হযরত-আবু-যার-গিফারী-(রাঃ)

বর্ণিত হাদীস - ২৬৯ টি

সকল রাবী একত্রে দেখুন

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ১১৯
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ সৎকর্মের বহুবিধ পন্থা।
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও মসজিদ পরিষ্কার রাখার গুরুত্ব
হাদীছ নং: ১১৯

হযরত আবূ যার রাযি. থেকে আরও বর্ণিত, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার সামনে আমার উম্মতের ভালো ও মন্দ আমলসমূহ পেশ করা হল। আমি তাদের ভালো কাজসমূহের মধ্যে একটি পেলাম রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আর তাদের মন্দ কাজসমূহের মধ্যে একটি পেলাম মসজিদে পড়ে থাকা কফ ইত্যাদি দাফন না করা। -মুসলিম।
(সহীহ মুসলিম, হাদীছ নং ৫৫৩; সুনানে ইবন মাজাহ, হাদীছ নং ৩৬৮৩; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২১৫৮৯)
مقدمة الامام النووي
13 - باب في بيان كثرة طرق الخير
119 - الثالث: عَنْهُ، قَالَ: قَالَ النَّبيُّ - صلى الله عليه وسلم: «عُرِضَتْ عَلَيَّ أَعْمَالُ أُمَّتِي،
حَسَنُهَا وَسَيِّئُهَا فَوَجَدْتُ في مَحَاسِنِ أَعْمَالِهَا الأذَى يُمَاطُ (1) عَنِ الطَّريقِ، وَوَجَدْتُ في مَسَاوِىءِ (2) أعمَالِهَا النُّخَاعَةُ تَكُونُ في المَسْجِدِ لاَ تُدْفَنُ». رواه مسلم. (3)

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ১২০
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ সৎকর্মের বহুবিধ পন্থা।
গরীবের জন্য সদাকার ছাওয়াব অর্জন এবং মুবাহ কাজকে ছাওয়াবের কাজে পরিণত করার উপায়
হাদীছ নং: ১২০

হযরত আবূ যার রাযি. থেকে আরও বর্ণিত, একদল লোক বলল, ইয়া রাসূলাল্লাহ! বিত্তশালীরা সমস্ত ছাওয়াব নিয়ে গেল। তারা নামায পড়ে, যেমন আমরা নামায পড়ি। তারা রোযা রাখে, যেমন আমরা রোযা রাখি। তদুপরি তারা তাদের উদ্বৃত্ত সম্পদ দান-সদাকা করে (যা আমরা করতে পারি না)। তিনি বললেন, আল্লাহ কি তোমাদের জন্য এমন কিছু রাখেননি, যা তোমরা সদাকা করতে পার? নিশ্চয়ই প্রতিটি তাসবীহের বিনিময়ে তোমাদের জন্য সদাকা (-এর ছাওয়াব) আছে। প্রতিটি তাকবীরের বিনিময়ে তোমাদের জন্য সদাকা (-এর ছাওয়াব) আছে। প্রতিটি তাহমীদের (আলহামদুলিল্লাহ বলার) বিনিময়ে তোমাদের জন্য সদাকা (-এর ছাওয়াব) আছে। প্রতিটি তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ বলা)-এর বিনিময়ে তোমাদের জন্য সদাকা (-এর ছাওয়ার) আছে। একবার সৎকাজের আদেশ করার বিনিময়ে তোমাদের জন্য সদাকা (-এর ছাওয়াব) আছে। একবার অসৎকাজে নিষেধ করার বিনিময়ে তোমাদের জন্য সদাকা (-এর ছাওয়াব) আছে এবং তোমাদের একেকজনের স্ত্রী সহবাসে তোমাদের জন্য সদাকা (-এর ছাওয়াব) আছে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের কেউ তার যৌনচাহিদা পূরণ করলে তাতেও ছাওয়াব হবে? তিনি বললেন, আচ্ছা বল তো, যদি তা হারাম উপায়ে চরিতার্থ করত তবে তার গুনাহ হত কি না? তদ্রূপ যদি সে তা হালাল পন্থায় চরিতার্থ করে, তবে তার ছাওয়াব হবে বৈ কি।-মুসলিম'
(সহীহ মুসলিম, হাদীছ নং ১০০৬)
مقدمة الامام النووي
13 - باب في بيان كثرة طرق الخير
120 - الرابع: عَنْهُ: أنَّ ناسًا قالوا: يَا رَسُولَ الله، ذَهَبَ أهلُ الدُّثُور بالأُجُورِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ، قَالَ: «أَوَلَيسَ قَدْ جَعَلَ اللهُ لَكُمْ مَا تَصَدَّقُونَ بِهِ: إنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقةً، وَكُلِّ تَكبيرَةٍ صَدَقَةً، وَكُلِّ تَحمِيدَةٍ صَدَقَةً، وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً، وَأمْرٌ بالمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنِ المُنْكَرِ صَدَقَةٌ، وفي بُضْعِ (1) أَحَدِكُمْ صَدَقَةٌ» قالوا: يَا رسولَ اللهِ، أيَأتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ؟ قَالَ: «أَرَأَيتُمْ لَوْ وَضَعَهَا في حَرامٍ أَكَانَ عَلَيهِ وِزرٌ؟ فكذَلِكَ إِذَا وَضَعَهَا في الحَلالِ كَانَ لَهُ أَجْرٌ». رواه مسلم. (2)
«الدُّثُورُ» بالثاء المثلثة: الأموال وَاحِدُهَا: دثْر.

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ১২১
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ সৎকর্মের বহুবিধ পন্থা।
হাসিমুখে সাক্ষাতের গুরুত্ব
হাদীছ নং: ১২১

হযরত আবূ যার্র রাযি. থেকে আরও বর্ণিত, তিনি বলেন, একবার নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম আমাকে লক্ষ করে বলেন, তুমি কিছুতেই কোনও নেক কাজকে তুচ্ছ মনে করো না, যদি তা তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করাও হয়। -মুসলিম।
(সহীহ মুসলিম, হাদীছ নং ২৬২৬, বাগাবী : শরহুস সুন্নাহ, হাদীছ নং ১৬৮৯; আল-মু'জামুল কাবীর, হাদীছ নং ৬৩৮৫; মুসনাদে আহমাদ, হাদীছ নং ১৪৭১, ২০৬৩৩)
مقدمة الامام النووي
13 - باب في بيان كثرة طرق الخير
121 - الخامس: عَنْهُ، قَالَ: قَالَ لي النَّبيّ - صلى الله عليه وسلم: «لاَ تَحْقِرنَّ مِنَ المَعرُوفِ شَيئًا وَلَوْ أَنْ تَلقَى أَخَاكَ بِوَجْهٍ طَلِيقٍ». رواه مسلم. (1)

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ৩০৪
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ প্রতিবেশীর হক এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপদেশ
ঘরে ভালো রান্নাবান্না হলে প্রতিবেশীকে তাতে শরীক রাখা
হাদীছ নং : ৩০৪

হযরত আবূ যার রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছেন, হে আবূ যার! তুমি যখন ঝোল (তরকারি) রান্না করবে তখন তাতে পানি বেশি দেবে এবং তা থেকে তোমার প্রতিবেশীদের (ঘরে) পৌছাবে -মুসলিম।২০
অপর এক বর্ণনায় আছে, হযরত আবূ যার রাযি. বলেন, আমার পরম বন্ধু (রাসূলুল্লাহ) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, যখন তুমি ঝোল রান্না করবে তখন তাতে পানি বেশি দেবে। তারপর তোমার প্রতিবেশীদের পরিবারবর্গের দিকে লক্ষ করবে এবং সে ঝোল থেকে কিছুটা হলেও দিয়ে তাদের কল্যাণ করবে।২১

২০. সহীহ মুসলিম, হাদীছ নং ২৬২৫; আল-আদাবুল মুফরাদ, হাদীছ নং ১১৪; মুসনাদুল হুমাইদী, হাদীছ নং ১৩৯; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ৯০৯২; বাগাবী, শারহুস সুন্নাহ, হাদীছ নং ১৬৮৯

২১. সহীহ মুসলিম, হাদীছ নং ২৬২৫; নাসাঈ, আস-সুনানুল কুবরা, হাদীছ নং ১১৮০৭; সুনানে
দারিমী, হাদীছ নং ২১২৪; সহীহ ইবন হিব্বান, হাদীছ নং ১৭১৮; বায়হাকী, শুআবুল ঈমান,
হাদীছ নং ৯০৯৩; খারাইতী, মাকারিমুল আখলাক, হাদীছ নং ২৩৮
مقدمة الامام النووي
39 - باب حق الجار والوصية بِهِ
304 - وعن أَبي ذر - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «يَا أَبَا ذَرٍّ، إِذَا طَبَخْتَ مَرَقَةً، فَأكثِرْ مَاءَهَا، وَتَعَاهَدْ جِيرَانَكَ». رواه مسلم. (1)
وفي رواية لَهُ عن أَبي ذر، قَالَ: إنّ خليلي - صلى الله عليه وسلم - أوْصَاني: «إِذَا طَبَخْتَ مَرَقًا فَأكْثِرْ مَاءها، ثُمَّ انْظُرْ أَهْلَ بَيْتٍ مِنْ جِيرَانِكَ، فَأَصِبْهُمْ مِنْهَا بِمعرُوفٍ».

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ৩২৮
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার ও আত্মীয়তা রক্ষা করা
মিশর জয়ের ভবিষ্যদ্বাণী ও মিশরবাসীদের সঙ্গে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা
হাদীছ নং : ৩২৮

হযরত আবূ যার্র রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই তোমরা এমন এক ভূখণ্ড জয় করবে, যেখানে ‘কীরাত’ -এর উল্লেখ করা হয়ে থাকে।
অপর এক বর্ণনায় আছে, অচিরেই তোমরা মিশর জয় করবে। তা এমন এক ভূখণ্ড, যেখানে ‘কীরাত’ এর নাম নেওয়া হয়ে থাকে। তোমরা সে দেশবাসীর প্রতি সদ্ব্যবহারের উপদেশ গ্রহণ করো। কেননা তাদের জন্য রয়েছে বিশেষ অধিকার ও আত্মীয়তা। অপর এক বর্ণনায় আছে, তোমরা যখন তা জয় করবে, তখন তার অধিবাসীদের প্রতি উত্তম আচরণ করবে। কেননা তাদের জন্য রয়েছে বিশেষ অধিকার ও আত্মীয়তা। অথবা তিনি বলেছেন, বিশেষ অধিকার ও বৈবাহিক আত্মীয়তা -মুসলিম।
সহীহ মুসলিম, হাদীছ নং ২৫৪৩; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ৬৬৭৬; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২১৫২০; মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীছ নং ১৯৩৭৫; ত্বহাবী, শারহু মুশকিলিল আছার, হাদীছ নং ১২৫৬; তাবারানী, আল-মু'জামুল কাবীর, হাদীছ নং ১১১; বায়হাকী, আসসনানল করবা হাদীছ নং ১৮৭৩৯
مقدمة الامام النووي
40 - باب بر الوالدين وصلة الأرحام
328 - وعن أَبي ذرّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «إنَّكُمْ سَتَفْتَحُونَ أرْضًا يُذْكَرُ فِيهَا القِيرَاطُ (1)». وفي رواية: «سَتَفْتَحونَ مِصْرَ، وَهِيَ أَرْضٌ يُسَمَّى فِيهَا القِيراطُ، فَاسْتَوْصُوا بأهْلِهَا خَيْرًا؛ فَإنَّ لَهُمْ ذِمَّةً وَرَحِمًا» وفي رواية: «فإذا افتتحتموها، فأحسنوا إلى أهلها؛ فإن لهم ذمة ورحمًا»، أَوْ قَالَ: «ذِمَّةً وصِهْرًا». رواه مسلم. (2)
قَالَ العلماء: «الرَّحِمُ»: الَّتي لَهُمْ كَوْنُ هَاجَرَ أُمِّ إسْمَاعِيلَ - صلى الله عليه وسلم - مِنْهُمْ،
«وَالصِّهْرُ»: كَوْن مَارية أمِّ إبْراهيمَ ابن رَسُول الله - صلى الله عليه وسلم - مِنْهُمْ.

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ৩২৯
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার ও আত্মীয়তা রক্ষা করা
আখেরাতের মুক্তি আত্মীয়তার উপর নয়, বরং ঈমানের উপরই নির্ভরশীল
হাদীছ নং : ৩২৯

হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আয়াত নাযিল হলো {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ} ‘তোমার নিকটাত্মীয়স্বজনকে সতর্ক কর’৯৯, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরায়শ গোত্রকে ডাকলেন। তারা সকলে একত্র হলো। তিনি প্রথমে সাধারণভাবে এবং তারপর বিশেষ বিশেষ জনকে সম্বোধন করলেন। বললেন, হে বনূ আব্দ শামছ! হে বনূ কা'ব ইবনে লুআঈ! তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনূ মুররা ইবনে কা'ব! তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনূ আবদে মানাফ! তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনূ হাশিম।তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনু আব্দিল মুত্তালিব! তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাচাও। হে ফাতিমা! নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে কিছুমাত্র বাচানোর ক্ষমতা রাখি না। অবশ্য তোমাদের সঙ্গে আত্মীয়তা আছে। আমি তার আর্দ্রতা দ্বারা তোমাদেরকে সিঞ্চিত করব -মুসলিম।১০০
ইমাম নববী রহ. বলেন, এর অর্থ 'আমি আত্মীয়তা রক্ষায় যত্নবান থাকব।' আত্মীয়তা ছিন্ন করাকে আগুনের উত্তাপের সঙ্গে তুলনা করা হয়েছে, যা পানি দ্বারা নেভানো হয়। তেমনিভাবে আত্মীয়তা সজীব রাখা হয় সদাচরণ দ্বারা।
৯৯. সূরা শুআরা (২৬), আয়াত ২১৪
১০০. সহীহ মুসলিম, হাদীছ নং ২০৪; জামে তিরমিযী, হাদীছ নং ৩১১৫; সুনানে নাসাঈ, হাদীছ নং ৩৬৪৪; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ৬৪৬; মুসনাদে আহমাদ, হাদীছ নং ৮৪০২; ত্বহাবী, শারহু মাআনিল আছার, হাদীছ নং ৫৩৮৮; আল-আদাবুল মুফরাদ, হাদীছ নং ৪৮; তাবারানী, আল-মু'জামুল আওসাত, হাদীছ নং ৮৫১১
مقدمة الامام النووي
40 - باب بر الوالدين وصلة الأرحام
329 - وعن أَبي هريرة - رضي الله عنه - قَالَ: لما نزلت هذِهِ الآية: {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} [الشعراء: 214] دَعَا رَسُول الله - صلى الله عليه وسلم - قُرَيْشًا، فَاجْتَمَعُوا فَعَمَّ وَخَصَّ، وَقالَ: «يَا بَنِي عَبْدِ شَمْسٍ، يا بَنِي كَعْبِ بْنِ لُؤيٍّ، أَنقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ، يَا بَنِي مُرَّةَ بن كَعْبٍ، أَنْقِذُوا [ص:123] أَنْفُسَكُمْ مِنَ النَّارِ، يَا بَنِي عَبْدِ مَنَاف، أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ، يَا بَنِي هاشم، أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ، يَا بني عبد المطلب، أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ، يَا فَاطِمَةُ، أَنْقِذِي نَفْسَكِ مِنَ النَّارِ. فَإِنِّي لاَ أَمْلِكُ لَكُمْ مِنَ اللهِ شَيئًا، غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا سَأبُلُّهَا بِبِلالِهَا». رواه مسلم. (1)
قوله - صلى الله عليه وسلم: «بِبِلالِهَا» هُوَ بفتح الباء الثانيةِ وكسرِها، «وَالبِلاَلُ»: الماءُ. ومعنى الحديث: سَأصِلُهَا، شَبّه قَطِيعَتَهَا بالحَرارَةِ تُطْفَأُ بِالماءِ، وهذِهِ تُبَرَّدُ بالصِّلَةِ.

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ৪০৬
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ আল্লাহর ভয়
ফিরিশতাদের সংখ্যাধিক্য ও কিয়ামতের ভয়াবহতা
হাদীছ নং: ৪০৬

হযরত আবূ যার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি দেখতে পাই যা তোমরা দেখতে পাও না। আকাশ কড়কড় শব্দ করছে। আর তার জন্য কড়কড় আওয়াজ করা যথার্থই। তাতে এমন চার আঙ্গুল পরিমাণ জায়গাও নেই, যেখানে কোনও না কোনও ফিরিশতা আল্লাহ তাআলার জন্য সিজদারত অবস্থায় কপাল ঠেকানো নেই। আল্লাহর কসম! তোমরা যদি জানতে যা আমি জানি, তবে তোমরা অবশ্যই অল্প হাসতে এবং বেশি কাঁদতে। আর তোমরা বিছানায় স্ত্রীদের সঙ্গে আনন্দ-উপভোগও করতে না। বরং তোমরা আল্লাহ তাআলার আশ্রয় চাইতে চাইতে রাস্তাঘাটে বের হয়ে পড়তে– তিরমিযী। ৩৭৩
ইমাম তিরমিযী রহ. বলেন, এটি একটি হাসান হাদীছ।
(৩৭৩. জামে তিরমিযী, হাদীছ নং ২৩১২; সুনানে ইবন মাজাহ, হাদীছ নং ৪১৯০; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২১৫১৬; মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীছ নং ১৭৯৩৪; বায়হাকী, আস্ সুনানুল কুবরা, হাদীছ নং ১৩৩৩৭; শুআবুল ঈমান, হাদীছ নং ৭৬৪; তহাবী, শারহু মুশকিলিল আছার হাদীছ নং ১১৩৫; বাগাবী, শারহুস্ সুন্নাহ, হাদীছ নং ৪১৭৩)
مقدمة الامام النووي
50 - باب الخوف
406 - وعن أَبي ذر - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «إنِّي أَرَى مَا لاَ تَرَوْنَ، أطَّتِ السَّمَاءُ وَحُقَّ لَهَا أَنْ تَئِطَّ، مَا فِيهَا مَوضِعُ أرْبَع أصَابعَ إلاَّ وَمَلَكٌ وَاضِعٌ جَبْهَتَهُ سَاجِدًا للهِ تَعَالَى. والله لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ، لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا، وَمَا تَلَذَّذْتُمْ بالنِّساءِ عَلَى الفُرُشِ، وَلَخَرَجْتُمْ إِلَى الصُّعُدَاتِ تَجْأرُونَ إِلَى اللهِ تَعَالَى». رواه الترمذي (1)، وَقالَ: «حديث حسن».
وَ «أطَّت» بفتح الهمزة وتشديد الطاءِ و «تئط» بفتح التاءِ وبعدها همزة مكسورة، وَالأطيط: صوتُ الرَّحْلِ وَالقَتَبِ وَشِبْهِهِمَا، ومعناه: أنَّ كَثرَةَ مَنْ في السَّماءِ [ص:146] مِنَ المَلائِكَةِ العَابِدِينَ قَدْ أثْقَلَتْهَا حَتَّى أطّتْ. وَ «الصُّعُدات» بضم الصاد والعين: الطُّرُقات: ومعنى: «تَجأَرُون»: تَستَغيثُونَ.

হাদীসে কুদসী

হাদীস নং: ১
কিতাবের হাদীস সমূহ
পরিচ্ছেদঃ
১। হযরত আবু ইদরিস খাওলানী (রহ) থেকে বর্ণিত, আবু যর গিফারী (রাযিঃ) বলেন, নবী (ﷺ) বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন: ওহে আমার বান্দারা! আমি আমার নিজের উপর যুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি। কাজেই তোমরা একে অপরের উপর যুলুম করো না। হে আমার বান্দারা! তোমরা সবাই ছিলে পথহারা, আমি যাকে সুপথ দেখিয়েছি সে ব্যতীত। সুতরাং তোমরা আমার কাছে হিদায়াত চাও আমি তোমাদের হিদায়াত দান করব।

হে আমার বান্দারা! তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত। তোমরা আমার কাছে আহার্য চাও, আমি তোমাদের আহার করাব। হে আমার বান্দারা! তোমরা সবাই বস্ত্রহীন উলঙ্গ আমি যাকে পরিধান করাই সে ব্যতীত। তোমরা আমার কাছে পরিধেয় চাও, আমি তোমাদের পরিধান করাব। হে আমার বান্দারা! তোমরা রাতদিন গুনাহ করে থাক। আর আমিই সমস্ত অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কছে মাগফিরাত কামনা কর, আমি তোমাদের ক্ষমা করে দেব।

হে আমার বান্দারা! তোমরা কখনো আমার অনিষ্ট করার মত কিছু খুজে পাবে না যা দিয়ে তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করবে এবং তোমরা কখনো আমার উপকার করার মত কিছু খুজে পাবে না, যাতে আমি উপকৃত হতে পারি। হে আমার বান্দারা! তোমাদের প্রথম ব্যক্তি হতে তোমাদের শেষ ব্যক্তি, তোমাদের সকল মানুষ ও জ্বীন তোমাদের মধ্যে যার অন্তর আমাকে সবচাইতে বেশী ভয় পায়, তোমরা সত্যই যদি তার মত হয়ে যাও তাতে আমার রাজত্ব একটুও বৃদ্ধি পাবে না।

হে আমার বান্দারা! তোমাদের প্রথম, তোমাদের শেষ, তোমাদের সকল মানুষ, সকল জ্বিন তোমাদের মধ্যে যার অন্তর সবচাইতে পাপিষ্ঠ তার মত হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। হে আমার বান্দারা! তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ ও জ্বীন যদি কোন বিস্তীর্ণমাঠে দাঁড়িয়ে সবাই আমার কাছে চাও আর আমি প্রত্যেক ব্যক্তির চাহিদা পূরণ করি তাহলে আমার কাছে যা আছে তাতে এর চাইতে বেশী ঘাটতি হবে না, যেমন কেউ সমুদ্রে একটি সুচ ডুবিয়ে দিলে যতটুকু ঘাটতি হয়।

হে আমার বান্দারা! আমি তোমাদের আমলই তোমাদের জন্য সংরক্ষিত রাখি। এরপর পুরোপুরিভাবে তার বিনিময় দান করে থাকি। সুতরাং যে ব্যক্তি কোন কল্যাণ লাভ করে সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে তা ব্যতীত অন্য কিছু পায়, তবে সে যেন নিজকেই দোষারোপ করে।
أحاديث الكتاب
1- عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ذَرٍّ الغفاري رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا رَوَى عَنِ اللَّهِ، تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ " يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلاَ تَظَالَمُوا يَا عِبَادِي كُلُّكُمْ ضَالٌّ إِلاَّ مَنْ هَدَيْتُهُ فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ- يَا عِبَادِي كُلُّكُمْ جَائِعٌ إِلاَّ مَنْ أَطْعَمْتُهُ فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ- يَا عِبَادِي كُلُّكُمْ عَارٍ إِلاَّ مَنْ كَسَوْتُهُ فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ- يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ- يَا عِبَادِي إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي وَلَنْ تَبْلُغُوا نَفْعِي فَتَنْفَعُونِي- يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا- يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا- يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلاَّ كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ- يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدِ اللَّهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلاَ يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ "

হাদীসে কুদসী

হাদীস নং: ৩৮
কিতাবের হাদীস সমূহ
পরিচ্ছেদঃ
৩৮। আবু দারদা ও আবু যর (রাযিঃ) এর বরাতে রাসূল (ﷺ) সূত্রে আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন যে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেনঃ হে আদম সন্তান! তুমি দিনের শুরুতে আমার জন্য চার রাক’আত (নফল) আদায় করে নাও, আমি দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট হয়ে যাব।
أحاديث الكتاب
38- عَنْ أَبِي الدَّرْدَاءِ، وَأَبِي، ذَرٍّ رضي الله عنهما عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " عَنِ اللَّهِ، عَزَّ وَجَلَّ أَنَّهُ قَالَ ابْنَ آدَمَ ارْكَعْ لِي مِنْ أَوَّلِ النَّهَارِ أَرْبَعَ رَكَعَاتٍ أَكْفِكَ آخِرَهُ "