জামে' তিরমিযী
হাদীস নং: ২৩৭৬
আন্তর্জাতিক নং: ২৩৭৬
যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা
পরিচ্ছেদঃ শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২৩৭৯. সুওয়ায়াদ ইবনে নসর (রাহঃ) ..... ইবনে কা‘ব ইবনে মালিক আনসারী তৎ পিতা কা‘ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘকে বকরীর পালে ছেড়ে দিলেও তারা এতটুকু ক্ষতি করতে পারে না একজনের অর্থ ও প্রতিপত্তির মোহ তার দ্বীনের যতটুকু ক্ষতি করতে পারে।
أبواب الزهد عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ الأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلاَ فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ الْمَرْءِ عَلَى الْمَالِ وَالشَّرَفِ لِدِينِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَيُرْوَى فِي هَذَا الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ يَصِحُّ إِسْنَادُهُ .
জামে' তিরমিযী
হাদীস নং: ২৬৫৪
আন্তর্জাতিক নং: ২৬৫৪
নবীজী ﷺ থেকে বর্ণিত ইলমের অধ্যায়
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ইলমের বিনিময়ে দুনিয়া তালাশ করে।
২৬৫৫. আবুল আশআছ আহমাদ ইবনুল মিকদাম আল-আজালী আল-বসরী (রাহঃ) ......... ইবনে কা’ব ইবনে মালিক তৎপিতা কা’ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এই উদ্দেশ্যে ইলম তালাশ করে যে, সে তা দিয়ে আলিমদের সঙ্গে বিতর্ক করবে বা অজ্ঞ মূর্খদের সামনে বিদ্যা ফলাবে এবং নিজের দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দাখিল করবেন।
হাদীসটি গরীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইসহাক ইবনে ইয়াহয়া ইবনে তালহা হাদীসবিদগণের মতে শক্তিশালী রাবী নন। স্মরণশক্তির বিষয়ে তার সমালোচনা রয়েছে।
হাদীসটি গরীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইসহাক ইবনে ইয়াহয়া ইবনে তালহা হাদীসবিদগণের মতে শক্তিশালী রাবী নন। স্মরণশক্তির বিষয়ে তার সমালোচনা রয়েছে।
أبواب العلم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِيمَنْ يَطْلُبُ بِعِلْمِهِ الدُّنْيَا
حَدَّثَنَا أَبُو الأَشْعَثِ، أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ، حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُجَارِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَإِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ لَيْسَ بِذَاكَ الْقَوِيِّ عِنْدَهُمْ تُكُلِّمَ فِيهِ مِنْ قِبَلِ حِفْظِهِ .
জামে' তিরমিযী
হাদীস নং: ৩১০২
আন্তর্জাতিক নং: ৩১০২
কুরআনের তাফসীর অধ্যায়
পরিচ্ছেদঃ সূরা তাওবা
৩১০২. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ..... কা’ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ তাবূক যুদ্ধ পর্যন্ত রাসূলুল্লাহ্ (ﷺ) যত যুদ্ধ করেছেন কোনটি থেকেই আমি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে পেছনে পড়ে থাকিনি, বদর যুদ্ধ ব্যতীত। আর বদর যুদ্ধে যারা পেছনে পড়ে থেকেছে তাদের কাউকেই নবী (ﷺ) ভৎর্সনা করেননি। সে যুদ্ধে তো তিনি মূলত (কুরাইশদের তেজারতী) কাফেলা ধরার উদ্দেশ্যে অভিযাত্রা করেছিরেন। আর কুরাইশরা তাদের কাফেলার সাহোয্যে বের হয়েছিল। তারপর পূর্ব নির্ধারিত সময় ছাড়া তারা (বদর) পরস্পর সম্মুখীন হয়। যেমন আল্লাহ্ তাআলা উল্লেখ করেছেন। আমার জীবনের কসম, মানুষের কাছে রাসূলুল্লাহ্ (ﷺ) এর সর্বাধিক মর্যাদাবান যুদ্ধ হল গাযওয়ায়ে বদর। এতদসত্ত্বেও আমরা আকাবা রাত্রিতে (আনসারীরা) ইসলামের উপর যে অঙ্গীকার করেছিলাম আমার সে বায়আতের স্থলে বদরে শরীক থাকটা আমার কাছে প্রিয়তম নয়। এই বদরের পর তাবুক পর্যন্ত আর কোন গাযওয়া থেকে ই আমি পেছনে থাকি নি। তাবুক যুদ্ধ ছিল নবী (ﷺ) এর শেষ যুদ্ধ। রাসূলুল্লাহ্ (ﷺ) এ যুদ্ধে যাত্রার জন্য ঘোষণা দিয়ে দিলেন। ...... এরপর কা’ব দীর্ঘ হাদীসটির বিবরণ দেন।
তিনি বলেনঃ নবী (ﷺ) -এর কাছে (আমার তওবা কবুলের আয়াত নাযিল হওয়ার পর) আমি গেলাম। তিনি তখন মসজিদে উপবিষ্ট ছিলেন। মুসলিমরা ছিলেন তাঁর চতুষ্পার্শ্বে। চাঁদের মত জ্বলজ্বল করছিলেন তিনি। কোন বিষয়ে তিনি যদি আনন্দিত হতেন তবে উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে যেতেন তিনি। আমি এসে তাঁর সামনে বসলাম। তিনি বললেনঃ হে কা’ব ইবনে মালিক! তোমার মা তোমাকে প্রসব করার পর থেকে সর্বোত্তম দিনটির জন্য তুমি সুসংবাদ গ্রহণ কর।
আমি বললামঃ ইয়া নবীয়াল্লাহ্! এ সুসংবাদ কি আল্লাহর পক্ষ থেকে না আপনার পক্ষ থেকে? তিনি বললেনঃ না, এতো আল্লাহর পক্ষ থেকে। এরপর তিনি এ আয়াতগুলো তিলাওয়াত করলেনঃ
لَقََدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ *** حَتَّى بَلَغََّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
আল্লাহ্ অনুগ্রহ পরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যারা তার অনুগমন করেছিল সংকটকালে, এমনকি যখন তাদের এক দলে চিত্তবৈকল্যের উপক্রম হয়েছিল। পরে আল্লাহ্ তাদের ক্ষমা করলেন, তিনি তাদের প্রতি দয়ার্দ্র পরম দয়ালু। (৯ঃ ১১৭)
তিনি আরো বলেনঃ আমাদের বিষয়েই নাযিল হয়ঃ
اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় এবং সত্যবাদীদের অন্তর্ভূক্ত হও। (৯ঃ ১১৯)
আমি বললামঃ হে আল্লাহর নবী! আমার তওবার শুকরিয়া হল আমি জীবনে অসত্য বলব না এবং আমার সমস্ত সম্পদ আল্লাহ্ ও তাঁর রাসূলের পথে সাদ্কাস্বরূপ দিয়ে দিলাম। নবী (ﷺ) বললেনঃ কিছু অর্থ-সম্পদ তোমার জন্য রেখে দাও। এ-ই তোমার জন্য উত্তম।
আমি বললামঃ খায়বর থেকে আমি যে হিস্যা পেয়েছি তা আমার জন্য রেখে দিলাম। কা’ব (রাযিঃ) আরো বলেনঃ আমি এবং আমার দুই সঙ্গী (তাবুক যুদ্ধে শরীক না হওয়ার বিষয়ে) রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গে যে সত্য কথা বলেছিলাম আমার ধারণায় ইসলাম গ্রহণের পর সে সত্য বলার চাইতে বড় কোন নিআমত আল্লাহ্ তাআলা আর আমাকে দান করেন নি। আমরা মিথ্যা বলিনি যদি মিথ্যা বলতাম তবে অন্যদের মত আমরাও ধ্বংস হয়ে যেতাম। আমি আশা করি, সত্য কথা বলার জন্য আল্লাহ্ তাআলা আর কাউকে এত পরীক্ষায় ফেলেন নি, যে পরীক্ষায় তিনি আমাকে ফেলেছিলেন। পরেও আর কখনও আমি মিথ্যার ইচ্ছাও করিনি। আশা করি অবশিষ্ট জীবনেও তিনি আমাকে হেফাজত করবেন। আবু দাউদ,বুখারি, মুসলিম
এ সনদের বিপরীত আরেক সনদে যুহরী (রাহঃ) সূত্রে এ হাদীসটির রিওয়ায়াত আছে। এতে বলা হয়েছে। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে কা’ব ইবনে মালিক তার পিতা আব্দুল্লাহ্ ইবনে কা’ব ......... কা’ব (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে। আবার অন্য কথাও বলা হয়েছে। ইউনুস ইবনে ইয়াযীদ এ হাদীসটি যুহরী ......... আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে মালিক তার পিতা আব্দুল্লাহ ......... কা’ব ইবনে মালিক (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।
তিনি বলেনঃ নবী (ﷺ) -এর কাছে (আমার তওবা কবুলের আয়াত নাযিল হওয়ার পর) আমি গেলাম। তিনি তখন মসজিদে উপবিষ্ট ছিলেন। মুসলিমরা ছিলেন তাঁর চতুষ্পার্শ্বে। চাঁদের মত জ্বলজ্বল করছিলেন তিনি। কোন বিষয়ে তিনি যদি আনন্দিত হতেন তবে উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে যেতেন তিনি। আমি এসে তাঁর সামনে বসলাম। তিনি বললেনঃ হে কা’ব ইবনে মালিক! তোমার মা তোমাকে প্রসব করার পর থেকে সর্বোত্তম দিনটির জন্য তুমি সুসংবাদ গ্রহণ কর।
আমি বললামঃ ইয়া নবীয়াল্লাহ্! এ সুসংবাদ কি আল্লাহর পক্ষ থেকে না আপনার পক্ষ থেকে? তিনি বললেনঃ না, এতো আল্লাহর পক্ষ থেকে। এরপর তিনি এ আয়াতগুলো তিলাওয়াত করলেনঃ
لَقََدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ *** حَتَّى بَلَغََّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
আল্লাহ্ অনুগ্রহ পরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যারা তার অনুগমন করেছিল সংকটকালে, এমনকি যখন তাদের এক দলে চিত্তবৈকল্যের উপক্রম হয়েছিল। পরে আল্লাহ্ তাদের ক্ষমা করলেন, তিনি তাদের প্রতি দয়ার্দ্র পরম দয়ালু। (৯ঃ ১১৭)
তিনি আরো বলেনঃ আমাদের বিষয়েই নাযিল হয়ঃ
اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় এবং সত্যবাদীদের অন্তর্ভূক্ত হও। (৯ঃ ১১৯)
আমি বললামঃ হে আল্লাহর নবী! আমার তওবার শুকরিয়া হল আমি জীবনে অসত্য বলব না এবং আমার সমস্ত সম্পদ আল্লাহ্ ও তাঁর রাসূলের পথে সাদ্কাস্বরূপ দিয়ে দিলাম। নবী (ﷺ) বললেনঃ কিছু অর্থ-সম্পদ তোমার জন্য রেখে দাও। এ-ই তোমার জন্য উত্তম।
আমি বললামঃ খায়বর থেকে আমি যে হিস্যা পেয়েছি তা আমার জন্য রেখে দিলাম। কা’ব (রাযিঃ) আরো বলেনঃ আমি এবং আমার দুই সঙ্গী (তাবুক যুদ্ধে শরীক না হওয়ার বিষয়ে) রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গে যে সত্য কথা বলেছিলাম আমার ধারণায় ইসলাম গ্রহণের পর সে সত্য বলার চাইতে বড় কোন নিআমত আল্লাহ্ তাআলা আর আমাকে দান করেন নি। আমরা মিথ্যা বলিনি যদি মিথ্যা বলতাম তবে অন্যদের মত আমরাও ধ্বংস হয়ে যেতাম। আমি আশা করি, সত্য কথা বলার জন্য আল্লাহ্ তাআলা আর কাউকে এত পরীক্ষায় ফেলেন নি, যে পরীক্ষায় তিনি আমাকে ফেলেছিলেন। পরেও আর কখনও আমি মিথ্যার ইচ্ছাও করিনি। আশা করি অবশিষ্ট জীবনেও তিনি আমাকে হেফাজত করবেন। আবু দাউদ,বুখারি, মুসলিম
এ সনদের বিপরীত আরেক সনদে যুহরী (রাহঃ) সূত্রে এ হাদীসটির রিওয়ায়াত আছে। এতে বলা হয়েছে। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে কা’ব ইবনে মালিক তার পিতা আব্দুল্লাহ্ ইবনে কা’ব ......... কা’ব (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে। আবার অন্য কথাও বলা হয়েছে। ইউনুস ইবনে ইয়াযীদ এ হাদীসটি যুহরী ......... আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে মালিক তার পিতা আব্দুল্লাহ ......... কা’ব ইবনে মালিক (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ التَّوْبَةِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ لَمْ أَتَخَلَّفْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ غَزَاهَا حَتَّى كَانَتْ غَزْوَةُ تَبُوكَ إِلاَّ بَدْرًا وَلَمْ يُعَاتِبِ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحَدًا تَخَلَّفَ عَنْ بَدْرٍ إِنَّمَا خَرَجَ يُرِيدُ الْعِيرَ فَخَرَجَتْ قُرَيْشٌ مُغْوِثِينَ لِعِيرِهِمْ فَالْتَقَوْا عَنْ غَيْرِ مَوْعِدٍ كَمَا قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَلَعَمْرِي إِنَّ أَشْرَفَ مَشَاهِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّاسِ لَبَدْرٌ وَمَا أُحِبُّ أَنِّي كُنْتُ شَهِدْتُهَا مَكَانَ بَيْعَتِي لَيْلَةَ الْعَقَبَةِ حَيْثُ تَوَاثَقْنَا عَلَى الإِسْلاَمِ ثُمَّ لَمْ أَتَخَلَّفْ بَعْدُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى كَانَتْ غَزْوَةُ تَبُوكَ وَهِيَ آخِرُ غَزْوَةٍ غَزَاهَا وَآذَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالرَّحِيلِ . فَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ قَالَ فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَحَوْلَهُ الْمُسْلِمُونَ وَهُوَ يَسْتَنِيرُ كَاسْتِنَارَةِ الْقَمَرِ وَكَانَ إِذَا سُرَّ بِالأَمْرِ اسْتَنَارَ فَجِئْتُ فَجَلَسْتُ بَيْنَ يَدَيْهِ فَقَالَ " أَبْشِرْ يَا كَعْبُ بْنَ مَالِكٍ بِخَيْرِ يَوْمٍ أَتَى عَلَيْكَ مُنْذُ وَلَدَتْكَ أُمُّكَ " . فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ أَمِنْ عِنْدِ اللَّهِ أَمْ مِنْ عِنْدِكَ قَالَ " بَلْ مِنْ عِنْدِ اللَّهِ " . ثُمَّ تَلاَ هَؤُلاَءِ الآيَاتِ : ( لَقََدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ ) حَتَّى بَلَغََّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ ) قَالَ وَفِينَا أُنْزِلَتْ أَيْضًا : ( اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ ) قَالَ قُلْتُ يَا نَبِيَّ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ لاَ أُحَدِّثَ إِلاَّ صِدْقًا وَأَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي كُلِّهِ صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ " . فَقُلْتُ فَإِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذِي بِخَيْبَرَ قَالَ فَمَا أَنْعَمَ اللَّهُ عَلَىَّ نِعْمَةً بَعْدَ الإِسْلاَمِ أَعْظَمَ فِي نَفْسِي مِنْ صِدْقِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ صَدَقْتُهُ أَنَا وَصَاحِبَاىَ لاَ نَكُونُ كَذَبْنَا فَهَلَكْنَا كَمَا هَلَكُوا وَإِنِّي لأَرْجُو أَنْ لاَ يَكُونَ اللَّهُ أَبْلَى أَحَدًا فِي الصِّدْقِ مِثْلَ الَّذِي أَبْلاَنِي مَا تَعَمَّدْتُ لِكَذِبَةٍ بَعْدُ وَإِنِّي لأَرْجُو أَنْ يَحْفَظَنِي اللَّهُ فِيمَا بَقِيَ . قَالَ وَقَدْ رُوِيَ عَنِ الزُّهْرِيِّ هَذَا الْحَدِيثُ بِخِلاَفِ هَذَا الإِسْنَادِ وَقَدْ قِيلَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ عَمِّهِ عُبَيْدِ اللَّهِ عَنْ كَعْبٍ وَقَدْ قِيلَ غَيْرُ هَذَا وَرَوَى يُونُسُ بْنُ يَزِيدَ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১০৬৯
আন্তর্জাতিক নং: ১০৬৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২২২. গ্রামাঞ্চলে জুমআর নামায আদায় সম্পর্কে।
১০৬৯. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ...... আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তার পিতা কাব (রাযিঃ) এর দৃষ্টিশক্তি বিলুপ্ত হওয়ার পর তিনি তার পরিচালক ছিলেন। তিনি তার পিতা কাব (রাযিঃ) এর সূত্রে হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন, তার পিতা যখন জুমার নামাযের আযান শুনতেন, তখন আসআদ ইবনে যুরারা (রাযিঃ) এর জন্য দু'আ করতেন। তার এরূপ দু'আ করার কারণ সম্পর্কে আমি জিজ্ঞাসা করলে তিনি বলেন, যেহেতু তিনি ইয়ামানের “হাযম আল-নাবিত” নামক গ্রামে আমাদের জন্য সর্বপ্রথম জুমার নামায কায়েম করেন। এই স্থানটি “নাকী” নামক স্থানের “বানি বায়দার-হুররাতে” অবস্থিত এবং তা নাকী আল-খাদামাত নামে প্রসিদ্ধ। অতঃপর আমি আমার পিতাকে জিজ্ঞাসা করি, সে সময়ে আপনারা সংখ্যায় কতজন ছিলেন? তিনি বলেনঃ চল্লিশজন।
كتاب الصلاة
باب الْجُمُعَةِ فِي الْقُرَى
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، - وَكَانَ قَائِدَ أَبِيهِ بَعْدَ مَا ذَهَبَ بَصَرُهُ عَنْ أَبِيهِ، كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ، يَوْمَ الْجُمُعَةِ تَرَحَّمَ لأَسْعَدَ بْنِ زُرَارَةَ . فَقُلْتُ لَهُ إِذَا سَمِعْتَ النِّدَاءَ، تَرَحَّمْتَ لأَسْعَدَ بْنِ زُرَارَةَ قَالَ لأَنَّهُ أَوَّلُ مَنْ جَمَّعَ بِنَا فِي هَزْمِ النَّبِيتِ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ فِي نَقِيعٍ يُقَالُ لَهُ نَقِيعُ الْخَضِمَاتِ . قُلْتُ كَمْ أَنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَرْبَعُونَ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২১৯৯
আন্তর্জাতিক নং: ২২০২
তালাক - ডিভোর্স অধ্যায়
পরিচ্ছেদঃ ১৫৫. যে শব্দের দ্বারা তালাকের ইচ্ছা বোঝায় তা এবং নিয়ত।
২১৯৯. আহমদ ইবনে আমর ...... ইবনে শিহাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমাকে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে কা‘ব মালিক (রাযিঃ) বলেছেন। আর কা‘ব (রাযিঃ) যখন অন্ধ হয়ে যান, তখন তাঁর গোত্রের লোকেরা তাঁকে নিয়ে চলাফেরা করতো। রাবী বলেন,আমি কা‘ব ইবনে মালিককে বলতে শুনেছি। এরপর তাবুকের ঘটনা সম্পর্কে বিধৃত হয়েছে। তিনি বলেন, এরপর যখন পঞ্চাশ দিনের মধ্যে চল্লিশ দিন অতিবাহিত হয়, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) এর দূত আমার নিকট আগমন করেন এবং বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আপনাকে আপনার স্ত্রীর নিকট হতে দূরে অবস্থান করতে বলেছেন। তখন তিনি (কা‘ব) জিজ্ঞাসা করেন, আমি কি তাকে তালাক দিব, না কি রাখব? দূত বলেন, না, (তালাক দিবেন না) বরং তার নিকট হতে দূরে থাকুন এবং তার সাথে সহবাস করবেন না। এতদশ্রবণে আমি আমার স্ত্রীকে বলি, তুমি তোমার (পিতার) পরিবারের নিকট গমন করো এবং তাদের সাথে অবস্থান করো, যতক্ষণ না আল্লাহ্ তাআলা এ ব্যাপার সম্পর্কে ফায়সালা প্রদান করেন।
كتاب الطلاق
باب فِيمَا عُنِيَ بِهِ الطَّلاَقُ وَالنِّيَّاتُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، - وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ - قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍفَسَاقَ قِصَّتَهُ فِي تَبُوكَ قَالَ حَتَّى إِذَا مَضَتْ أَرْبَعُونَ مِنَ الْخَمْسِينَ إِذَا رَسُولُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَأْتِي فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُكَ أَنْ تَعْتَزِلَ امْرَأَتَكَ . قَالَ فَقُلْتُ أُطَلِّقُهَا أَمْ مَاذَا أَفْعَلُ قَالَ لاَ بَلِ اعْتَزِلْهَا فَلاَ تَقْرَبَنَّهَا . فَقُلْتُ لاِمْرَأَتِي الْحَقِي بِأَهْلِكِ فَكُونِي عِنْدَهُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ سُبْحَانَهُ فِي هَذَا الأَمْرِ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২৩৫৬
আন্তর্জাতিক নং: ২৩৬৪
রোযার অধ্যায়
পরিচ্ছেদঃ ২১৯. রোযাদার ব্যক্তির মিসওয়াক করা।
২৩৫৬. মুহাম্মাদ ইবনে আল্ সাববাহ .... আব্দুল্লাহ্ ইবনে আমের ইবনে রাবীআ তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে রোযা অবস্থায় মিস্ওয়াক করতে দেখেছি। রাবী মুসাদ্দাদ (مَا لاَ أَعُدُّ وَلاَ أُحْصِي) অতিরিক্ত বর্ণনা করেছেন।
كتاب الصوم
باب السِّوَاكِ لِلصَّائِمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا شَرِيكٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَاكُ وَهُوَ صَائِمٌ . زَادَ مُسَدَّدٌ مَا لاَ أَعُدُّ وَلاَ أُحْصِي .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২৫৯৭
আন্তর্জাতিক নং: ২৬০৫
জিহাদের বিধানাবলী
পরিচ্ছেদঃ ৩৫৩. কোন দিবসে সফর করা উত্তম।
২৫৯৭. সাঈদ ইবনে মনসুর ..... কা‘ব ইবনে মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বৃহস্পতিবার ছাড়া অন্য দিন সফরে কমই বের হতেন। অর্থাৎ অধিকাংশ সময়েই তিনি বৃহস্পতিবার সফরে বের হতেন।
كتاب الجهاد
باب فِي أَىِّ يَوْمٍ يُسْتَحَبُّ السَّفَرُ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْرُجُ فِي سَفَرٍ إِلاَّ يَوْمَ الْخَمِيسِ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২৬২৯
আন্তর্জাতিক নং: ২৬৩৭
জিহাদের বিধানাবলী
পরিচ্ছেদঃ ৩৬৯. যুদ্ধক্ষেত্রে কৌশল অবলম্বন করা।
২৬২৯. মুহাম্মাদ ইবনে উবাইদ ...... কা‘ব ইবনে মালিক (রাযিঃ) হতে তাঁর পুত্র আব্দুর রহমান বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) কোনো দিকে যুদ্ধে যাওয়ার ইচ্ছা পোষণ করলে তা অপরের নিকট গোপন রাখতেন আর বলতেন, যুদ্ধ একটি কৌশল মাত্র।
كتاب الجهاد
باب الْمَكْرِ فِي الْحَرْبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا ابْنُ ثَوْرٍ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَرَادَ غَزْوَةً وَرَّى غَيْرَهَا وَكَانَ يَقُولُ " الْحَرْبُ خُدْعَةٌ " . قَالَ أَبُو دَاوُدَ: " لَمْ يَجِئْ بِهِ إِلَّا مَعْمَرٌ يُرِيدُ قَوْلَهُ: «الْحَرْبُ خَدْعَةٌ» بِهَذَا الْإِسْنَادِ إِنَّمَا يُرْوَى مِنْ حَدِيثِ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، وَمِنْ حَدِيثِ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ "
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২৭৬৪
আন্তর্জাতিক নং: ২৭৭৩
জিহাদের বিধানাবলী
পরিচ্ছেদঃ ৬৭. সুসংবাদ বহনকারীকে পুরস্কৃত করা প্রসঙ্গে।
২৭৬৪. ইবনে সারহা (রাহঃ) .... কা‘ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) যখন কোন সফর হতে প্রত্যাবর্তন করতেন, তখন তিনি প্রথমে মসজিদে গিয়ে সেখানে দু‘রাকাআত নামায আদায় করতেন। পরে তিনি লোকদের মাঝে উপবেশন করতেন। অবশেষে রাবী ইবনুস সারহা পূর্ণ হাদীসটি বর্ণনা করেন।
রাবী [কা‘ব (রাযিঃ)] বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সকল মুসলমানকে আমাদের তিন ব্যক্তির সঙ্গে কথা বলতে নিষেধ করে দেন। (কেননা কা‘ব, হিলাল ইবনে উমাইয়্যা এবং মারারা ইবনে রাবী’ এই তিনজন সাহাবী কোন কারণ ছাড়াই তাবুকের যুদ্ধে যাননি; অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) সকল সক্ষম ব্যক্তিদের এ যুদ্ধে শরীক হওয়ার নির্দেশ দেন।)।
এমতাবস্থায় যখন দীর্ঘদিন অতিবাহিত হলো, তখন আমি আবু কাতাদা (রাযিঃ) এর বাগানে দেওয়াল টপকিয়ে তার ভেতরে গেলাম এবং তিনি ছিলেন আমার চাচাত ভাই। আমি তাকে সালাম করলাম। কিন্তু আল্লাহর শপথ! তিনি আমার সালামের জবাব দিলেন না। এভাবে পঞ্চাশ দিন অতিবাহিত হওয়ার পর একদিন সকালে আমি আমার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে নামায আদায় করছিলাম। তখন আমি একজন আহবানকারীর এরূপ আওয়ায শুনতে পাই যে, ‘‘হে কা‘ব ইবনে মালিক! তোমার জন্য সুসংবাদ।
পরে যখন সে ব্যক্তি আমার নিকটবর্তী হয়, যার সুসংবাদদাতা আমি শুনেছিলাম, তখন আমি আমার গায়ের দু‘খানি কাপড় তাকে দিয়ে দিলাম এবং সে দু‘খানি তাকে পরিয়ে দিলাম। অতঃপর আমি মসজিদে হাযির হয়ে দেখতে পাই যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সেখানে বসে আছেন। তখন আমাকে দেখে তালহা ইবনে উবাইদুল্লাহ্ দৌড়ে আমার কাছে আসেন এবং আমার সাথে মুসাফাহা করে আমাকে মুবারকবাদ জানান।
রাবী [কা‘ব (রাযিঃ)] বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সকল মুসলমানকে আমাদের তিন ব্যক্তির সঙ্গে কথা বলতে নিষেধ করে দেন। (কেননা কা‘ব, হিলাল ইবনে উমাইয়্যা এবং মারারা ইবনে রাবী’ এই তিনজন সাহাবী কোন কারণ ছাড়াই তাবুকের যুদ্ধে যাননি; অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) সকল সক্ষম ব্যক্তিদের এ যুদ্ধে শরীক হওয়ার নির্দেশ দেন।)।
এমতাবস্থায় যখন দীর্ঘদিন অতিবাহিত হলো, তখন আমি আবু কাতাদা (রাযিঃ) এর বাগানে দেওয়াল টপকিয়ে তার ভেতরে গেলাম এবং তিনি ছিলেন আমার চাচাত ভাই। আমি তাকে সালাম করলাম। কিন্তু আল্লাহর শপথ! তিনি আমার সালামের জবাব দিলেন না। এভাবে পঞ্চাশ দিন অতিবাহিত হওয়ার পর একদিন সকালে আমি আমার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে নামায আদায় করছিলাম। তখন আমি একজন আহবানকারীর এরূপ আওয়ায শুনতে পাই যে, ‘‘হে কা‘ব ইবনে মালিক! তোমার জন্য সুসংবাদ।
পরে যখন সে ব্যক্তি আমার নিকটবর্তী হয়, যার সুসংবাদদাতা আমি শুনেছিলাম, তখন আমি আমার গায়ের দু‘খানি কাপড় তাকে দিয়ে দিলাম এবং সে দু‘খানি তাকে পরিয়ে দিলাম। অতঃপর আমি মসজিদে হাযির হয়ে দেখতে পাই যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সেখানে বসে আছেন। তখন আমাকে দেখে তালহা ইবনে উবাইদুল্লাহ্ দৌড়ে আমার কাছে আসেন এবং আমার সাথে মুসাফাহা করে আমাকে মুবারকবাদ জানান।
كتاب الجهاد
باب فِي إِعْطَاءِ الْبَشِيرِ
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ فَرَكَعَ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ لِلنَّاسِ . وَقَصَّ ابْنُ السَّرْحِ الْحَدِيثَ قَالَ وَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُسْلِمِينَ عَنْ كَلاَمِنَا أَيُّهَا الثَّلاَثَةُ حَتَّى إِذَا طَالَ عَلَىَّ تَسَوَّرْتُ جِدَارَ حَائِطِ أَبِي قَتَادَةَ وَهُوَ ابْنُ عَمِّي فَسَلَّمْتُ عَلَيْهِ فَوَاللَّهِ مَا رَدَّ عَلَىَّ السَّلاَمَ ثُمَّ صَلَّيْتُ الصُّبْحَ صَبَاحَ خَمْسِينَ لَيْلَةً عَلَى ظَهْرِ بَيْتٍ مِنْ بُيُوتِنَا فَسَمِعْتُ صَارِخًا يَا كَعْبُ بْنَ مَالِكٍ أَبْشِرْ . فَلَمَّا جَاءَنِي الَّذِي سَمِعْتُ صَوْتَهُ يُبَشِّرُنِي نَزَعْتُ لَهُ ثَوْبَىَّ فَكَسَوْتُهُمَا إِيَّاهُ فَانْطَلَقْتُ حَتَّى إِذَا دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ فَقَامَ إِلَىَّ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرْوِلُ حَتَّى صَافَحَنِي وَهَنَّأَنِي .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২৭৭২
আন্তর্জাতিক নং: ২৭৮১
জিহাদের বিধানাবলী
পরিচ্ছেদঃ ৭৩. সফর থেকে ফেরার পর নামায আদায় করা।
২৭৭২. মুহাম্মাদ ইবনে মুতাওয়াক্কিল আসকালানী ও হাসান ইবনে আলী (রাহঃ) .... কা‘ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সফর হতে আসতেন, তখন দিনের বেলায় আসতেন। রাবী হাসান (রাযিঃ) বলেনঃ দ্বি-প্রহরের সময় আসতেন। আর যখন তিনি সফর হতে আসতেন, তখন মসজিদে গিয়ে দু‘রাকআত নামায আদায়ের পর সেখানে বসতেন।
كتاب الجهاد
باب فِي الصَّلاَةِ عِنْدَ الْقُدُومِ مِنَ السَّفَرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ الْعَسْقَلاَنِيُّ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، وَعَمِّهِ، عُبَيْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِمَا، كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَقْدِمُ مِنْ سَفَرٍ إِلاَّ نَهَارًا . قَالَ الْحَسَنُ فِي الضُّحَى فَإِذَا قَدِمَ مِنْ سَفَرٍ أَتَى الْمَسْجِدَ فَرَكَعَ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ فِيهِ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২৯৯০
আন্তর্জাতিক নং: ৩০০০
কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
পরিচ্ছেদঃ ১৬০. মদীনা হতে ইয়াহুদীদের কিরূপে বের করা হয়েছিল।
২৯৯০. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে ফারিস (রাহঃ) ..... কা’ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি ছিলেন ঐ তিনজনের একজন যার তাওবা (তাবূকের যুদ্ধের পর) কবুল করা হয়। কা’ব ইবনে আশরাফ নবী (ﷺ) সম্পর্কে ব্যাঙ্গাত্তক কবিতা রচনা করত এবং কাফির কুরাইশদের তাঁর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্ররোচিত করত। নবী (ﷺ) যখন মদীনায় আসেন, তখন সেখানে সব ধরনের লোকের বসবাস ছিল, যেমনঃ কিছু ছিল মুসলমান, কিছু ছিল মূর্তি-পূজারী মুশরিক এবং কিছু ছিল ইয়াহুদী, যারা নবী (ﷺ) ও তাঁর সাহাবীদের খুবই কষ্ট দিত। তখন মহান আল্লাহ তাঁর সবর করার জন্য এবং ক্ষমা করার জন্য হুকুম নাযিল করেন। তখন তাদের শানে আল্লাহ এ আয়াত নাযিল করেনঃ
وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ
অর্থাৎ তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব ও মুশরিকদের নিকট হতে বহু কষ্টদায়ক কথাবার্তা শ্রবণ করবে।
এরপর যখন কা’ব ইবনে আশরাফ নবী (ﷺ) সম্পর্কে ব্যাঙ্গ ও বিদ্রূপাত্মক কবিতা রচনা করা হতে বিরত থাকতে অস্বীকার করে, তখন নবী (ﷺ) সা’দ ইবনে মু’আয (রাযিঃ)-কে তাকে হত্যা করার জন্য একটি দল পাঠাবার জন্য নির্দেশ দেন। যিনি মুহাম্মাদ ইবনে মাসলামাকে এ উদ্দেশ্যে প্রেরণ করেন। রাবী কা’ব (রাযিঃ) তার (কা’ব ইবনে আশরাফের) হত্যার কাহিনী বর্ণনা করেছেন।
অবশেষে প্রেরিত বাহিনী যখন কা’ব ইবনে আশরাফকে হত্যা করে, তখন ইয়াহুদী ও মুশরিকরা ভীত-সন্ত্রস্ত হয়ে সকাল বেলা নবী (ﷺ) এর নিকট হাযির হয় এবং তারা বলেঃ রাত্রিতে কেউ আক্রমণ করে আমাদের নেতাকে হত্যা করে ফেলেছে। তখন নবী (ﷺ) কা’ব ইবনে আশরাফের হিজু বা ব্যাঙ্গ-বিদ্রূপ করার কথা তাদের কাছে ব্যক্ত করেন। এরপর নবী (ﷺ) তাদের নিকট হতে এমন একটি অঙ্গীকার পত্র লিখে নিতে বলেন, যাতে দু’পক্ষের কেউ কাউকে কোনরূপ কষ্ট না দেওয়ার কথা উল্লেখ থাকে। অতঃপর নবী (ﷺ) নিজের, তাদের ও সমস্ত মুসলমানদের পক্ষ হতে একটি ইকরারনামা বা অঙ্গীকার-পত্র লিখিয়ে দেন।
وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ
অর্থাৎ তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব ও মুশরিকদের নিকট হতে বহু কষ্টদায়ক কথাবার্তা শ্রবণ করবে।
এরপর যখন কা’ব ইবনে আশরাফ নবী (ﷺ) সম্পর্কে ব্যাঙ্গ ও বিদ্রূপাত্মক কবিতা রচনা করা হতে বিরত থাকতে অস্বীকার করে, তখন নবী (ﷺ) সা’দ ইবনে মু’আয (রাযিঃ)-কে তাকে হত্যা করার জন্য একটি দল পাঠাবার জন্য নির্দেশ দেন। যিনি মুহাম্মাদ ইবনে মাসলামাকে এ উদ্দেশ্যে প্রেরণ করেন। রাবী কা’ব (রাযিঃ) তার (কা’ব ইবনে আশরাফের) হত্যার কাহিনী বর্ণনা করেছেন।
অবশেষে প্রেরিত বাহিনী যখন কা’ব ইবনে আশরাফকে হত্যা করে, তখন ইয়াহুদী ও মুশরিকরা ভীত-সন্ত্রস্ত হয়ে সকাল বেলা নবী (ﷺ) এর নিকট হাযির হয় এবং তারা বলেঃ রাত্রিতে কেউ আক্রমণ করে আমাদের নেতাকে হত্যা করে ফেলেছে। তখন নবী (ﷺ) কা’ব ইবনে আশরাফের হিজু বা ব্যাঙ্গ-বিদ্রূপ করার কথা তাদের কাছে ব্যক্ত করেন। এরপর নবী (ﷺ) তাদের নিকট হতে এমন একটি অঙ্গীকার পত্র লিখে নিতে বলেন, যাতে দু’পক্ষের কেউ কাউকে কোনরূপ কষ্ট না দেওয়ার কথা উল্লেখ থাকে। অতঃপর নবী (ﷺ) নিজের, তাদের ও সমস্ত মুসলমানদের পক্ষ হতে একটি ইকরারনামা বা অঙ্গীকার-পত্র লিখিয়ে দেন।
كتاب الخراج والإمارة والفىء
باب كَيْفَ كَانَ إِخْرَاجُ الْيَهُودِ مِنَ الْمَدِينَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، أَنَّ الْحَكَمَ بْنَ نَافِعٍ، حَدَّثَهُمْ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، - وَكَانَ أَحَدَ الثَّلاَثَةِ الَّذِينَ تِيبَ عَلَيْهِمْ - وَكَانَ كَعْبُ بْنُ الأَشْرَفِ يَهْجُو النَّبِيَّ صلى الله عليه وسلم وَيُحَرِّضُ عَلَيْهِ كُفَّارَ قُرَيْشٍ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ قَدِمَ الْمَدِينَةَ وَأَهْلُهَا أَخْلاَطٌ مِنْهُمُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ يَعْبُدُونَ الأَوْثَانَ وَالْيَهُودُ وَكَانُوا يُؤْذُونَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ فَأَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ نَبِيَّهُ بِالصَّبْرِ وَالْعَفْوِ فَفِيهِمْ أَنْزَلَ اللَّهُ ( وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ ) الآيَةَ فَلَمَّا أَبَى كَعْبُ بْنُ الأَشْرَفِ أَنْ يَنْزِعَ عَنْ أَذَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَعْدَ بْنَ مُعَاذٍ أَنْ يَبْعَثَ رَهْطًا يَقْتُلُونَهُ فَبَعَثَ مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ وَذَكَرَ قِصَّةَ قَتْلِهِ فَلَمَّا قَتَلُوهُ فَزِعَتِ الْيَهُودُ وَالْمُشْرِكُونَ فَغَدَوْا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا طُرِقَ صَاحِبُنَا فَقُتِلَ . فَذَكَرَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم الَّذِي كَانَ يَقُولُ وَدَعَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى أَنْ يَكْتُبَ بَيْنَهُ وَبَيْنَهُمْ كِتَابًا يَنْتَهُونَ إِلَى مَا فِيهِ فَكَتَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَهُمْ وَبَيْنَ الْمُسْلِمِينَ عَامَّةً صَحِيفَةً .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৩২৮০
আন্তর্জাতিক নং: ৩৩১৭
শপথ ও মান্নতের বিধান
পরিচ্ছেদঃ ২৮৭. নিজের সব মাল কেউ সাদ্কা করতে চাইলে সে সম্পর্কে।
৩২৮০. সুলাইমান ইবনে দাউদ ও ইবনে সারহ (রাহঃ) ...... কা’ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি বলি, ইয়া রাসূলাল্লাহ! আমার ইচ্ছা এই যে, আমি আমার সমস্ত মাল হতে মুখ ফিরিয়ে নেই এবং তা আল্লাহ এবং তাঁর রাসূলের জন্য সাদ্কা করে দেই। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি তোমার জন্য কিছু মাল রেখে দাও, এটাই তোমার জন্য উত্তম। তিনি বলেন, তখন আমি এরূপ বলিঃ আমি আমার জন্য খায়বর যুদ্ধে প্রাপ্ত অংশটি রাখছি।
كتاب الأيمان والنذور
باب فِيمَنْ نَذَرَ أَنْ يَتَصَدَّقَ بِمَالِهِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، وَابْنُ السَّرْحِ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، قَالَ قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، - وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ - عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ " . قَالَ فَقُلْتُ : إِنِّي أُمْسِكُ سَهْمِيَ الَّذِي بِخَيْبَرَ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৩২৮১
আন্তর্জাতিক নং: ৩৩২১
শপথ ও মান্নতের বিধান
পরিচ্ছেদঃ ২৮৭. নিজের সব মাল কেউ সাদ্কা করতে চাইলে সে সম্পর্কে।
৩২৮১. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে কা’ব (রাহঃ) তাঁর পিতা হতে এবং তাঁর দাদা হতে উপরিউক্ত ঘটনা বর্ণনা করেছেন, যাতে রাবী কা’ব (রাযিঃ) বলেনঃ একদা আমি বলি, ইয়া রাসূলাল্লাহ! আমার ইচ্ছা এই যে, আমার সমস্ত মাল হতে মুখ ফিরিয়ে নেব এবং তা আল্লাহ ও তাঁর রাসূলের রাস্তায় খরচ করব। তিনি বলেনঃ না, (তুমি এরূপ করবে না)। তখন আমি বললামঃ তাহলে অর্ধেক দান করি? তিনি বললেনঃ না। তখন আমি বললামঃ তবে তিন ভাগের এক ভাগদান করি? তিনি বললেনঃ হ্যাঁ, (তা করতে পার)। আমি বললামঃ তাহলে আমি আমার খায়বর যুদ্ধে প্রাপ্ত অংশটি রাখলাম।
كتاب الأيمان والنذور
باب فِيمَنْ نَذَرَ أَنْ يَتَصَدَّقَ بِمَالِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ قَالَ ابْنُ إِسْحَاقَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، فِي قِصَّتِهِ قَالَ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي إِلَى اللَّهِ أَنْ أَخْرُجَ مِنْ مَالِي كُلِّهِ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ صَدَقَةً . قَالَ : " لاَ " . قُلْتُ : فَنِصْفَهُ . قَالَ : " لاَ " . قُلْتُ : فَثُلُثَهُ . قَالَ : " نَعَمْ " . قُلْتُ : فَإِنِّي سَأُمْسِكُ سَهْمِي مِنْ خَيْبَرَ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৩৫৫৬
আন্তর্জাতিক নং: ৩৫৯৫
বিচার-আদালত অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৯৬. সন্ধি সম্পর্কে।
৩৫৫৬. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... কা’ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় ইবনে আবী হাদরাদের নিকট স্বীয় পাওনা আদায়ের জন্য মসজিদের মধ্যে তাগাদা দেন, যা তিনি তার নিকট পেতেন। এ সময় তাদের কথাবার্তা এমন প্রচণ্ডভাবে হয় যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর কানে তা পৌছে যায় এবং এ সময় তিনি তাঁর গৃহে অবস্থান করছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের সামনে বেরিয়ে আসেন এবং হুজরার পর্দা উঠিয়ে কা’ব ইবনে মালিককে আহবান করে বলেনঃ হে কা’ব! তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি হাযির আছি। তখন তিনি তাঁর হাত দিয়ে ইশারা করে বলেনঃ তোমার পাওনার অর্ধেক মাফ করে দাও। কা’ব (রাযিঃ) বলেনঃ আমি অর্ধেক মাফ করে দিলাম, হে আল্লাহর রাসূল! এরপর তিনি ইবনে আবী হাদরাদ (রাযিঃ)-কে বলেনঃ এখন উঠ এবং বাকী পাওনা আদায় করে দাও।
كتاب الأقضية
باب فِي الصُّلْحِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ أَنَّهُ، تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِهِ فَخَرَجَ إِلَيْهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ وَنَادَى كَعْبَ بْنَ مَالِكٍ فَقَالَ " يَا كَعْبُ " . فَقَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ . فَأَشَارَ لَهُ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ مِنْ دَيْنِكَ قَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ . قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " قُمْ فَاقْضِهِ " .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৩৮০৪
আন্তর্জাতিক নং: ৩৮৪৮
খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ৫০২. রুমাল দিয়ে হাত পরিষ্কার করা।
৩৮০৪. নুফায়লী (রাহঃ) .... কা’ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) তিন আঙ্গুল দিয়ে খাবার খেতেন এবং আঙ্গুল চাটার আগে রুমাল দিয়ে পরিষ্কার করতেন না।
كتاب الأطعمة
باب فِي الْمِنْدِيلِ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْكُلُ بِثَلاَثِ أَصَابِعَ وَلاَ يَمْسَحُ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৪৫২৯
আন্তর্জাতিক নং: ৪৬০০
সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
পরিচ্ছেদঃ ৩. বিদ’আতী স্বেচ্ছাচারীদের প্রভাব থেকে দূরে থাকা সম্পর্কে।
৪৫২৯. ইবনে সারহ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে কা’ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি কা’ব (রাযিঃ)-কে চলাফেরা করাতেন, যখন তিনি অন্ধ হয়ে যান। তিনি বলেনঃ আমি কা’ব ইবনে মালিক (রাযিঃ)-কে বলতে শুনেছি, রাবী ইবনে সারহ (রাহঃ)ও তাবূকের যুদ্ধের সময় নবী (ﷺ) থেকে কা’বের পেছনে থেকে যাওয়ার ঘটনা বর্ণনা করেছেন, তিনি (কা’ব) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের তিন জনের সাথে সমস্ত মুসলমানদের কথা বলতে মানা করে দেন। এভাবে অনেক দিন অতিবাহিত হওয়ার পর, আমি আমার চাচাতো ভাই ইবনে কাতাদা (রাযিঃ)-এর বাগানের প্রাচীর টপকিয়ে প্রবেশ করে, তাকে সালাম দেই। কিন্তু আল্লাহর শপথ! তিনি আমার সালামের জবাব দেননি। এরপর তিনি তার তাওবা কবুল হওয়ার ঘটনা বর্ণনা করেন।
كتاب السنة
باب مُجَانَبَةِ أَهْلِ الأَهْوَاءِ وَبُغْضِهِمْ
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ فَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، - وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ - قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، - وَذَكَرَ ابْنُ السَّرْحِ قِصَّةَ تَخَلُّفِهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ - قَالَ وَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُسْلِمِينَ عَنْ كَلاَمِنَا أَيُّهَا الثَّلاَثَةُ حَتَّى إِذَا طَالَ عَلَىَّ تَسَوَّرْتُ جِدَارَ حَائِطِ أَبِي قَتَادَةَ وَهُوَ ابْنُ عَمِّي فَسَلَّمْتُ عَلَيْهِ فَوَاللَّهِ مَا رَدَّ عَلَىَّ السَّلاَمَ . ثُمَّ سَاقَ خَبَرَ تَنْزِيلِ تَوْبَتِهِ .
সুনানে নাসায়ী
হাদীস নং: ৭৩১
আন্তর্জাতিক নং: ৭৩১
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ নামায ব্যতীত মসজিদে বসা ও বের হওয়ার অনুমতি প্রদান।
৭৩২। সুলাইমান ইবনে দাউদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে কাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কা’ব ইবনে মালিককে তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে তার যোগদান থেকে বিরত থাকার ঘটনা বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ভোরে তাবুক থেকে আগমন করলেন। তিনি যখন কোন সফর থেকে ফিরে আসতেন প্রথমে মসজিদে প্রবেশ করে দু-রাক’আত নামায আদায় করতেন। তারপর লোকদের সাথে বসতেন। এইবার যখন তিনি এরূপ করলেন তখন যারা জিহাদে যোগদান থেকে বিরত ছিল তারা এসে তাঁর নিকট যোগদান না করার অজুহাত পেশ করতে আরম্ভ করল এবং তার নিকট কসম করতে লাগল।
তারা সংখ্যায় আশিজনের অধিক ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের বাহ্যিক কারণগুলো মেনে নিলেন এবং তাদের বায়আত নিলেন এবং তাদের জন্য ক্ষমা চাইলেন। আর তাদের অভ্যন্তরীণ ব্যাপার আল্লাহর নিকট সোপর্দ করলেন। এমন সময় আমি সেখানে আসলাম। আমি যখন সালাম করলাম তিনি ক্রোধের হাসি হাসলেন। তারপর বললেনঃ আস।
আমি এসে তাঁর সম্মুখে বসে পড়লাম। তিনি বললেনঃ তোমাকে কিসে ফিরিয়ে রাখল তুমি কি সওয়ারী সংগ্রহ করেছিলে না? আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আল্লাহর কসম! যদি আমি আপনি ছাড়া অন্য কোন দুনিয়াদারের সামনে উপবিষ্ট থাকতাম তা হলে আমার মনে হয় আমি তার ক্রোধ হতে বের হয়ে যেতে পারতাম, আমাকে বাক চাতুর্য দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর কসম! আমি জানি, আজ যদি আমি আপনার নিকট মিথ্যা কথা বলি, তাহলে তাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কিন্তু অচিরেই আল্লাহ তাআলা আপনাকে আমার উপর ক্রোধাম্বিত করে দিবেন।
আর যদি সত্য কথা বলি, তা হলে আপনি হয়ত আমার উপর ক্রোধাম্বিত হবেন। তবে আমি আল্লাহর ক্ষমা কামনা করি। আল্লাহর কসম! আমি যখন আপনার সাথে যুদ্ধে যাওয়া থেকে বিরত ছিলাম তখনকার চাইতে কোন সময় অধিক শক্তিশালী অথবা অধিক সম্পদশালী ছিলাম না। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ ব্যক্তি সত্য কথা বলেছে। উঠ, অপেক্ষা কর যে পর্যন্ত না আল্লাহ তোমার ব্যাপারে কোন ফয়সালা করেন। তখন আমি উঠে গেলাম।
তারা সংখ্যায় আশিজনের অধিক ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের বাহ্যিক কারণগুলো মেনে নিলেন এবং তাদের বায়আত নিলেন এবং তাদের জন্য ক্ষমা চাইলেন। আর তাদের অভ্যন্তরীণ ব্যাপার আল্লাহর নিকট সোপর্দ করলেন। এমন সময় আমি সেখানে আসলাম। আমি যখন সালাম করলাম তিনি ক্রোধের হাসি হাসলেন। তারপর বললেনঃ আস।
আমি এসে তাঁর সম্মুখে বসে পড়লাম। তিনি বললেনঃ তোমাকে কিসে ফিরিয়ে রাখল তুমি কি সওয়ারী সংগ্রহ করেছিলে না? আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আল্লাহর কসম! যদি আমি আপনি ছাড়া অন্য কোন দুনিয়াদারের সামনে উপবিষ্ট থাকতাম তা হলে আমার মনে হয় আমি তার ক্রোধ হতে বের হয়ে যেতে পারতাম, আমাকে বাক চাতুর্য দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর কসম! আমি জানি, আজ যদি আমি আপনার নিকট মিথ্যা কথা বলি, তাহলে তাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কিন্তু অচিরেই আল্লাহ তাআলা আপনাকে আমার উপর ক্রোধাম্বিত করে দিবেন।
আর যদি সত্য কথা বলি, তা হলে আপনি হয়ত আমার উপর ক্রোধাম্বিত হবেন। তবে আমি আল্লাহর ক্ষমা কামনা করি। আল্লাহর কসম! আমি যখন আপনার সাথে যুদ্ধে যাওয়া থেকে বিরত ছিলাম তখনকার চাইতে কোন সময় অধিক শক্তিশালী অথবা অধিক সম্পদশালী ছিলাম না। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ ব্যক্তি সত্য কথা বলেছে। উঠ, অপেক্ষা কর যে পর্যন্ত না আল্লাহ তোমার ব্যাপারে কোন ফয়সালা করেন। তখন আমি উঠে গেলাম।
كتاب المساجد
الرخصة في الجلوس فيه والخروج منه بغير صلاة
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ قَالَ وَصَبَّحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَادِمًا وَكَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ فَرَكَعَ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ لِلنَّاسِ فَلَمَّا فَعَلَ ذَلِكَ جَاءَهُ الْمُخَلَّفُونَ فَطَفِقُوا يَعْتَذِرُونَ إِلَيْهِ وَيَحْلِفُونَ لَهُ وَكَانُوا بِضْعًا وَثَمَانِينَ رَجُلاً فَقَبِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلاَنِيَتَهُمْ وَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ وَوَكَلَ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ حَتَّى جِئْتُ فَلَمَّا سَلَّمْتُ تَبَسَّمَ تَبَسُّمَ الْمُغْضَبِ ثُمَّ قَالَ " تَعَالَ " . فَجِئْتُ حَتَّى جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ فَقَالَ لِي " مَا خَلَّفَكَ أَلَمْ تَكُنِ ابْتَعْتَ ظَهْرَكَ " . فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَاللَّهِ لَوْ جَلَسْتُ عِنْدَ غَيْرِكَ مِنْ أَهْلِ الدُّنْيَا لَرَأَيْتُ أَنِّي سَأَخْرُجُ مِنْ سَخَطِهِ وَلَقَدْ أُعْطِيتُ جَدَلاً وَلَكِنْ وَاللَّهِ لَقَدْ عَلِمْتُ لَئِنْ حَدَّثْتُكَ الْيَوْمَ حَدِيثَ كَذِبٍ لِتَرْضَى بِهِ عَنِّي لَيُوشَكُ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُسْخِطُكَ عَلَىَّ وَلَئِنْ حَدَّثْتُكَ حَدِيثَ صِدْقٍ تَجِدُ عَلَىَّ فِيهِ إِنِّي لأَرْجُو فِيهِ عَفْوَ اللَّهِ وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَقْوَى وَلاَ أَيْسَرَ مِنِّي حِينَ تَخَلَّفْتُ عَنْكَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا هَذَا فَقَدْ صَدَقَ فَقُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ فِيكَ " . فَقُمْتُ فَمَضَيْتُ . مُخْتَصَرٌ
সুনানে নাসায়ী
হাদীস নং: ১৩৪৬
আন্তর্জাতিক নং: ১৩৪৬
নামাযে সাহু তথা ভূলের বিধান
পরিচ্ছেদঃ নামায শেষে আরেক প্রকার দু'আ।
১৩৪৯। আমর ইবনে সাওয়াদ ইবনে আসওয়াদ (রাহঃ) ......... আবু মারওয়ান (রাহঃ) থেকে তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত যে, কাব (রাযিঃ) তাঁর কাছে ঐ আল্লাহর শপথ করে বলেছেন, যিনি মুসা (আলাইহিস সালাম) এর জন্য সমুদ্রকে বিদীর্ণ করেছিলেন, নিশ্চয়ই আমরা তাওরাতে দেখতে পাই যে, দাউদ নবী যখন তার নামায থেকে সালাম ফিরাতেন তখন বলতেনঃ
اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي جَعَلْتَهُ لِي عِصْمَةً وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي جَعَلْتَ فِيهَا مَعَاشِي اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَأَعُوذُ بِعَفْوِكَ مِنْ نِقْمَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
মারওয়ান (রাহঃ) বলেন, কাব (রাযিঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, সুহায়ব (রাযিঃ) তাঁর কাছে বর্ণনা করেছেন যে, মুহাম্মাদ (ﷺ) ঐ সমস্ত দোয়া তার নামায শেষে সালাম ফিরানোর পর বলতেন।
اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي جَعَلْتَهُ لِي عِصْمَةً وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي جَعَلْتَ فِيهَا مَعَاشِي اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَأَعُوذُ بِعَفْوِكَ مِنْ نِقْمَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
মারওয়ান (রাহঃ) বলেন, কাব (রাযিঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, সুহায়ব (রাযিঃ) তাঁর কাছে বর্ণনা করেছেন যে, মুহাম্মাদ (ﷺ) ঐ সমস্ত দোয়া তার নামায শেষে সালাম ফিরানোর পর বলতেন।
كتاب السهو
أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الأَسْوَدِ بْنِ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَرْوَانَ، عَنْ أَبِيهِ، أَنَّ كَعْبًا، حَلَفَ لَهُ بِاللَّهِ الَّذِي فَلَقَ الْبَحْرَ لِمُوسَى إِنَّا لَنَجِدُ فِي التَّوْرَاةِ أَنَّ دَاوُدَ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا انْصَرَفَ مِنْ صَلاَتِهِ قَالَ " اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي جَعَلْتَهُ لِي عِصْمَةً وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي جَعَلْتَ فِيهَا مَعَاشِي اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَأَعُوذُ بِعَفْوِكَ مِنْ نِقْمَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ . قَالَ وَحَدَّثَنِي كَعْبٌ أَنَّ صُهَيْبًا حَدَّثَهُ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم كَانَ يَقُولُهُنَّ عِنْدَ انْصِرَافِهِ مِنْ صَلاَتِهِ .
সুনানে নাসায়ী
হাদীস নং: ২০৭৩
আন্তর্জাতিক নং: ২০৭৩
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ মু’মিনদের রূহসমূহ
২০৭৭। কুতায়বা (রাহঃ) ......... কা’ব ইবনে মালিক (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মু’মিনদের রুহ জান্নাতের গাছের পাখির রূপ ধারণ করে থাকবে, কিয়ামতের দিন তাদের রুহ শরীরে পুনঃস্থাপন করা পর্যন্ত।*
*অধিকাংশ আলিমগণের মতে, ইহা শহীদদের রূহের বৈশিষ্ট্য।
*অধিকাংশ আলিমগণের মতে, ইহা শহীদদের রূহের বৈশিষ্ট্য।
كتاب الجنائز
باب أَرْوَاحِ الْمُؤْمِنِينَ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ كَعْبَ بْنَ مَالِكٍ كَانَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّمَا نَسَمَةُ الْمُؤْمِنِ طَائِرٌ فِي شَجَرِ الْجَنَّةِ حَتَّى يَبْعَثَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى جَسَدِهِ يَوْمَ الْقِيَامَةِ " .
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৪২২
আন্তর্জাতিক নং: ৩৪২২
তালাক - ডিভোর্স অধ্যায়
পরিচ্ছেদঃ (الْحَقِي بِأَهْلِكِ) অর্থাৎ কেউ যদি তার স্ত্রীকে বলেঃ ’তুমি তোমার পরিবারের লোকদের সাথে মিলিত হও
৩৪২৬. মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে কা’ব ইবনে মালিক (রাযিঃ) বলেনঃ আমি কা’ব ইবনে মালিককে তার কথা বর্ণনা করতে শুনেছি, তিনি যখন তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে অংশ গ্ৰহণ করা থেকে বিরত রইলেন। তাতে তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এর দূত এসে আমাকে বললোঃ রাসূলুল্লাহ(ﷺ) আপনাকে আদেশ করেছেন যে, আপনি যেন আপনার স্ত্রী থেকে দূরে থাকেন। তখন আমি বললামঃ আমি তাকে তালাক দেব, না কি করবো। তিনি বললেনঃ না, বরং তার থেকে দূরে থাকুন, তার কাছে যাবেন না। তখন আমি আমার স্ত্রীকে বললামঃ তুমি তোমার পরিবারের নিকট যাও, তাদের নিকট থাকে, যতক্ষণ না আল্লাহর পক্ষ হতে এ ব্যাপারে কোন ফয়সালা আল্লাহ তাআলা করে দেন।
كتاب الطلاق
بَاب الْحَقِي بِأَهْلِكِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَكِّيِّ بْنِ عِيسَى قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ حَدَّثَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ وَقَالَ فِيهِ إِذَا رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينِي فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ح وَأَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ دَاوُدَ قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ عَنْ يُونُسَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ وَسَاقَ قِصَّتَهُ وَقَالَ إِذَا رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكَ أَنْ تَعْتَزِلَ امْرَأَتَكَ فَقُلْتُ أُطَلِّقُهَا أَمْ مَاذَا قَالَ لَا بَلْ اعْتَزِلْهَا فَلَا تَقْرَبْهَا فَقُلْتُ لِامْرَأَتِي الْحَقِي بِأَهْلِكِ فَكُونِي عِنْدَهُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي هَذَا الْأَمْرِ