আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৬৫
- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
দুই ঠোঁটের দিয়াত ।
৬৬৫ ৷ সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উভয় ঠোঁটের জন্য (প্রাণহত্যার) পূর্ণ দিয়াত। যদি কেবল নীচের ঠোঁট কেটে ফেলা হয়, তবে এর দিয়াত হবে (প্রাণহত্যার) পূর্ণ দিয়াতের এক-তৃতীয়াংশ পরিমাণ।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করিনি। উভয় ঠোঁটের গুরুত্ব ও উপকারিতা সমান । অতএব প্রতিটির জন্য (প্রাণহত্যার) পূর্ণ দিয়াতের অর্ধেক দিয়াত হবে। তুমি কি লক্ষ্য করোনি যে, কনিষ্ঠ আঙ্গুল এবং বুড়ো আঙ্গুলের দিয়াত একই সমান? অথচ এ দু'টি আঙ্গুলের গুরুত্ব ও উপকারিতা এক সমান নয়। ইবরাহীম নাখঈ, আবু হানীফা এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।

كتاب الديات
بَابُ: الدِّيَةِ فِي الشَّفَتَيْنِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ قَالَ: فِي الشَّفَتَيْنِ الدِّيَةُ، فَإِذَا قُطِعَتِ السُّفْلَى، فَفِيهَا ثُلُثُ الدِّيَةِ.
قَالَ مُحَمَّدٌ: وَلَسْنَا نَأْخُذُ بِهَذَا، الشَّفَتَانِ سَوَاءٌ، فِي كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا نِصْفُ الدِّيَةِ، أَلا تَرَى أَنَّ الْخِنْصَرَ وَالإِبْهَامَ سَوَاءٌ، وَمَنْفَعَتُهُمَا مُخْتَلِفَةٌ.
وَهَذَا قَوْلُ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، وَأبي حَنِيفَةَ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

হাদীসের তাখরীজ (সূত্র):
** নাসাঈ গ্রন্থে উল্লেখিত আমর ইবনে হাযম (রা)-কে লেখা চিঠিতে আছে, দুই ঠোঁটের দিয়াত প্রাণ হত্যার দিয়াতের সমান। তাই ইমাম মালেক এবং শাফিঈও এক-তৃতীয়াংশ দিয়াতের অভিমত গ্রহণ করেননি। বরং তাদের মতেও প্রতিটি ঠোঁটের দিয়াত প্রাণ হত্যার দিয়াতের অর্ধেক (অনুবাদক)।