সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৪২৩
আন্তর্জাতিক নং: ৩৪২৩
তালাক - ডিভোর্স অধ্যায়
পরিচ্ছেদঃ (الْحَقِي بِأَهْلِكِ) অর্থাৎ কেউ যদি তার স্ত্রীকে বলেঃ ’তুমি তোমার পরিবারের লোকদের সাথে মিলিত হও’
৩৪২৭. মুহাম্মাদ ইবনে জাবালা এবং মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে কা’ব ইবনে মালিক তাঁর পিতা হতে বৰ্ণিত। তিনি বলেন, আমি আমার পিতা কা’ব ইবনে মালিককে বলতে শুনেছিঃ তিনি ঐ তিন ব্যক্তির একজন, যার গুনাহ ক্ষমা করা হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট এবং আমার অন্য দুই সাথীর নিকট সংবাদ পাঠান যে, তোমরা তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাক। তখন আমি ঐ দূতকে জিজ্ঞাসা করলামঃ আমি কি আমার স্ত্রীকে তালাক দেব, না কি করবো? তিনি বললেনঃ না, বরং তার থেকে দূরে থাকুন, তার কাছে যাবেন না। তখন আমি আমার স্ত্রীকে বললামঃ তুমি তোমার পরিবারের লোকদের নিকট যাও এবং তাদের সাথে থাক। তখন সে তাদের নিকট চলে যায়।
كتاب الطلاق
بَاب الْحَقِي بِأَهْلِكِ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جَبَلَةَ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ قَالَ حَدَّثَنَا أَبِي عَنْ إِسْحَقَ بْنِ رَاشِدٍ عَنْ الزُّهْرِيِّ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ أَبِي كَعْبَ بْنَ مَالِكٍ قَالَ وَهُوَ أَحَدُ الثَّلَاثَةِ الَّذِينَ تِيبَ عَلَيْهِمْ يُحَدِّثُ قَالَ أَرْسَلَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِلَى صَاحِبَيَّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمْ أَنْ تَعْتَزِلُوا نِسَاءَكُمْ فَقُلْتُ لِلرَّسُولِ أُطَلِّقُ امْرَأَتِي أَمْ مَاذَا أَفْعَلُ قَالَ لَا بَلْ تَعْتَزِلُهَا فَلَا تَقْرَبْهَا فَقُلْتُ لِامْرَأَتِي الْحَقِي بِأَهْلِكِ فَكُونِي فِيهِمْ فَلَحِقَتْ بِهِمْ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৪২৪
আন্তর্জাতিক নং: ৩৪২৪
তালাক - ডিভোর্স অধ্যায়
পরিচ্ছেদঃ (الْحَقِي بِأَهْلِكِ) অর্থাৎ কেউ যদি তার স্ত্রীকে বলেঃ ’তুমি তোমার পরিবারের লোকদের সাথে মিলিত হও’
৩৪২৮. ইউসূফ ইবনে সাঈদ (রাহঃ) ......... ইবনে শিহাব (রাহঃ) বলেন, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে কা’ব ইবনে মালিক আমাকে সংবাদ দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে কা’ব বলেছেনঃ আমি ক’ব (রাযিঃ)-কে তার ঘটনা বর্ণনা করতে শুনেছি, যখন তিনি তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ্ (ﷺ) এর সাথে যোগদান করা থেকে বিরত থাকেন, এতে তিনি বলেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ) এর দূত আমার নিকট এসে বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আপনাকে আপনার স্ত্রী হতে দূরে থাকতে আদেশ করেছেন। তখন আমি জিজ্ঞাসা করিঃ আমি কি তাকে (স্ত্রীকে) তালাক দেব, না কি করবো? তিনি বলেন, না, বরং আপনি তার থেকে দূরে থাকুন, তার কাছে যাবেন না। আমার দুই সাথীর নিকটও এই সংবাদ পাঠানো হয়। তখন আমি আমার স্ত্রীকে বলিঃ তুমি তোমার পরিবারে গিয়ে তাদের সাথে থাক। যতক্ষণ না আল্লাহ্ তাআলা এ ব্যাপারে কোন ফয়সালা করে দেন।
كتاب الطلاق
بَاب الْحَقِي بِأَهْلِكِ
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ قَالَ سَمِعْتُ كَعْبًا يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ وَقَالَ فِيهِ إِذَا رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينِي وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكَ أَنْ تَعْتَزِلَ امْرَأَتَكَ فَقُلْتُ أُطَلِّقُهَا أَمْ مَاذَا أَفْعَلُ قَالَ بَلْ اعْتَزِلْهَا وَلَا تَقْرَبْهَا وَأَرْسَلَ إِلَى صَاحِبَيَّ بِمِثْلِ ذَلِكَ فَقُلْتُ لِامْرَأَتِي الْحَقِي بِأَهْلِكِ وَكُونِي عِنْدَهُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي هَذَا الْأَمْرِ خَالَفَهُمْ مَعْقِلُ بْنُ عُبَيْدِ اللَّهِ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৪২৫
আন্তর্জাতিক নং: ৩৪২৫
তালাক - ডিভোর্স অধ্যায়
পরিচ্ছেদঃ (الْحَقِي بِأَهْلِكِ) অর্থাৎ কেউ যদি তার স্ত্রীকে বলেঃ ’তুমি তোমার পরিবারের লোকদের সাথে মিলিত হও’
৩৪২৯. মুহাম্মাদ ইবনে মা’দান ইবনে ঈসা (রাহঃ) ......... উবাইদুল্লাহ ইবনে কা’ব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতা কা’বকে বলতে শুনেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট এবং আমার দুই সাথীর নিকট এই বলে দূত পাঠালেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আপনাদেরকে আপনাদের বিবিগণ হতে দূরে থাকতে আদেশ করেছেন। তখন আমি দূতকে বললাম, আমার স্ত্রীকে তালাক দেব, না কি করবো? তিনি বললেনঃ না, বরং তার থেকে দূরে থাকুন। তার কাছে যাবেন না। তখন আমার স্ত্রীকে বললামঃ তুমি তোমার পরিবারস্থ লোকদের নিকট গিয়ে তাদের সাথে থাক। যতদিন আল্লাহ তাআলা এ ব্যাপারে কোন ফয়সালা করে দেন। তখন সে তাদের নিকট চলে গেল।
كتاب الطلاق
بَاب الْحَقِي بِأَهْلِكِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْدَانَ بْنِ عِيسَى قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ قَالَ حَدَّثَنَا مَعْقِلٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ عَمِّهِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَعْبٍ قَالَ سَمِعْتُ أَبِي كَعْبًا يُحَدِّثُ قَالَ أَرْسَلَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِلَى صَاحِبَيَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمْ أَنْ تَعْتَزِلُوا نِسَاءَكُمْ فَقُلْتُ لِلرَّسُولِ أُطَلِّقُ امْرَأَتِي أَمْ مَاذَا أَفْعَلُ قَالَ لَا بَلْ تَعْتَزِلُهَا وَلَا تَقْرَبْهَا فَقُلْتُ لِامْرَأَتِي الْحَقِي بِأَهْلِكِ فَكُونِي فِيهِمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ فَلَحِقَتْ بِهِمْ خَالَفَهُ مَعْمَرٌ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৪২৬
আন্তর্জাতিক নং: ৩৪২৬
তালাক - ডিভোর্স অধ্যায়
পরিচ্ছেদঃ (الْحَقِي بِأَهْلِكِ) অর্থাৎ কেউ যদি তার স্ত্রীকে বলেঃ ’তুমি তোমার পরিবারের লোকদের সাথে মিলিত হও’
৩৪৩০. মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে কা’ব ইবনে মালিক তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেছেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ) এর দূত আমার নিকট এসে আমাকে বললেন, আপনি আপনার স্ত্রী হতে দূরে থাকুন। তখন আমি বললাম, আমি কি তাকে তালাক দেব? তিনি বললেন, না, কিন্তু তার কাছে যাবেন না। এতে তিনি “তুমি তোমার পরিবারের সাথে গিয়ে থাক” উল্লেখ করেন নি।
كتاب الطلاق
بَاب الْحَقِي بِأَهْلِكِ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ ثَوْرٍ عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ قَالَ فِي حَدِيثِهِ إِذَا رَسُولٌ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَتَانِي فَقَالَ اعْتَزِلْ امْرَأَتَكَ فَقُلْتُ أُطَلِّقُهَا قَالَ لَا وَلَكِنْ لَا تَقْرَبْهَا وَلَمْ يَذْكُرْ فِيهِ الْحَقِي بِأَهْلِكِ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৮২৪
আন্তর্জাতিক নং: ৩৮২৪
শপথ ও মান্নতের অধ্যায়
পরিচ্ছেদঃ মান্নত হিসেবে হাদিয়া দেয়া
৩৮২৬. সুলায়মান ইবনে দাউদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে কা’ব (রাহঃ) বলেন, আমি কা’ব ইবনে মালিক (রাযিঃ)-কে তিনি যে তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে না গিয়ে পেছনে থেকে গিয়েছিলেন, সে সম্পর্কে বলতে শুনেছি যে, তিনি বলেন, আমি যখন তার সামনে বসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার তওবার মধ্যে এটাও যে, আমি আমার মাল হতে পৃথক হয়ে যাব এবং যা আল্লাহ্ ও আল্লাহর রাসূলের পথে সাদ্কা হয়ে যাবে। তিনি বললেনঃ তুমি তোমার মালের কিছু অংশ রেখে দাও; তা তোমার জন্য উত্তম হবে। তিনি বললেন, আমি বললামঃ তা হলে আমার খায়বরের সম্পত্তি রেখে দিচ্ছি।
(كتاب الأيمان والنذور(وفي ضمنه كتاب المزارعة
إِذَا أَهْدَى مَالَهُ عَلَى وَجْهِ النَّذْرِ
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ عَنْ يُونُسَ قَالَ قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ قَالَ فَلَمَّا جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ فَقُلْتُ فَإِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذِي بِخَيْبَرَ - مُخْتَصَرٌ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৮২৫
আন্তর্জাতিক নং: ৩৮২৫
শপথ ও মান্নতের অধ্যায়
পরিচ্ছেদঃ মান্নত হিসেবে হাদিয়া দেয়া
৩৮২৭. ইউসুফ ইবনে সাঈদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে কা’ব ইবনে মালিক (রাহঃ) বলেন, আমি কা’ব ইবনে মালিক (রাযিঃ)-কে তিনি যে তাবুকের যুদ্ধে রাসূল্লালাহ্ (ﷺ) এর সঙ্গে না গিয়ে পেছনে থেকে গিয়েছিলেন, সে সম্পর্কে বলতে শুনেছি যে, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূল্লালাহ্! আমার তওবার একটা অংশ এই যে, আমি আমার অর্থ-সম্পদ হতে মুক্ত হয়ে যাব, যা আল্লাহ্ ও তাঁর রাসূলের পথে সাদ্কা হয়ে যাবে। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তোমার কিছু সম্পদ রেখে দাও, সেটা তোমার পক্ষে শ্রেয়। আমি বললামঃ তা হলে আমি আমার খায়বরের অংশ রেখে দিচ্ছি।
(كتاب الأيمان والنذور(وفي ضمنه كتاب المزارعة
إِذَا أَهْدَى مَالَهُ عَلَى وَجْهِ النَّذْرِ
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْسِكْ عَلَيْكَ مَالَكَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ فَإِنِّي أُمْسِكُ عَلَيَّ سَهْمِي الَّذِي بِخَيْبَرَ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৮২৬
আন্তর্জাতিক নং: ৩৮২৬
শপথ ও মান্নতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৬. মান্নত হিসেবে হাদিয়া দেয়া
৩৮২৮. মুহাম্মাদ ইবনে মা’দান ইবনে ঈসা (রাহঃ) ......... উবায়দুল্লাহ্ ইবনে কা’ব ইবনে মালিক (রাহঃ) বলেন, আমি আমার পিতা কা’ব ইবনে মালিক (রাযিঃ)-কে বলতে শুনেছি, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্ তাআলা আমাকে আমার সত্যবাদিতার জন্য পরিত্রাণ দিয়েছেন। আর আমার তাওবায় এ-ও রয়েছে যে, আমি আল্লাহ্ এবং আল্লাহর রাসূলকে আমার মাল দান করে তা হতে মুক্ত হয়ে যাই। তিনি বললেনঃ তোমার কিছু মাল তুমি রেখে দাও, এটা তোমার জন্য উত্তম। তিনি বললেনঃ আমি আমার খায়বরের সম্পত্তি রাখলাম।
(كتاب الأيمان والنذور(وفي ضمنه كتاب المزارعة
إِذَا أَهْدَى مَالَهُ عَلَى وَجْهِ النَّذْرِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْدَانَ بْنِ عِيسَى قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ قَالَ حَدَّثَنَا مَعْقِلٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ عَمِّهِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَعْبٍ قَالَ سَمِعْتُ أَبِي كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِنَّمَا نَجَّانِي بِالصِّدْقِ وَإِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ فَقَالَ أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ فَإِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذِي بِخَيْبَرَ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৫৪১৪
আন্তর্জাতিক নং: ৫৪১৪
আদালত - বিচারকের নীতিমালা সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ হাকিম কর্তৃক বাদী-বিবাদীর মধ্যে আপোষের ইঙ্গিত করা
৫৪১৩. রবী’ ইবনে সুলায়মান (রাহঃ) ......... কা’ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ্ ইবনে হাদরাদ আসলামী (রাযিঃ)-এর নিকট কিছু পাওনা ছিল। একদা তিনি তার সাথে সাক্ষাত করে সে ব্যাপারে তাগাদা দিলেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হল। এক পর্যায়ে তাদের শব্দ উচ্চ হয়ে গেল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেনঃ হে কা’ব এবং তিনি হাতে ইঙ্গিত করলেন, যেন তিনি বললেনঃ অর্ধেক। সুতরাং তিনি পাওনার অর্ধেক গ্রহণ করলেন, আর বাকী অর্ধেক ছেড়ে দিলেন।
كتاب آداب القضاة
إِشَارَةُ الْحَاكِمِ عَلَى الْخَصْمِ بِالصُّلْحِ
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ عَنْ أَبِيهِ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ الْأَنْصَارِيِّ عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّهُ كَانَ لَهُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حَدْرَدٍ الْأَسْلَمِيِّ يَعْنِي دَيْنًا فَلَقِيَهُ فَلَزِمَهُ فَتَكَلَّمَا حَتَّى ارْتَفَعَتْ الْأَصْوَاتُ فَمَرَّ بِهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا كَعْبُ فَأَشَارَ بِيَدِهِ كَأَنَّهُ يَقُولُ النِّصْفَ فَأَخَذَ نِصْفًا مِمَّا عَلَيْهِ وَتَرَكَ نِصْفًا
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১০৮২
আন্তর্জাতিক নং: ১০৮২
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ জুমু'আর সালাত ফরয হওয়া প্রসঙ্গে
১০৮২। ইয়াহ্ইয়া ইবন খালাফ আবু সালামা (রাহঃ) ..... 'আব্দুর রহমান ইবন কা'ব ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার পিতার দৃষ্টিশক্তি হারিয়ে গেলে, আমি তাঁকে নিয়ে চলাফেরা করতাম। যখন আমি তাঁকে নিয়ে জুমু'আর সালাতের উদ্দেশ্যে বের হতাম, তখন তিনি (জুমু'আর) আযান শুনে আবু উমামা আসআ'দ ইবন যুরারা (রাযিঃ)-এর জন্য ক্ষমা চাইতেন ও দু'আ করতেন। আমি তাঁর ইস্তিগফার ও দু'আ শুনার পর কিছুদিন অপেক্ষা করলাম। এরপর আমি মনে মনে বললামঃ আল্লাহর কসম, কি বোকামী! জুমু'আর আযান শুনলেই আমি তাঁকে আবু উমামা (রাযিঃ)-এর জন্য ইস্তিগফার ও দু'আ করতে শুনছি অথচ তিনি এরূপ কেন করেন, তা আমি তাঁকে জিজ্ঞাসা করিনি? রীতি মাফিক একদা আমি তাঁকে নিয়ে জুমু'আর উদ্দেশ্যে বের হলাম। তিনি আযান শুনে পূর্বের মত ইস্তিগফার করলেন। তখন তাঁকে জিজ্ঞাসা করলামঃ আব্বাজান! আপনি জুমু'আর আযান শুনলেই কেন আস'আদ ইবন যুরারা (রাযিঃ)-এর জন্য ইসতিগফার করেন? তিনি বললেনঃ হে বৎস! রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মক্কা থেকে (মদীনায়) আগমণের পূর্বে তিনিই সর্বপ্রথম বনু বায়াযার প্রস্তরময় সমতল ভূমিতে অবস্থিত বাকীয়ে খাযামাত নামক স্থানে আমাদের নিয়ে জুমু'আর সালাত আদায় করেন। আমি জিজ্ঞাসা করলামঃ আপনারা তখন কতজন ছিলেন? তিনি বললেনঃ চল্লিশজন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب فِي فَرْضِ الْجُمُعَةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ أَبُو سَلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِيهِ أَبِي أُمَامَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ كُنْتُ قَائِدَ أَبِي حِينَ ذَهَبَ بَصَرُهُ وَكُنْتُ إِذَا خَرَجْتُ بِهِ إِلَى الْجُمُعَةِ فَسَمِعَ الأَذَانَ اسْتَغْفَرَ لأَبِي أُمَامَةَ أَسْعَدَ بْنِ زُرَارَةَ وَدَعَا لَهُ فَمَكَثْتُ حِينًا أَسْمَعُ ذَلِكَ مِنْهُ ثُمَّ قُلْتُ فِي نَفْسِي وَاللَّهِ إِنَّ ذَا لَعَجْزٌ إِنِّي أَسْمَعُهُ كُلَّمَا سَمِعَ أَذَانَ الْجُمُعَةِ يَسْتَغْفِرُ لأَبِي أُمَامَةَ وَيُصَلِّي عَلَيْهِ وَلاَ أَسْأَلُهُ عَنْ ذَلِكَ لِمَ هُوَ فَخَرَجْتُ بِهِ كَمَا كُنْتُ أَخْرُجُ بِهِ إِلَى الْجُمُعَةِ فَلَمَّا سَمِعَ الأَذَانَ اسْتَغْفَرَ كَمَا كَانَ يَفْعَلُ فَقُلْتُ لَهُ يَا أَبَتَاهُ أَرَأَيْتَكَ صَلاَتَكَ عَلَى أَسْعَدَ بْنِ زُرَارَةَ كُلَّمَا سَمِعْتَ النِّدَاءَ بِالْجُمُعَةِ لِمَ هُوَ قَالَ أَىْ بُنَىَّ كَانَ أَوَّلَ مَنْ صَلَّى بِنَا صَلاَةَ الْجُمُعَةِ قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ مَكَّةَ فِي نَقِيعِ الْخَضِمَاتِ فِي هَزْمٍ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ . قُلْتُ كَمْ كُنْتُمُ يَوْمَئِذٍ قَالَ أَرْبَعِينَ رَجُلاً .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৩৯৩
আন্তর্জাতিক নং: ১৩৯৩
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সালাত ও শোকরানা সিজদা প্রসঙ্গে
১৩৯৩। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... কা'ব ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন আল্লাহ তাঁর তাওবা কবূল করেন, তখন তিনি শোকরানা সিজদা আদায় করেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ وَالسَّجْدَةِ عِنْدَ الشُّكْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا تَابَ اللَّهُ عَلَيْهِ خَرَّ سَاجِدًا .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৪৪৯
আন্তর্জাতিক নং: ১৪৪৯
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ রোগীর কাছে উপস্থিত হয়ে যে দুআ পড়া হবে
১৪৪৯। মুহাম্মাদ ইব্ন ইয়াহইয়া ও মুহাম্মাদ ইব্ন ইসমাঈল (রাহঃ).... কা'ব ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি (আব্দুর রহমান) বলেনঃ যখন কা'ব (রাযিঃ) এর ওফাতের সময় হলো, তখন বিশর বিনতু বারা' ইবন মা'রূর (রাযিঃ) তার কাছে এসে বললেনঃ হে আবু আব্দুর রহমান! তুমি যদি অমুকের সাক্ষাৎ পাও; তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম দিবে। তিনি বললেনঃ হে উম্মু বিশর্! আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আমি এখন তার চেয়ে জরুরী কাজে ব্যস্ত আছি। তখন তিনি বললেনঃ হে আবু 'আব্দুর রহমান! তুমি কি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনোনি যে, মু'মিন ব্যক্তির আত্মা সবুজ পাখির মধ্যে অবস্থান করে, জান্নাতের বৃক্ষের সাথে ঝুলে থাকে? তিনি বললেনঃ হ্যাঁ, উম্মু বিশর্ বললেনঃ প্রকৃত কথা এটাই।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِيمَا يُقَالُ عِنْدَ الْمَرِيضِ إِذَا حُضِرَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ جَمِيعًا عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ الْحَارِثِ بْنِ فُضَيْلٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا حَضَرَتْ كَعْبًا الْوَفَاةُ أَتَتْهُ أُمُّ بِشْرٍ بِنْتُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ فَقَالَتْ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنْ لَقِيتَ فُلَانًا فَاقْرَأْ عَلَيْهِ مِنِّي السَّلَامَ قَالَ غَفَرَ اللهُ لَكِ يَا أُمَّ بِشْرٍ نَحْنُ أَشْغَلُ مِنْ ذَلِكَ قَالَتْ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَمَا سَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ أَرْوَاحَ الْمُؤْمِنِينَ فِي طَيْرٍ خُضْرٍ تَعْلُقُ بِشَجَرِ الْجَنَّةِ قَالَ بَلَى قَالَتْ فَهُوَ ذَاكَ
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৪২৯
আন্তর্জাতিক নং: ২৪২৯
দান-সাদ্কা সম্পর্কিত
পরিচ্ছেদঃ দেনার কারণে আটকে রাখা এবং পেছনে লেগে থাকা
২৪২৯। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ).... কা'ব ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি ইবন আবু হাদরাদ কে তার কাছে পাওনা ঋণের ব্যাপারে মসজিদের মধ্যে তাগাদা দিচ্ছিলেন। (বাদানুবাদের সময়) তাদের উভয়ের কণ্ঠস্বর চড়ে যায়, ফলে তা রাসূলুল্লাহ (ﷺ) শুনে ফেলেন। এ সময় তিনি তাঁর ঘরে ছিলেন। তিনি তাদের কাছে এসে কা'বকে ডাকলেন। কা'ব উত্তর দিলেনঃ লাব্বায়ক, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। তখন তিনি বললেনঃ তোমার পাওনা থেকে এই পরিমাণ, এবং হাত দিয়ে ইশারা করলেন যে, অর্ধেক মাফ করে দাও। কাব বললেনঃ আমি সাফ করে দিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ)(ইবন আবী হাদরাদকে) বললেনঃ ওঠ, এবং ওর ঋণ পরিশোধ করে দাও।
أبواب الصدقات
بَاب الْحَبْسِ فِي الدَّيْنِ وَالْمُلَازَمَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ حَكِيمٍ، قَالاَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَنْبَأَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا لَهُ عَلَيْهِ فِي الْمَسْجِدِ حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِهِ فَخَرَجَ إِلَيْهِمَا فَنَادَى كَعْبًا فَقَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " دَعْ مِنْ دَيْنِكَ هَذَا " . وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى الشَّطْرِ فَقَالَ قَدْ فَعَلْتُ . قَالَ " قُمْ فَاقْضِهِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩১৮২
আন্তর্জাতিক নং: ৩১৮২
জবাইয়ের বিধান
পরিচ্ছেদঃ স্ত্রীলোকের যবেহকৃত পশুর বিধান
৩১৮২। হান্নাদ ইবন সারী (রাহঃ)...... কা'ব ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈকা স্ত্রীলোক ধারালো পাথরের সাহায্যে একটি বকরী যবাহ করল। তা রাসূলুল্লাহ (ﷺ) কে জানানো হলে তিনি তা দূষণীয় মনে করেননি।
كتاب الذبائح
بَاب ذَبِيحَةِ الْمَرْأَةِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّ امْرَأَةً، ذَبَحَتْ شَاةً بِحَجَرٍ فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَلَمْ يَرَ بِهِ بَأْسًا .
মুওয়াত্তা মালিক
হাদীস নং: ৫৫৪
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৬. জানাযা সংক্রান্ত বিবিধ আহকাম
রেওয়ায়ত ৪৯. কা’ব ইবনে মালিক (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ মুমিনের আত্মা পাখির মত বেহেশতের বৃক্ষে লটকান থাকে, পুনরুত্থান দিবসে তাহার দেহে ফিরাইয়া পাঠান পর্যন্ত।
كتاب الجنائز
بَاب جَامِعِ الْجَنَائِزِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ الْأَنْصَارِيِّ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ كَعْبَ بْنَ مَالِكٍ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّمَا نَسَمَةُ الْمُؤْمِنِ طَيْرٌ يَعْلَقُ فِي شَجَرِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَهُ اللَّهُ إِلَى جَسَدِهِ يَوْمَ يَبْعَثُهُ
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ১৩৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ২৪- রাসূলুল্লাহ্ -এর পানাহারের নিয়ম পদ্ধতি
১৩৭।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... ইবন কা’ব ইবন মালিক (রাযিঃ)-এর পিতা সূত্রে বর্ণিত যে, আহার শেষে তিনবার তাঁর অঙ্গুলিগুলো চেটে নিতেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, একমাত্র মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ) ব্যতীত অপরাপর রাবীগণ এই হাদীস রিওয়ায়াত করতে গিয়ে ’অঙ্গুলিগুলো’ তিনবার চুষে নিতেন এর স্থলে বলেন, ’তাঁর তিনটি অঙ্গুলি’ চুষতেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, একমাত্র মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ) ব্যতীত অপরাপর রাবীগণ এই হাদীস রিওয়ায়াত করতে গিয়ে ’অঙ্গুলিগুলো’ তিনবার চুষে নিতেন এর স্থলে বলেন, ’তাঁর তিনটি অঙ্গুলি’ চুষতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ مَا جَاءَ فِي صِفَةِ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، عَنْ سُفْيَانَ ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ، عَنْ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ ، عَنْ أَبِيهِ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْعَقُ أَصَابِعَهُ ثَلاَثًا.
قَالَ أَبُو عِيسَى : وَرَوَى غَيْرُ مُحَمَّدِ بْنِ بَشَّارٍ هَذَا الْحَدِيثَ قَالَ : يَلْعَقُ أَصَابِعَهُ الثَّلاَثَ.
قَالَ أَبُو عِيسَى : وَرَوَى غَيْرُ مُحَمَّدِ بْنِ بَشَّارٍ هَذَا الْحَدِيثَ قَالَ : يَلْعَقُ أَصَابِعَهُ الثَّلاَثَ.
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ১৪১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ -এর পানাহারের নিয়ম পদ্ধতি
১৪১।হারুন ইবন ইসহাক হামদানী (রাহঃ)... ইবন কা’ব ইবন মালিক (রাযিঃ) তাঁর পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ তিন অঙ্গুলি দিয়ে আহার করতেন এবং তা লেহন করতেন (চুষে নিতেন)।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنِ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ ، عَنْ أَبِيهِ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِأَصَابِعِهِ الثَّلاَثِ وَيَلْعَقُهُنَّ.
আখলাকুন্নবী (ﷺ)
হাদীস নং: ৬০৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০৩। হযরত কা’ব ইব্ন মালিক (রা) বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তিন আঙুল দ্বারা আহার গ্রহণ করতেন এবং হাত না চাটা পর্যন্ত তা মুছতেন না।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
603 - حَدَّثَنَا أَبُو خَالِدٍ مُوسَى بْنُ مُحَمَّدٍ الْأَنْصَارِيُّ، مِنْ وُلْدِ أَنَسِ بْنِ مَالِكٍ، نَا عَلِيُّ بْنُ حَرْبٍ، نَا أَبُو مُعَاوِيَةَ، نَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنٍ لِكَعْبٍ، عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِثَلَاثَةِ أَصَابِعَ، وَلَا يَمْسَحُ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا
আখলাকুন্নবী (ﷺ)
হাদীস নং: ৬০৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০৫। হযরত কা’ব ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তিন আঙুলের সাহায্যে আহার করতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
605 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْكَرِيمِ، نَا أَبُو زُرْعَةَ، نَا ابْنُ الْأَصْبَهَانِيُّ، نَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، مَوْلَى الْأَنْصَارِ، عَنْ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِثَلَاثِ أَصَابِعَ
আখলাকুন্নবী (ﷺ)
হাদীস নং: ৭৭০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) যে সব দিনে সফরে যাত্রা করতে ভালবাসতেন এবং সফর চলাকালীন সময়ে তাঁর আমলের বর্ণনা
৭৭০। হযরত কা'ব ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) খুব কমই বৃহস্পতিবার ব্যতিরেকে অন্য কোন দিন সফরের জন্য যাত্রা করতেন।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْيَوْمِ الَّذِي يُسَافَرُ فِيهِ وَفِعْلِهِ فِي سَفَرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
770 - حَدَّثَنَا جُبَيْرٌ، نَا الطَّنَافِسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، نَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ، عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ: قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنْ سَفَرٍ إِلَّا يَوْمَ الْخَمِيسِ
আখলাকুন্নবী (ﷺ)
হাদীস নং: ৭৭৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) যে সব দিনে সফরে যাত্রা করতে ভালবাসতেন এবং সফর চলাকালীন সময়ে তাঁর আমলের বর্ণনা
৭৭৩। হযরত কাব ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সফর শেষ করে ফিরে আসতেন তখন প্রথমত মসজিদে তাশরীফ নিতেন। তারপর সালাত আদায় করে লোকজনের সঙ্গে সাক্ষাত, সালাম-কালাম ও খোঁজ-খবর লওয়া পর্যন্ত মসজিদেই অবস্থান করতেন।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْيَوْمِ الَّذِي يُسَافَرُ فِيهِ وَفِعْلِهِ فِي سَفَرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
773 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، نَا الْحَكَمُ بْنُ مُوسَى، نَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ تَمِيمٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ، فَصَلَّى فِيهِ، ثُمَّ يَقْعُدُ مَا قُدِّرَ لَهُ، فِي مَسَائِلَ النَّاسِ وَسَلَامِهِمْ