ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৫৯
নামাযের অধ্যায়
চিকিৎসার নির্দেশ
(১০৫৯) উসামা ইবন শারীক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহিমাময় পরাক্রমশালী আল্লাহ যত রোগ অবতীর্ণ করেছেন প্রত্যেক রোগের সাথে রোগমুক্তি অবতীর্ণ করেছেন, মৃত্যু ও বার্ধক্য ছাড়া।
كتاب الصلاة
عن أسامة بن شريك رضي الله عنه مرفوعا: تداووا عباد الله فإن الله عز وجل لم ينزل داء إلا أنزل معه شفاء إلا الموت والهرم
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ। তিরমিযি** হাদীসটিকে সহীহ বলেছেন। এই অর্থে আবু দারদা রা., আনাস রা., ইবন আব্বাস রা. ও ইবন মাসউদ রা. থেকে হাদীস বর্ণিত হয়েছে)। [মুসনাদ আহমাদ, হাদীস-৪৩৩৪, ১৮৪৫৫]
[গ্রন্থকার টীকায় বলেন, তিরমিযির বর্ণনায় মৃত্যু শব্দটি নেই, 'শুধু বার্ধক্য শব্দটি আছে'। হাদীসটি আবু দাউদ ও ইবন মাজাহও সঙ্কলন করেছেন তাদের বর্ণনায়ও শুধু 'বার্ধক্য' শব্দটি আছে। দেখুন: সুনান তিরমিযি, হাদীস-২০৩৮; সুনান আবু দাউদ, হাদীস-৩৮৫৫; সুনান ইবন মাজাহ, হাদীস-৩৪৩৬। - সম্পাদক]