حُكْمَ مَكَّةَ قَبْلَ دُخُولِهِ إِيَّاهَا وَحُكْمَهَا وَقْتَ دُخُولِهِ إِيَّاهَا وَحُكْمَهَا بَعْدَ ذَلِكَ