ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৬০
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হদ্দ প্রয়োগে সীমালঙ্ঘন
(১৮৬০) নু'মান ইবন বাশীর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হদ্দ ছাড়া অন্য কোনো শাস্তির ক্ষেত্রে যে শাসক বা বিচারক হদ্দের সমপরিমাণ শাস্তি প্রদান করবে সে সীমালঙ্গনকারী।
كتاب الحدود
عن النعمان بن بشير رضي الله عنه مرفوعا: من بلغ حدا في غير حد فهو من المعتدين
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাইহাকি । তিনি বলেন, নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বর্ণনায় হাদীসটি মুরসাল। মুহাম্মাদ তার কিতাবুল আসারে হাদীসটি তাবিয়ি দাহহাক ইবন মুযাহিম (১০৫ হি.) এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে মুরসালরূপে সঙ্কলন করেছেন। এই সনদে হাদীসটি শক্তিশালী মুরসাল) । [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৭৫৮৪, ১৭৫৮৫; মুহাম্মাদ, কিতাবুল আসার, তাহকীক: আহমাদ ঈসা ২/৬০৪, হাদীস-৬১৯; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/৩৫৪]