মুআবিয়া-ইবনে-আবু-সুফয়ান-(রাঃ)

বর্ণিত হাদীস - ১০৮ টি

সকল রাবী একত্রে দেখুন

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৪১২০
আন্তর্জাতিক নং: ৪১৬৭
চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪. পরচুলা ব্যবহার সম্পর্কে।
৪১২০. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ)-কে হজ্জের বছর, মিম্বরে থাকাবস্থায় একজন গোলামের হাত থেকে এক গোছা চুল নিয়ে বলতে শোনেনঃ হে মদীনাবাসী! তোমাদের আলিমরা কথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে এ ধরনের চুল সম্পর্কে নিষেধ করতে শুনেছি। তিনি বলেনঃ যখন বনু ইসরাঈলের মহিলারা এ ধরনের পরচুলা ব্যবহার শুরু করে, তখন তারা ধ্বংস হয়ে যায়।
كتاب الترجل
باب فِي صِلَةِ الشَّعْرِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعْرٍ كَانَتْ فِي يَدِ حَرَسِيٍّ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ " إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ " .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৪১৯১
আন্তর্জাতিক নং: ৪২৩৯
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৮. মহিলাদের সোনা ব্যবহার সম্পর্কে।
৪১৯১. হুমায়দ ইবনে মাস’আদা (রাহঃ) .... মুআবিয়া বিন আবু সুফিয়ান (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) চিতা-বাঘের চামড়ার উপর বসতে এবং সোনার অলংকার ব্যবহার করতে নিষেধ করেছেন; তবে অল্প পরিমাণ সোনা মহিলারা ব্যবহার করতে পারে। (গর্ব ও অহংকার প্রকাশের জন্য হলে, তা মহিলাদের জন্যও ব্যবহার করা জায়েয নয়।)
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي الذَّهَبِ لِلنِّسَاءِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا إِسْمَعِيلُ حَدَّثَنَا خَالِدٌ عَنْ مَيْمُونٍ الْقَنَّادِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ رُكُوبِ النِّمَارِ وَعَنْ لُبْسِ الذَّهَبِ إِلَّا مُقَطَّعًا

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৪৪২৩
আন্তর্জাতিক নং: ৪৪৮২
শরীআত বিধিত দন্ডের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৫. বার বার মদ পানকারীর শাস্তি সম্পর্কে।
৪৪২৩. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি কেউ মদ পান করে, তবে তাকে কোড়া মারবে। সে যদি আবার মদ পান করে, তবে তাকে কোড়া মারবে। এরপরও যদি মদ পান করে, পুনরায় তাকে কোড়া মারবে। তারপরও যদি মদ খায় (চতুর্থবার), তবে তাকে হত্যা করবে।
كتاب الحدود
باب إِذَا تَتَابَعَ فِي شُرْبِ الْخَمْرِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، ذَكْوَانَ عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا شَرِبُوا الْخَمْرَ فَاجْلِدُوهُمْ ثُمَّ إِنْ شَرِبُوا فَاجْلِدُوهُمْ ثُمَّ إِنْ شَرِبُوا فَاجْلِدُوهُمْ ثُمَّ إِنْ شَرِبُوا فَاقْتُلُوهُمْ " .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৪৫২৬
আন্তর্জাতিক নং: ৪৫৯৭
সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
পরিচ্ছেদঃ ১. সুন্নতের ব্যাখ্যা সম্পর্কে।
৪৫২৬. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) ..... মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে দাঁড়িয়ে বলেনঃ জেনে রাখ! তোমাদের আগের আহলে-কিতাব (ইয়াহূদ ও নাসারা)গণ বাহাত্তর ফিরকায় বিভক্ত হয়েছে, আর এ মিল্লাতের লোকগণ অদূর ভবিষ্যতে তিয়াত্তর ফিরকায় বিভক্ত হবে। এক ফিরকা হবে জান্নাতী; আর তারা ঐ জামাআতভূক্ত, যারা আল্লাহর কিতাব এবং তাঁর রাসূলের সুন্নতের অনুসারী হবে।

রাবী ইবনে ইয়াহয়া এবং আমর (রাহঃ) তাদের হাদীসে এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, আমার উম্মতের মধ্যে অদূর ভবিষ্যতে এমন একদল লোক সৃষ্টি হবে, যাদের মাঝে গুমরাহী এভাবে বিস্তার লাভ করবে, যেমন ক্ষিপ্ত কুকুরের কাঁমড়ানোর ফলে সৃষ্ট রোগ (যা রোগীকে পাগল বানিয়ে দেয়)। রাবী আমার (রাহঃ) বলেনঃ ক্ষিপ্ত কুকুরের দংশন জনিত রোগ এমন একটা মারাত্মক ব্যাধি যার বিষাক্ত প্রভাব থেকে রোগীর দেহের রগ ও জোড় কিছুই রক্ষা পায় না।
كتاب السنة
باب شَرْحِ السُّنَّةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا صَفْوَانُ، ح وَحَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ حَدَّثَنِي صَفْوَانُ، نَحْوَهُ قَالَ حَدَّثَنِي أَزْهَرُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَرَازِيُّ، عَنْ أَبِي عَامِرٍ الْهَوْزَنِيِّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، أَنَّهُ قَامَ فِينَا فَقَالَ أَلاَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ فِينَا فَقَالَ " أَلاَ إِنَّ مَنْ قَبْلَكُمْ مِنْ أَهْلِ الْكِتَابِ افْتَرَقُوا عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَإِنَّ هَذِهِ الْمِلَّةَ سَتَفْتَرِقُ عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ ثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَهِيَ الْجَمَاعَةُ " . زَادَ ابْنُ يَحْيَى وَعَمْرٌو فِي حَدِيثَيْهِمَا " وَإِنَّهُ سَيَخْرُجُ مِنْ أُمَّتِي أَقْوَامٌ تَجَارَى بِهِمْ تِلْكَ الأَهْوَاءُ كَمَا يَتَجَارَى الْكَلْبُ لِصَاحِبِهِ " . وَقَالَ عَمْرٌو " الْكَلْبُ بِصَاحِبِهِ لاَ يَبْقَى مِنْهُ عِرْقٌ وَلاَ مَفْصِلٌ إِلاَّ دَخَلَهُ " .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৪৮০৮
আন্তর্জাতিক নং: ৪৮৮৮
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪২. অন্যের দোষ-ক্রটি অন্বেষণ করা- সম্পর্কে।
৪৮০৮. ঈসা ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তুমি যদি অন্যের দোষ-ক্রটি অন্বেষণ কর, তবে তুমি যেন তার ক্ষতি করলে এবং এর ফলে সে আরো বিগড়ে যেতে পারে, (অর্থাৎ তার দোষ-ক্রটি প্রকাশের পর, সে তা নির্ভয়ে করতে থাকবে।) আবু দারদা (রাযিঃ) বলেনঃ এটি ঐ হাদীস, যা মুআবিয়া (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে শ্রবণ করেন। আর আল্লাহ এর মাধ্যমে তাঁকে উপকৃত করেন।
كتاب الأدب
باب فِي التَّجَسُّسِ
حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ الرَّمْلِيُّ، وَابْنُ، عَوْفٍ - وَهَذَا لَفْظُهُ - قَالاَ حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ ثَوْرٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّكَ إِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ النَّاسِ أَفْسَدْتَهُمْ أَوْ كِدْتَ أَنْ تُفْسِدَهُمْ " . فَقَالَ أَبُو الدَّرْدَاءِ كَلِمَةٌ سَمِعَهَا مُعَاوِيَةُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَفَعَهُ اللَّهُ تَعَالَى بِهَا .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৫০৪৩
আন্তর্জাতিক নং: ৫১৩১ - ৫১৩৩
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ ১২৫. শাফাআত বা সুপারিশ সম্পর্কে।
৫০৪৩. মুসাদ্দাদ (রাহঃ) .... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আমার কাছে সুপারিশ কর, যাতে তোমরা সাওয়াব পাও। আর ফয়সালা তো নবীর যবান থেকে তা-ই হবে, যা আল্লাহর হুকুম হবে।

আহমাদ ইবনে সালেহ (রাহঃ) .... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তোমরা সুপারিশ করো, তাহলে সওয়াব লাভ করতে পারবে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ’’তোমরা সুপারিশ করো, সাওয়াব পাবে।’’ কারণ আমি (মুআবিয়া) কোনো সিদ্ধান্ত নিতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করি যাতে তোমরা সুপারিশ করে সাওয়াব লাভ করতে পারো। কেননা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা সুপারিশ করো সাওয়াব অর্জন করো।

আবু মামার (রাহঃ) .... আবু মুসা (রাযিঃ) থেকে নবী (ﷺ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
كتاب الأدب
باب فِي الشَّفَاعَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اشْفَعُوا إِلَىَّ لِتُؤْجَرُوا وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا شَاءَ " .

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَأَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، عَنْ مُعَاوِيَةَ، اشْفَعُوا تُؤْجَرُوا فَإِنِّي لأُرِيدُ الأَمْرَ فَأُؤَخِّرُهُ كَيْمَا تَشْفَعُوا فَتُؤْجَرُوا فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ اشْفَعُوا تُؤْجَرُوا

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৫১৩৯
আন্তর্জাতিক নং: ৫২২৯
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৬৩. কোন ব্যক্তির সম্মানে দাঁড়ান- সম্পর্কে।
৫১৩৯. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আবু মিজলায (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা মুআবিয়া (রাযিঃ) ইবনে যুবাইর ইবনে আমির (রাযিঃ)-এর কাছে যান। তখন ইবনে আমির (রাযিঃ) দাঁড়িয়ে যান এবং ইবনে যুবাইর (রাযিঃ) বসে থাকেন। তখন মুআবিয়া (রাযিঃ) ইবনে আমির (রাযিঃ)-কে বলেনঃ তুমি বস। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এ পছন্দ করে যে, লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকবে, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়।
كتاب الأدب
باب فِي قِيَامِ الرَّجُلِ لِلرَّجُلِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ أَبِي مِجْلَزٍ، قَالَ خَرَجَ مُعَاوِيَةُ عَلَى ابْنِ الزُّبَيْرِ وَابْنِ عَامِرٍ فَقَامَ ابْنُ عَامِرٍ وَجَلَسَ ابْنُ الزُّبَيْرِ فَقَالَ مُعَاوِيَةُ لاِبْنِ عَامِرٍ اجْلِسْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ أَحَبَّ أَنْ يَمْثُلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " .

সুনানে নাসায়ী

হাদীস নং: ২৯৪
আন্তর্জাতিক নং: ২৯৪
পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ কাপড়ে যদি বীর্য লাগে
২৯৫। ঈসা ইবনে হাম্মাদ (রাহঃ) ......... মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি একবার রাসূলুল্লাহ (ﷺ) এর সহধর্মিণী উম্মে হাবীবা (রাযিঃ) কে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ (ﷺ) যে কাপড়ে সহবাস করতেন তাতে কি তিনি নামায আদায় করতেন? তিনি বললেন, হ্যাঁ। যদি তাতে কোন নাপাকী না দেখতেন।
كتاب الطهارة
باب المني يصيب الثوب
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ حُدَيْجٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، أَنَّهُ سَأَلَ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي الثَّوْبِ الَّذِي كَانَ يُجَامِعُ فِيهِ قَالَتْ نَعَمْ إِذَا لَمْ يَرَ فِيهِ أَذًى

সুনানে নাসায়ী

হাদীস নং: ৬৭৫
আন্তর্জাতিক নং: ৬৭৫
আযান - ইকামতের অধ্যায়
পরিচ্ছেদঃ মুয়াযযিনের অনুরূপ শাহাদাতের বাক্য বলা।
৬৭৬। সুওয়াঈদ ইবনে নসর (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে ইয়াহয়া আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু উমামা ইবনে সাহল ইবনে হুনায়ফ (রাযিঃ)-এর নিকট বসা ছিলাম। এ সময় মুয়াযযিন আযান দিলেন। মুয়াযযিন দু’-বার اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ, বললেন, তিনিও দু-বার বললেন। মুয়াযযিন أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ বললেন, তিনিও দু-বার বললেন। মুয়াযযিনأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ বললেন, তিনিও ও দু’-বার বললেন। তারপর তিনি বললেন, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে আমাকে এরূপ বর্ণনা করেছেন।
كتاب الأذان
القول مثل ما يتشهد المؤذن
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مُجَمِّعِ بْنِ يَحْيَى الأَنْصَارِيِّ، قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَكَبَّرَ اثْنَتَيْنِ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ فَتَشَهَّدَ اثْنَتَيْنِ فَقَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَتَشَهَّدَ اثْنَتَيْنِ ثُمَّ قَالَ حَدَّثَنِي هَكَذَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ عَنْ قَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

সুনানে নাসায়ী

হাদীস নং: ৬৭৬
আন্তর্জাতিক নং: ৬৭৬
আযান - ইকামতের অধ্যায়
পরিচ্ছেদঃ মুয়াযযিনের অনুরূপ শাহাদাতের বাক্য বলা।
৬৭৭। মুহাম্মাদ ইবনে কুদামা (রাহঃ) ......... আবু উমামা ইবনে সাহল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মুআবিয়া (রাযিঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) যখন মুয়াযযিনের আযান শুনতেন, তখন তাঁকে মুয়াযযিনের অনুরূপ বলতে শুনেছি।
كتاب الأذان
القول مثل ما يتشهد المؤذن
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ مُجَمِّعٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ، - رضى الله عنه - يَقُولُ سَمِعْتُ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَسَمِعَ الْمُؤَذِّنَ فَقَالَ مِثْلَ مَا قَالَ .

সুনানে নাসায়ী

হাদীস নং: ৬৭৭
আন্তর্জাতিক নং: ৬৭৭
আযান - ইকামতের অধ্যায়
পরিচ্ছেদঃ মুয়াযযিন যখন حي على الصلاة , حي على الفلاح বলবেন, শ্রোতাগণ কি বলবে
৬৭৮। মুজাহিদ ইবনে মুসা ও ইবরাহীম ইবনে হাসান (রাহঃ) ......... আলকামা ইবনে ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুআবিয়া (রাযিঃ)-এর নিকট ছিলাম। যখন তাঁর মুআযয়িন আযান দিলেন তখন মুআবিয়া সে বাক্যগুলো বললেন, যেগুলো মুয়াযযিন বলছিলেন। মুয়াযযিন যখন বললেন, حَىَّ عَلَى الصَّلاَةِ তখন তিনি বললেনঃ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ মুয়াযযিন যখন حَىَّ عَلَى الْفَلاَحِ বললেন, তিনি বললেন لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ তারপর মুয়াযযিন যে বাক্য বললেন, তিনিও সে বাক্য বললেন। তারপর বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে এরূপ বলতে শুনেছি।
كتاب الأذان
القول إذا قال المؤذن: حي على الصلاة , حي على الفلاح
أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، وَإِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْمِقْسَمِيُّ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ يَحْيَى، أَنَّ عِيسَى بْنَ عُمَرَ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، قَالَ إِنِّي عِنْدَ مُعَاوِيَةَ إِذْ أَذَّنَ مُؤَذِّنُهُ فَقَالَ مُعَاوِيَةُ كَمَا قَالَ الْمُؤَذِّنُ حَتَّى إِذَا قَالَ حَىَّ عَلَى الصَّلاَةِ قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ فَلَمَّا قَالَ حَىَّ عَلَى الْفَلاَحِ قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ وَقَالَ بَعْدَ ذَلِكَ مَا قَالَ الْمُؤَذِّنُ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مِثْلَ ذَلِكَ .

সুনানে নাসায়ী

হাদীস নং: ১২৬০
আন্তর্জাতিক নং: ১২৬০
নামাযে সাহু তথা ভূলের বিধান
পরিচ্ছেদঃ যে নামাযের কিছু ভুলে যায় সে কি করবে?
১২৬৩। রবী ইবনে সুলাইমান (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে ইউসুফ-এর পিতা (ইউসুফ) (রাহঃ) থেকে বর্ণিত যে, মুআবিয়া (রাযিঃ) (একদিন) তাদের সামনে নামায আদায় করলেন। নামাযে এমন সময় দাঁড়িয়ে গেলেন, যখন তাঁর উপর বসা প্রয়োজন ছিল। মুসল্লীরা সুবহানাল্লাহ বললে তিনি দাঁড়ানো অবস্থায়ই থাকলেন। নামায শেষ করার পর বসা অবস্থায় দুটি সিজদা করলেন (সাহু), তারপর মিম্বরের উপর বসে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে মুসুল্লী তার নামাযে কোন কিছু ভুলে যায় সে যেন এ দু’টি সিজদার ন্যায় সিজদা করে নেয়।
كتاب السهو
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، مَوْلَى عُثْمَانَ عَنْ أَبِيهِ، يُوسُفَ أَنَّ مُعَاوِيَةَ، صَلَّى إِمَامَهُمْ فَقَامَ فِي الصَّلاَةِ وَعَلَيْهِ جُلُوسٌ فَسَبَّحَ النَّاسُ فَتَمَّ عَلَى قِيَامِهِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ بَعْدَ أَنْ أَتَمَّ الصَّلاَةَ ثُمَّ قَعَدَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ نَسِيَ شَيْئًا مِنْ صَلاَتِهِ فَلْيَسْجُدْ مِثْلَ هَاتَيْنِ السَّجْدَتَيْنِ " .

সুনানে নাসায়ী

হাদীস নং: ২৩৭১
আন্তর্জাতিক নং: ২৩৭১
রোযার অধ্যায়
পরিচ্ছেদঃ নবী (ﷺ) এর রোযা, তাঁর উপর আমার মাতা পিতা উতসর্গীত হোক
২৩৭৩। কুতায়বা (রাহঃ) ......... হুমায়দ ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুআবিয়া (রাযিঃ)-কে আশূরার দিন মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি যে, হে মদীনাবাসীগণ, তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এদিন সম্পর্কে বলতে শুনেছি যে, আমি তো রোযা পালন করছি। অতএব যারা রোযা পালন করতে ইচ্ছুক তারা যেন রোযা পালন করে।
كتاب الصيام
باب صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم - بِأَبِي هُوَ وَأُمِّي - وَذِكْرِ اخْتِلاَفِ النَّاقِلِينَ لِلْخَبَرِ فِي ذَلِكَ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ، يَوْمَ عَاشُورَاءَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي هَذَا الْيَوْمِ " إِنِّي صَائِمٌ فَمَنْ شَاءَ أَنْ يَصُومَ فَلْيَصُمْ " .

সুনানে নাসায়ী

হাদীস নং: ২৫৫৭
আন্তর্জাতিক নং: ২৫৫৭
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ সাদ্‌কা দেওয়ার জন্য সুপারিশ করা
২৫৫৯. হারূন ইবনে সাঈদ (রাহঃ) ......... মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কেউ আমার কাছে কিছু চাইলে আমি তাকে নিষেধ করে দেই যাতে তোমরা তার ব্যাপারে সুপারিশ কর এবং তোমরা সওয়াব পাও। রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলেছেন, তোমরা সুপারিশ কর তাহলে তোমরাও সাওয়াব পাবে।
كتاب الزكاة
الشَّفَاعَةُ فِي الصَّدَقَةِ
أَخْبَرَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ قَالَ أَنْبَأَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ ابْنِ مُنَبِّهٍ عَنْ أَخِيهِ عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الرَّجُلَ لَيَسْأَلُنِي الشَّيْءَ فَأَمْنَعُهُ حَتَّى تَشْفَعُوا فِيهِ فَتُؤْجَرُوا وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اشْفَعُوا تُؤْجَرُوا

সুনানে নাসায়ী

হাদীস নং: ২৫৯৩
আন্তর্জাতিক নং: ২৫৯৩
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ পীড়াপীড়ি করে সাহায্য চাওয়া
২৫৯৫. হুসায়ন ইবনে হুরায়ছ (রাহঃ) ......... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা সাহায্য চাইতে গিয়ে পীড়াপীড়ি করবে না। আর তোমাদের কেউ আমার কাছে এমন জিনিস চাইবে না যা আমি অপছন্দনীয় মনে করি, তাহলে আমি তাকে যা দেব আল্লাহ তাআলা তাতে বরকত দেবেন।
كتاب الزكاة
بَاب الْإِلْحَافِ فِي الْمَسْأَلَةِ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ أَنْبَأَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَخِيهِ عَنْ مُعَاوِيَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُلْحِفُوا فِي الْمَسْأَلَةِ وَلَا يَسْأَلْنِي أَحَدٌ مِنْكُمْ شَيْئًا وَأَنَا لَهُ كَارِهٌ فَيُبَارَكَ لَهُ فِيمَا أَعْطَيْتُهُ

সুনানে নাসায়ী

হাদীস নং: ২৯৮৭
আন্তর্জাতিক নং: ২৯৮৭
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
পরিচ্ছেদঃ উমরাহ আদায়কারী কোথায় চুল কাটবে?
২৯৯০. মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ) এর উমরায় তাঁর চুল তীরের ফলা দিয়ে কেটেছেন মারওয়া পাহাড়ের উপরে।
كتاب مناسك الحج
أَيْنَ يُقَصِّرُ الْمُعْتَمِرُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ أَنَّ طَاوُسًا أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ عَنْ مُعَاوِيَةَ أَنَّهُ قَصَّرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِشْقَصٍ فِي عُمْرَةٍ عَلَى الْمَرْوَةِ

সুনানে নাসায়ী

হাদীস নং: ২৯৮৮
আন্তর্জাতিক নং: ২৯৮৮
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
পরিচ্ছেদঃ উমরাহ আদায়কারী কোথায় চুল কাটবে?
২৯৯১. মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ) ......... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মারওয়ায় নবী (ﷺ) এর চুল কেটেছি বেদুঈনের তীরের ফলা দিয়ে।
كتاب مناسك الحج
أَيْنَ يُقَصِّرُ الْمُعْتَمِرُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ أَنْبَأَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ مُعَاوِيَةَ قَالَ قَصَّرْتُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمَرْوَةِ بِمِشْقَصِ أَعْرَابِيٍّ

সুনানে নাসায়ী

হাদীস নং: ২৯৮৯
আন্তর্জাতিক নং: ২৯৮৯
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
পরিচ্ছেদঃ কিরূপে চুল কাটবে?
২৯৯২. মুহাম্মাদ ইবনে মনসুর (রাহঃ) ......... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর চুলের চারদিক থেকে কেটেছি, আমার নিকট তীরের ফলা ছিল তা দিয়ে, তাঁর বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়া সাঈ-এর পর যুলহিজ্জার দশ দিনের মধ্যে। কায়স (রাহঃ) বলেন, লোকেরা মুআবিয়া (রাযিঃ)-এর এ ব্যাপারটি অস্বীকার করেছেন।[১]

[১] কারণ বিদায় হজ্জে রাসূলুল্লাহ্ (ﷺ) মিনাতেই ইহরাম থেকে হালাল হয়েছিলেন। সম্ভবত অন্য কোন উমরার পর মুআবিয়া (রাযিঃ) এইরূপ করেছিলেন। সময়ের বর্ণনায় ভ্রান্তি রয়েছে। হাশিয়াতুল জাদীদা। -অনুবাদক। ৮ম হিজরীতে জি'ইররানা থেকে ইহরাম বেঁধে উমরায় মু'আবিয়া (রাযিঃ) নবী (ﷺ)-এর চুল কেটে ছিলেন- সম্পাদক।
كتاب مناسك الحج
كَيْفَ يُقَصِّرُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ عَنْ عَطَاءٍ عَنْ مُعَاوِيَةَ قَالَ أَخَذْتُ مِنْ أَطْرَافِ شَعْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِشْقَصٍ كَانَ مَعِي بَعْدَ مَا طَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ فِي أَيَّامِ الْعَشْرِ قَالَ قَيْسٌ وَالنَّاسُ يُنْكِرُونَ هَذَا عَلَى مُعَاوِيَةَ

সুনানে নাসায়ী

হাদীস নং: ৩৯৮৪
আন্তর্জাতিক নং: ৩৯৮৪
কোন প্রাণের বিনাশ/রক্তপাত অবৈধ হওয়া প্রসঙ্গে
পরিচ্ছেদঃ মুসলিমকে হত্যা করার অবৈধতা
৩৯৮৬. মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আবু ইদরীস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুআবিয়া (রাযিঃ)-কে খুতবা দিতে শুনেছি, আর তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হতে অতি অল্পই হাদীস বর্ণনা করেছেন। খুতবায় তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, প্রত্যেক গুনাহ আশা করা যায় আল্লাহ্ তা ক্ষমা করবেন, তবে ঐ ব্যক্তির গুনাহ ব্যতীত, যে ইচ্ছা করে কোন মুসলমানকে হত্যা করে অথবা কাফির হয়ে মৃত্যুবরণ করে।
كتاب المحاربة / تحريم الدم
الْقَتْلُ الْحَرَمُ فِى الْمُسْلِم
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى عَنْ ثَوْرٍ عَنْ أَبِي عَوْنٍ عَنْ أَبِي إِدْرِيسَ قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ يَخْطُبُ وَكَانَ قَلِيلَ الْحَدِيثِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُهُ يَخْطُبُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ ذَنْبٍ عَسَى اللَّهُ أَنْ يَغْفِرَهُ إِلَّا الرَّجُلُ يَقْتُلُ الْمُؤْمِنَ مُتَعَمِّدًا أَوْ الرَّجُلُ يَمُوتُ كَافِرًا

সুনানে নাসায়ী

হাদীস নং: ৪৫৬২
আন্তর্জাতিক নং: ৪৫৬২
ক্রয়-বিক্রয়ের অধ্যায়
পরিচ্ছেদঃ যবের বিনিময়ে যব বিক্রয়
৪৫৬২. ইসমাঈল ইবনে মাসউদ (রাহঃ) ......... মুসলিম ইবনে ইয়াসার ও আব্দুল্লাহ ইবনে উবায়দা (রাহঃ) থেকে বর্ণিত। এক স্থানে উবাদা ইবনে সামিত এবং মুআবিয়া (রাযিঃ) একত্র হলে উবাদা (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিষেধ করেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খোরমার বিনিময়ে খোরমা বিক্রয় করতে। তাদের একজন বললেনঃ এবং লবণের বিনিময়ে লবণ, কিন্তু অন্যজন তা বলেননি, তবে সমপরিমাণে একই রকমের হলে দোষ নেই। তাদের একজন বললেনঃ যে ব্যক্তি বেশী নেয় বা বেশী দেয়, সে সুদের লেনদেন করল। কিন্তু অন্যজন তা বলেন নি। আর তিনি আমাদেরকে আদেশ করেছেন যে, আমরা রৌপ্যের বিনিময়ে স্বর্ণ এবং স্বর্ণের বিনিময়ে রৌপ্য, যবের বিনিময়ে গম এবং গমের বিনিময়ে যব হলে হাতে হাতে যেরূপ ইচ্ছা বিক্রি করতে পারবো।

মুআবিয়া (রাযিঃ)-এর নিকট এই হাদীস পৌঁছলে তিনি দাঁড়িয়ে বলেনঃ কেন যে কিছু লোক রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এসব হাদীস বর্ণনা করে, যা আমরা তাঁর থেকে শুনিনি অথচ আমরাও তাঁর সাহচর্যে থেকেছি। এ কথা উবাদা ইবনে সামিত (রাযিঃ)-এর নিকট পৌছলে, তিনি দাঁড়িয়ে ঐ হাদীস পুনঃ উল্লেখ করে বলেনঃ আমরা যা রাসূলুল্লাহ্ (ﷺ) হতে শ্রবণ করেছি, নিশ্চয়ই বর্ণনা করবো, যদিও মুআবিয়া (রাযিঃ) তা অপছন্দ করেন।
كتاب البيوع
بَيْعُ الشَّعِيرِ بِالشَّعِيرِ
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ قَالَ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ عَلْقَمَةَ عَنْ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنِي مُسْلِمُ بْنُ يَسَارٍ وَعَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدٍ قَالَا جَمَعَ الْمَنْزِلُ بَيْنَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَبَيْنَ مُعَاوِيَةَ فَقَالَ عُبَادَةُ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَبِيعَ الذَّهَبَ بِالذَّهَبِ وَالْوَرِقَ بِالْوَرِقِ وَالْبُرَّ بِالْبُرِّ وَالشَّعِيرَ بِالشَّعِيرِ وَالتَّمْرَ بِالتَّمْرِ قَالَ أَحَدُهُمَا وَالْمِلْحَ بِالْمِلْحِ وَلَمْ يَقُلْ الْآخَرُ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ مِثْلًا بِمِثْلٍ قَالَ أَحَدُهُمَا مَنْ زَادَ أَوْ ازْدَادَ فَقَدْ أَرْبَى وَلَمْ يَقُلْ الْآخَرُ وَأَمَرَنَا أَنْ نَبِيعَ الذَّهَبَ بِالْوَرِقِ وَالْوَرِقَ بِالذَّهَبِ وَالْبُرَّ بِالشَّعِيرِ وَالشَّعِيرَ بِالْبُرِّ يَدًا بِيَدٍ كَيْفَ شِئْنَا فَبَلَغَ هَذَا الْحَدِيثُ مُعَاوِيَةَ فَقَامَ فَقَالَ مَا بَالُ رِجَالٍ يُحَدِّثُونَ أَحَادِيثَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَحِبْنَاهُ وَلَمْ نَسْمَعْهُ مِنْهُ فَبَلَغَ ذَلِكَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ فَقَامَ فَأَعَادَ الْحَدِيثَ فَقَالَ لَنُحَدِّثَنَّ بِمَا سَمِعْنَاهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْ رَغِمَ مُعَاوِيَةُ خَالَفَهُ قَتَادَةُ رَوَاهُ عَنْ مُسْلِمِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي الْأَشْعَثِ عَنْ عُبَادَةَ