সুনানে নাসায়ী
হাদীস নং: ৪৪৫৮
আন্তর্জাতিক নং: ৪৪৫৮
ক্রয়-বিক্রয়ের অধ্যায়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করে মাল বিক্রয়
৪৪৫৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, এমন তিন প্রকার লোক রয়েছে, যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না; আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। রাসূলুল্লাহ্ (ﷺ) ঐ আয়াত তিলাওয়াত করলে আবু যর (রাযিঃ) বললেন, তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বললেনঃ তারা হলো, যে পরিধেয় বস্ত্র টাখনুর নীচে ঝুলিয়ে রাখে, যে মিথ্যা কসম করে মাল চালায়, আর যে কিছু দান করে তার খোটা দেয়।
كتاب البيوع
الْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ عَنْ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا قَالَ الْمُسْبِلُ إِزَارَهُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ وَالْمَنَّانُ عَطَاءَهُ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪৪৫৯
আন্তর্জাতিক নং: ৪৪৫৯
ক্রয়-বিক্রয়ের অধ্যায়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করে মাল বিক্রয়
৪৪৬০. আমর ইবনে আলী (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, তিন প্রকার লোক আছে যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ্ তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না; আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো, যে ব্যক্তি কিছু দান করে তার খোঁটা দেয়, আর যে ব্যক্তি পরিধেয় বস্ত্র টাখনুর নীচে ঝুলিয়ে রাখে, আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে মাল চালায়।
كتاب البيوع
الْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا يَحْيَى قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ الْأَعْمَشُ عَنْ سُلَيْمَانَ بْنِ مُسْهِرٍ عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ الَّذِي لَا يُعْطِي شَيْئًا إِلَّا مَنَّهُ وَالْمُسْبِلُ إِزَارَهُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْكَذِبِ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৫০৭৭
আন্তর্জাতিক নং: ৫০৭৭
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
পরিচ্ছেদঃ মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগানো
৫০৭৬. মুহাম্মাদ ইবনে মুসলিম (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যজনিত শুভ্রতাকে পরিবর্তন করে থাক, এর মধ্যে উত্তম হলো মেহেদী এবং কাতাম (এক প্রকার ঘাস)।
كتاب الزينة
الْخِضَابُ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى قَالَ حَدَّثَنَا بِهِ أَبِي عَنْ غَيْلَانَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ ابْنِ أَبِي لَيْلَى عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَفْضَلُ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّمَطَ الْحِنَّاءُ وَالْكَتَمُ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৫০৭৮
আন্তর্জাতিক নং: ৫০৭৮
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
পরিচ্ছেদঃ মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগানো
৫০৭৭. ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক তার মধ্যে মেহেদী এবং কাতাম সর্বোত্তম।
كتاب الزينة
الْخِضَابُ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ الْأَجْلَحِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيْلِيِّ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَحْسَنَ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءُ وَالْكَتَمُ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৫০৭৯
আন্তর্জাতিক নং: ৫০৭৯
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
পরিচ্ছেদঃ মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগানো
৫০৭৮. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান ইবনে আশ’আস (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমরা যা দিয়ে বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, এর মধ্যে উত্তম হলো মেহেদী এবং কাতাম।
كتاب الزينة
الْخِضَابُ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَشْعَثَ قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عِيسَى قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي لَيْلَى عَنْ الْأَجْلَحِ فَلَقِيتُ الْأَجْلَحَ فَحَدَّثَنِي عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيْلِيِّ عَنْ أَبِي ذَرٍّ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ مِنْ أَحْسَنِ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءَ وَالْكَتَمَ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৫০৮০
আন্তর্জাতিক নং: ৫০৮০
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
পরিচ্ছেদঃ মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগানো
৫০৭৯. কুতায়বা (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যত কিছু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে উত্তম হলো মেহেদী এবং কাতাম।
كتاب الزينة
الْخِضَابُ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا عَبْثَرٌ عَنْ الْأَجْلَحِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيْلِيِّ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَحْسَنَ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءُ وَالْكَتَمُ خَالَفَهُ الْجُرَيْرِيُّ وَكَهْمَسٌ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৫৩৩৩
আন্তর্জাতিক নং: ৫৩৩৩
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
পরিচ্ছেদঃ ইযার বা লুঙ্গি টাখনুর নীচে ঝুলিয়ে পরা
৫৩৩২. বিশর ইবনে খালিদ (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন তিন প্রকার ব্যক্তির সাথে আল্লাহ্ তাআলা কথা বলবেন না এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের একজন ঐ ব্যক্তি, যে দান করে পরে খোঁটা দেয়; দ্বিতীয় ব্যক্তি, যে ইযার বা লুঙ্গি ইত্যাদি লটকিয়ে চলে; তৃতীয় ব্যক্তি যে মিথ্যা শপথ দ্বারা পণ্য চালায়।
كتاب الزينة
إِسْبَالُ الْإِزَارِ
أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ مِهْرَانَ الْأَعْمَشَ عَنْ سُلَيْمَانَ بْنِ مُسْهِرٍ عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ الْمَنَّانُ بِمَا أَعْطَى وَالْمُسْبِلُ إِزَارَهُ وَالْمُنَفِّقُ سَلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৫৫০৭
আন্তর্জাতিক নং: ৫৫০৭
আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ
পরিচ্ছেদঃ মানুষ শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা
৫৫০৬. আহমদ ইবনে সুলায়মান (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে প্রবেশ করে দেখলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) সেখানে রয়েছেন। আমি এসে তাঁর নিকট গিয়ে বসলাম। তিনি বললেনঃ হে আবু যর! তুমি জ্বীন শয়তান এবং মানুষ শয়তানদের থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। আমি বললামঃ মানুষের মধ্যেও কি শয়তান হয়? তিনি বললেনঃ হ্যাঁ।
كتاب الاستعاذة
الِاسْتِعَاذَةُ مِنْ شَرِّ شَيَاطِينِ الْإِنْسِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي عُمَرَ عَنْ عُبَيْدِ بْنِ خَشْخَاشٍ عَنْ أَبِي ذَرٍّ قَالَ دَخَلْتُ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ فَجِئْتُ فَجَلَسْتُ إِلَيْهِ فَقَالَ يَا أَبَا ذَرٍّ تَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّ شَيَاطِينِ الْجِنِّ وَالْإِنْسِ قُلْتُ أَوَ لِلْإِنْسِ شَيَاطِينُ قَالَ نَعَمْ
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১০৮
আন্তর্জাতিক নং: ১০৮
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
পরিচ্ছেদঃ উমর (রাযিঃ)-এর ফযীলত
১০৮। আবু সালামা ইয়াহ্ইয়া ইবন খালাফ (রাহঃ) ….. আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা 'উমর (রাযিঃ)-এর যবানে সত্যকে প্রতিষ্ঠিত করেছেন, যা দিয়ে তিনি (সর্বদা হক কথাই) বলেন।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَاب فَضْلِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مَكْحُولٍ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " إِنَّ اللَّهَ وَضَعَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ يَقُولُ بِهِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৭০
আন্তর্জাতিক নং: ১৭০
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
পরিচ্ছেদঃ খারেজী সম্প্রদায়ের আলোচনা প্রসঙ্গে
১৭০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ....... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার পরে আমার উম্মতের মাঝে অথবা অচিরেই আমার পরে আমার উম্মত থেকে একটি দলের উদ্ভব হবে, তারা কুরআন পাঠ করবে, তবে তা তাদের কণ্ঠদেশের নিম্নভাগ অতিক্রম করবে না। তারা দীন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার থেকে বের হয়ে যায়। অতঃপর তারা দ্বীনের পথে ফিরে আসবে না। এরা হবে সৃষ্টির মাঝে সর্বাপেক্ষা নিকৃষ্ট। 'আব্দুল্লাহ্ ইবন সামিত (রাযিঃ) বলেনঃ এরপর আমি বিষয়টি হাকাম ইবন 'আমর গিফারী (রাহঃ)-এর ভাই রাফে' ইবন আমর (রাযিঃ)-এর নিকট উল্লেখ করি। তখন তিনি বলেনঃ আমিও এ হাদীস রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে শুনেছি।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَاب فِي ذِكْرِ الْخَوَارِجِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ بَعْدِي مِنْ أُمَّتِي - أَوْ سَيَكُونُ بَعْدِي مِنْ أُمَّتِي - قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ حُلُوقَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ ثُمَّ لاَ يَعُودُونَ فِيهِ هُمْ شِرَارُ الْخَلْقِ وَالْخَلِيقَةِ " . قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الصَّامِتِ فَذَكَرْتُ ذَلِكَ لِرَافِعِ بْنِ عَمْرٍو أَخِي الْحَكَمِ بْنِ عَمْرٍو الْغِفَارِيِّ فَقَالَ وَأَنَا أَيْضًا قَدْ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২১৯
আন্তর্জাতিক নং: ২১৯
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
পরিচ্ছেদঃ কুরআন শিক্ষা করা এবং তা শিক্ষা দেওয়ার ফযীলত
২১৯। 'আব্বাস ইবন 'আব্দুল্লাহ ওয়াসিতী (রাহঃ) ....... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেনঃ হে আবু যার! সকালে কুরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য একশো রাক'আত (নফল) সালাতের চাইতে উত্তম। সকালবেলা জ্ঞানের কোন অনুচ্ছেদ শিক্ষা করা তোমার জন্য এক হাজার রাক'আত সালাতের চাইতে উত্তম, চাই তুমি তদনুযায়ী আমল কর কিংবা না কর।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَاب فَضْلِ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ غَالِبٍ الْعَبَّادَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زِيَادٍ الْبَحْرَانِيِّ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يَا أَبَا ذَرٍّ لأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَابًا مِنَ الْعِلْمِ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ " .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৭৫৩
আন্তর্জাতিক নং: ৭৫৩
মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ সর্ব প্রথম নির্মিত মসজিদ
৭৫৩। 'আলী ইবন মায়মূন রাক্কী ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. আবু যার গিফারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ্ (ﷺ)! সর্ব প্রথম নির্মিত মসজিদ কোনটি? তিনি বললেনঃ মসজিদুল হারাম। রাবী বলেন, আমি এরপর বললামঃ তারপর কোনটি? তিনি বললেনঃ এরপর মসজিদুল আকসা। আমি বললামঃ উভয়ের মাঝে ব্যবধান কত বছরের? তিনি বললেনঃ চল্লিশ বছর। এখন তোমার জন্য সমস্ত যমীনই মসজিদ, কাজেই যেখানে তোমার সালাতের সময় উপস্থিত হয়, সেখানে সালাত আদায় করে নেবে।
أبواب المساجد والجماعات
بَاب أَيُّ مَسْجِدٍ وُضِعَ أَوَّلُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ مَسْجِدٍ وُضِعَ أَوَّلُ قَالَ " الْمَسْجِدُ الْحَرَامُ " . قَالَ قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ " ثُمَّ الْمَسْجِدُ الأَقْصَى " . قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ " أَرْبَعُونَ عَامًا ثُمَّ الأَرْضُ لَكَ مُصَلًّى فَصَلِّ حَيْثُ مَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ " .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৯২৭
আন্তর্জাতিক নং: ৯২৭
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সালাম ফিরানোর পর যা বলা হয়
৯২৭। হুসায়ন ইবন হাসান মারওয়াযী (রাহঃ)... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-কে বলা হলো এবং কখনো সুফয়ান (রাযিঃ) বলতেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! বিত্তবান ও ঐশ্বর্যশালী ব্যক্তিরা পুরস্কারলাতে আমাদের ছাড়িয়ে গেছে। কেননা, আমরা যা বলছি, তারাও তা বলছে। কিন্তু তারা (আল্লাহর পথে) ধন-সম্পদ ব্যয় করছে, অথচ আমরা তা পারছি না। তিনি আমাকে বললেনঃ আমি কি তোমাদের এমন বিষয় বাতলে দেব না, যা করলে তোমরা অগ্রবর্তীদের ধরতে পারবে। বরং তোমরা তাদের চাইতে সম্মুখে অগ্রসর হতে পারবে? তোমরা প্রত্যেক সালাতের পরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এবং আল্লাহু আকবার ৩৩ বার ৩৩বার এবং ৩৪ বার পাঠ করবে। সুফয়ান (রাযিঃ) বলেনঃ আমার মনে নেই যে কোন বাক্যটি ৩৪ বার পাঠ করতে বলেছেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا يُقَالُ بَعْدَ التَّسْلِيمِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ بِشْرِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قِيلَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ - وَرُبَّمَا قَالَ سُفْيَانُ قُلْتُ - يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ أَهْلُ الأَمْوَالِ وَالدُّثُورِ بِالأَجْرِ يَقُولُونَ كَمَا نَقُولُ وَيُنْفِقُونَ وَلاَ نُنْفِقُ . قَالَ لِي " أَلاَ أُخْبِرُكُمْ بِأَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ أَدْرَكْتُمْ مَنْ قَبْلَكُمْ وَفُتُّمْ مَنْ بَعْدَكُمْ تَحْمَدُونَ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ وَتُسَبِّحُونَهُ وَتُكَبِّرُونَهُ ثَلاَثًا وَثَلاَثِينَ وَثَلاَثًا وَثَلاَثِينَ وَأَرْبَعًا وَثَلاَثِينَ " . قَالَ سُفْيَانُ لاَ أَدْرِي أَيَّتُهُنَّ أَرْبَعٌ .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৯৫২
আন্তর্জাতিক নং: ৯৫২
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সালাত বিনষ্টকারী কার্যাবলী
৯৫২। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)... আবু যার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃমুসল্লীর সামনে পালানের লাঠির মত কোন জিনিস না থাকলে নারী, গাধা ও কালো রং-এর কুকুর সালাত বিনষ্ট করে।
রাবী বলেনঃ আমি বললামঃ লাল কুকুর থেকে কালো কুকুরের পার্থক্য কি? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করেছিলাম, যেমন তুমি আমাকে জিজ্ঞাসা করলে। তখন তিনি বলেনঃ কালো কুকুর হলো শয়তান।
রাবী বলেনঃ আমি বললামঃ লাল কুকুর থেকে কালো কুকুরের পার্থক্য কি? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করেছিলাম, যেমন তুমি আমাকে জিজ্ঞাসা করলে। তখন তিনি বলেনঃ কালো কুকুর হলো শয়তান।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا يَقْطَعُ الصَّلَاةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " يَقْطَعُ الصَّلاَةَ إِذَا لَمْ يَكُنْ بَيْنَ يَدَىِ الرَّجُلِ مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ الْمَرْأَةُ وَالْحِمَارُ وَالْكَلْبُ الأَسْوَدُ " . قَالَ قُلْتُ مَا بَالُ الأَسْوَدِ مِنَ الأَحْمَرِ فَقَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَمَا سَأَلْتَنِي فَقَالَ " الْكَلْبُ الأَسْوَدُ شَيْطَانٌ " .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১০২৭
আন্তর্জাতিক নং: ১০২৭
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সালাতে থাকাবস্থায় কংকর স্পর্শ করা
১০২৭। হিশাম ইবন 'আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ....... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ সালাতে দাঁড়ানোর পর যেন আর কংকর না সরায়। কেননা তখন রহমত তার অভিমুখী হয়।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَسْحِ الْحَصَى فِي الصَّلَاةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي الْأَحْوَصِ اللَّيْثِيِّ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُهُ فَلَا يَمْسَحْ بِالْحَصَى
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১০৯৭
আন্তর্জাতিক নং: ১০৯৭
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ জুমু'আর দিন উত্তম পোশাক পরিধান সম্পর্কে
১০৯৭। সাহল ইবন আবু সাহল ও হাওসারা ইবন মুহাম্মাদ (রাহঃ) .......... আবু যার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি জুমু'আর দিন উত্তমরূপে গোসল করে, উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, তার উৎকৃষ্ট পোশাক পরিধান করে এবং আল্লাহ্ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন, তা শরীরে লাগায়; এরপর জুমু'আর সালাতে আসে, অনর্থক আচরণ না করে এবং দু'জনের মাঝে ফাঁক করে অগ্রসর না হয়, তার এক জুমু'আ থেকে অপর জুমু'আ পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ ক্ষমা করে দেয়া হয়।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الزِّينَةِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، وَحَوْثَرَةُ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَدِيعَةَ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ فَأَحْسَنَ غُسْلَهُ وَتَطَهَّرَ فَأَحْسَنَ طُهُورَهُ وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ وَمَسَّ مَا كَتَبَ اللَّهُ لَهُ مِنْ طِيبِ أَهْلِهِ ثُمَّ أَتَى الْجُمُعَةَ وَلَمْ يَلْغُ وَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১২৫৬
আন্তর্জাতিক নং: ১২৫৬
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ নির্দিষ্ট সময়ে সালাত আদায় না করে বিলম্ব করা প্রসঙ্গে
১২৫৬। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...... আবু যার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তুমি সময়মত তোমার সালাত আদায় করবে। আর যদি ইমামকে তাদের নিয়ে সালাত আদায় করতে দেখ, তাহলে তাদের সাথে সালাত আদায় করবে। যদি তুমি সালাত (একাকী) আদায় না করে থাক, তাহলে এটাই হবে তোমার সালাত, নতুবা তা হবে তোমার জন্য নফল।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي إِذَا أَخَّرُوا الصَّلَاةَ عَنْ وَقْتِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " صَلِّ الصَّلاَةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَ الإِمَامَ يُصَلِّي بِهِمْ فَصَلِّ مَعَهُمْ وَقَدْ أَحْرَزْتَ صَلاَتَكَ وَإِلاَّ فَهِيَ نَافِلَةٌ لَكَ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৩২৭
আন্তর্জাতিক নং: ১৩২৭
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ রমযান মাসে রাতের ইবাদত
১৩২৭। মুহাম্মাদ ইবন আব্দুল মালিক ইবন আবু শাওয়ারিব (রাহঃ) ........আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে সিয়াম পালন করলাম। তিনি আমাদের নিয়ে রাতে কোন নফল ইবাদত করেননি, এমন কি রমযানের মাত্র সাতটি রাত বাকী থাকে। সপ্তম রাতে তিনি আমাদের নিয়ে প্রায় এক-তৃতীয়াংশ সময় সালাত আদায় করেন। এরপর ষষ্ঠ রাতে তিনি সালাত আদায় করেন নি। তারপর পঞ্চম রাতে তিনি আমাদের নিয়ে প্রায় অর্ধরাত সময় পর্যন্ত সালাত আদায় করেন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! এ রাতের অবশিষ্ট অংশও যদি আপনি আমাদের নিয়ে সালাত আদায় করতেন! তখন তিনি বললেনঃ যে ব্যক্তি ইমামের সাথে সালাত আদায় করে ফিরে আসে, সে সারা রাত সালাত আদায়ের সমান সাওয়াব পায়। এরপর তিনি চতুর্থ রাতে কোন সালাত আদায় করেন নি। এরপর তৃতীয় রাত এলে, তিনি তাঁর স্ত্রীদের পরিবার-পরিজনদের একত্রিত করেন এবং লোকেরাও সমবেত হয়। রাবী বলেনঃ তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন। তিনি আমাদের নিয়ে এত দীর্ঘ সময় সালাত আদায় করলেন যে, আমরা কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার আশংকা করলাম। আবু যার (রাযিঃ)-কে জিজ্ঞাসা করা হলোঃ কল্যাণ কি? তিনি বললেনঃ সাহরী (ভোর রাতের খাবার)। এরপর তিনি আমাদের নিয়ে মাসের অবশিষ্ট রাতগুলোতে আর কোন নফল সালাত আদায় করেন নি।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي قِيَامِ شَهْرِ رَمَضَانَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا مَسْلَمَةُ بْنُ عَلْقَمَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَمَضَانَ فَلَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنْهُ حَتَّى بَقِيَ سَبْعُ لَيَالٍ فَقَامَ بِنَا لَيْلَةَ السَّابِعَةِ حَتَّى مَضَى نَحْوٌ مِنْ ثُلُثِ اللَّيْلِ ثُمَّ كَانَتِ اللَّيْلَةُ السَّادِسَةُ الَّتِي تَلِيهَا فَلَمْ يَقُمْهَا حَتَّى كَانَتِ الْخَامِسَةُ الَّتِي تَلِيهَا ثُمَّ قَامَ بِنَا حَتَّى مَضَى نَحْوٌ مِنْ شَطْرِ اللَّيْلِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ نَفَّلْتَنَا بَقِيَّةَ لَيْلَتِنَا هَذِهِ . فَقَالَ " إِنَّهُ مَنْ قَامَ مَعَ الإِمَامِ حَتَّى يَنْصَرِفَ فَإِنَّهُ يَعْدِلُ قِيَامَ لَيْلَةٍ " . ثُمَّ كَانَتِ الرَّابِعَةُ الَّتِي تَلِيهَا فَلَمْ يَقُمْهَا حَتَّى كَانَتِ الثَّالِثَةُ الَّتِي تَلِيهَا . قَالَ فَجَمَعَ نِسَاءَهُ وَأَهْلَهُ وَاجْتَمَعَ النَّاسُ . قَالَ فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلاَحُ . قِيلَ وَمَا الْفَلاَحُ قَالَ السُّحُورُ . قَالَ ثُمَّ لَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنْ بَقِيَّةِ الشَّهْرِ .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৩৫০
আন্তর্জাতিক নং: ১৩৫০
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ রাতের সালাতে কিরাআত
১৩৫০। বকর ইবন খালাফ আবু বিশর (রাহঃ)...... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) সালাতে দাঁড়িয়ে একটি আয়াত বারবার তিলাওয়াত করেন, এমনকি ভোর হয়ে যায়। আয়াতটি হলোঃ
إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
“আপনি যদি তাদের শাস্তি দেন, তবে তারা তো আপনারই বান্দা। আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, তবে আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (৫ঃ১১৮)
إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
“আপনি যদি তাদের শাস্তি দেন, তবে তারা তো আপনারই বান্দা। আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, তবে আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (৫ঃ১১৮)
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ فِي صَلَاةِ اللَّيْلِ
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ جَسْرَةَ بِنْتِ دَجَاجَةَ، قَالَتْ سَمِعْتُ أَبَا ذَرٍّ، يَقُولُ قَامَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِآيَةٍ حَتَّى أَصْبَحَ يُرَدِّدُهَا وَالآيَةُ (إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ) .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৭০৮
আন্তর্জাতিক নং: ১৭০৮
রোযা ও ই'তিকাফের অধ্যায়
পরিচ্ছেদঃ প্রতিমাসে তিনদিন সাওম পালন করা প্রসঙ্গে
১৭০৮। সাহল ইব্ন আবু সাহল (রাহঃ)......আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি প্রতিমাসে তিনদিন সাওম পালন করে, তা সাওমে দাহর। আল্লাহ্ তা'আলা তাঁর কিতাবে-এর সমর্থনে নিম্নোক্ত আয়াত নাযিল করেনঃ
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا
"কেউ কোন সৎকাজ করলে, সে তার দশ গুণ পাবে” (৬ঃ ১৬০)। কাজেই একদিন দশ দিনের সমান।
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا
"কেউ কোন সৎকাজ করলে, সে তার দশ গুণ পাবে” (৬ঃ ১৬০)। কাজেই একদিন দশ দিনের সমান।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي صِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ صَامَ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ فَذَلِكَ صَوْمُ الدَّهْرِ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَ ذَلِكَ فِي كِتَابِهِ (مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا) فَالْيَوْمُ بِعَشْرَةِ أَيَّامٍ