শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫১৫
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৩. আমদানি মাল ধরা
৫৫১৫। আলী ইবনে আব্দিল্লাহ বলেন, আব্দুল্লাহ্ ইবনে বকর আস্সাহামী, ..... হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ইরশাদ করেছেন, তােমরা আমদানি করা মাল (পথেই) ধরে ফেলাে না। কেউ যদি পথে ধরে ফেলে তাহতে কিছু ক্রয় করে তাহলে বিক্রেতা যখন বাজারে আগমন করবে, তখন তার ইখতিয়ার থাকবে।
كتاب البيوع و الصرف
5515 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ قَالَ: ثنا هِشَامٌ , عَنْ مُحَمَّدٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا تَلَقَّوْا الْجَلَبَ , فَمَنْ تَلَقَّاهُ فَاشْتَرَى مِنْهُ شَيْئًا , فَهُوَ بِالْخِيَارِ إِذَا أَتَى بِالسُّوقِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান