মুআবিয়া-ইবনে-আবু-সুফয়ান-(রাঃ)

বর্ণিত হাদীস - ১০৮ টি

সকল রাবী একত্রে দেখুন

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৩৬৫৬
আন্তর্জাতিক নং: ৩৬৫৬
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
পরিচ্ছেদঃ চিতা বাঘের চামড়ার উপর সাওয়ার হওয়া
৩৬৫৬। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)....... মু'আবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) চিতা বাঘর চামড়ার উপর সাওয়ার হতে নিষেধ করতেন।
كتاب اللباس
بَاب رُكُوبِ النُّمُورِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي الْمُعْتَمِرِ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَنْهَى عَنْ رُكُوبِ النُّمُورِ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৩৭৪৩
আন্তর্জাতিক নং: ৩৭৪৩
আদব - শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ প্রশংসা করা
৩৭৪৩। আবু বাকর (রাযিঃ)...... মু'আবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি তোমরা অপরের (সম্মুখে) প্রশংসা করা পরিহার করবে। কেননা, তা যবাই করার শামিল।
كتاب الأدب
بَاب الْمَدْحِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ مَعْبَدٍ الْجُهَنِيِّ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِيَّاكُمْ وَالتَّمَادُحَ فَإِنَّهُ الذَّبْحُ ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৪০৩৫
আন্তর্জাতিক নং: ৪০৩৫
ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
পরিচ্ছেদঃ যামানার কঠোরতা
৪০৩৫। গিয়াস ইবন জাফর রাহবী (রাহঃ)....... মু'আবিয়্যাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছিঃ দুনিয়াতে বালা-মুসীবত ও ফিতনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই ।
كتاب الفتن
بَاب شِدَّةِ الزَّمَانِ
حَدَّثَنَا غِيَاثُ بْنُ جَعْفَرٍ الرَّحْبِيُّ، أَنْبَأَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، سَمِعْتُ ابْنَ جَابِرٍ، يَقُولُ قَالَ سَمِعْتُ أَبَا عَبْدِ رَبِّهِ، يَقُولُ سَمِعْتُ مُعَاوِيَةَ، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لَمْ يَبْقَ مِنَ الدُّنْيَا إِلاَّ بَلاَءٌ وَفِتْنَةٌ ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৪১৯৯
আন্তর্জাতিক নং: ৪১৯৯
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
পরিচ্ছেদঃ আমল কবুল না হওয়ার ভয়
৪১৯৯। উসমান ইব্‌ন ইসমাঈল ইব্‌ন ইমরান দিমাশকী (রাহঃ)...... মু'আবিয়া ইব্‌ন আবু সুফিয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ বস্তুত আমল হচ্ছে পাত্রের মত। যদি তার নিম্নাংশ ভাল হয়, তবে তার উপরিভাগও ভাল হবে। আর যদি এর নিম্নভাগ খারাপ হয়, তাহলে তার উপরিভাগও খারাপ হবে।
كتاب الزهد
بَاب التَّوَقِّي عَلَى الْعَمَلِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ عِمْرَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنِي أَبُو عَبْدِ رَبٍّ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِنَّمَا الأَعْمَالُ كَالْوِعَاءِ إِذَا طَابَ أَسْفَلُهُ طَابَ أَعْلاَهُ وَإِذَا فَسَدَ أَسْفَلُهُ فَسَدَ أَعْلاَهُ ‏"‏ ‏.‏

মুওয়াত্তা মালিক

হাদীস নং: ৬৫২
রোযার অধ্যায়
পরিচ্ছেদঃ ১১. আশুরা দিবসে রোযা
রেওয়ায়ত ৩৪. হুমায়দ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ (রাহঃ) হইতে বর্ণিত, তিনি হজ্জের সালে* আশুরা দিবসে মুয়াবিয়া ইবনে আবু সুফইয়ান (রাযিঃ)-কে মিম্বরের উপর বলিতে শুনিয়াছেন, হে মদীনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়? আমি এই দিবস সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি ইহা আশুরা দিবস; তোমাদের উপর এই (দিবসের) রোযা ফরয করা হয় নাই। আমি রোযা রাখিয়াছি, তোমরা যে ইচ্ছা কর রোযা রাখিতে পার, আর যাহার ইচ্ছা রোযা ছাড়িয়া দাও।

* হজ্জের সাল-৪৪ হিজরীতে আমীর মুয়াবিয়া তাহার শাসনামলে প্রথমবার যে হজ্জ করেন উহাকে হজ্জের সাল বলা হইয়াছে।
كتاب الصيام
بَاب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ يَوْمَ عَاشُورَاءَ عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِهَذَا الْيَوْمِ هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يُكْتَبْ عَلَيْكُمْ صِيَامُهُ وَأَنَا صَائِمٌ فَمَنْ شَاءَ فَلْيَصُمْ وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْ

মুওয়াত্তা মালিক

হাদীস নং: ১৬৬৬
তাকদির সংশ্লিষ্ট অধ্যায়
পরিচ্ছেদঃ ২. তকদীর সম্বন্ধে বিভিন্ন রেওয়ায়ত
রেওয়ায়ত ৮. মুহাম্মাদ ইবনে কাব কুরাযী (রাহঃ) হইতে বর্ণিত, মুয়াবিয়া (রাযিঃ) মিস্বরে দাঁড়াইয়া বলিয়াছেন, হে মানুষ! তোমরা জানিয়া রাখ, যাহা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করিবেন কেহই তাহা বাধা দিতে পারিবে না। আর তিনি যাহা দান না করিবেন উহা কেহই দান করিতে পারবে না। আর কোন মালদারকে তাহার মাল আল্লাহর আযাব হইতে রক্ষা করিতে পারিবে না। আল্লাহ তাআলা যাহার ভাল চান তাহাকে দ্বীনের জ্ঞান দান করেন। অতঃপর বলিলেন, আমি এই কথাগুলি এই কাঠের (মিম্বর) উপর রাসূলুল্লাহ (ﷺ)কে বলিতে শুনিয়াছি।
كتاب القدر
باب ما جاء اهل القدر
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَزِيدَ بْنِ زِيَادٍ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ قَالَ قَالَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَا مَانِعَ لِمَا أَعْطَى اللَّهُ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعَ اللَّهُ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْهُ الْجَدُّ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ ثُمَّ قَالَ مُعَاوِيَةُ سَمِعْتُ هَؤُلَاءِ الْكَلِمَاتِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى هَذِهِ الْأَعْوَادِ

শামাঈলে তিরমিযী

হাদীস নং: ৩৭৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ সূলুল্লাহ্ -এর বয়সের বিবরণ
৩৭৯। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... মু'আবিয়া (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁকে একবার ভাষণ দিতে শুনা যায়, রাসূলুল্লাহ্ (ﷺ) ৬৩ বছর বয়সে ইনতিকাল করেছেন। আবু বাকর (রাযিঃ) ও উমার (রাযিঃ) ৬৩ বছর বয়সে ইনতিকাল করেন। এখন আমার বয়স ৬৩ বছর।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، عَنْ شُعْبَةَ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ ، عَنْ جَرِيرٍ ، عَنْ مُعَاوِيَةَ ، أَنَّهُ سَمِعَهُ يَخْطُبُ قَالَ : مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ ، وَأَنَا ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ.

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং: ১২৪৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ দাতার অসন্তুষ্ট চিত্তের দান গ্রহণের প্রতি ভীতি প্রদর্শন
১২৪৮. হযরত মু'আবিয়া ইবন আবূ সুফয়ান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা ভিক্ষাবৃত্তিতে বাড়াবাড়ি করো না। আল্লাহর শপথ, তোমাদের কেউ আমার কাছে চাইবে, আর আমি তাকে অসন্তুষ্ট চিত্তে যদি দান করি, তাতে বরকত হবে না।
(মুসলিম, নাসাঈ ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম হাকিম (র) বলেন: বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ।)
كتاب الصَّدقَات
التَّرْهِيب من أَخذ مَا دفع من غير طيب نفس الْمُعْطِي
1248 - وَعَن مُعَاوِيَة بن أبي سُفْيَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تلحفوا فِي الْمَسْأَلَة فوَاللَّه لَا يسألني أحد مِنْكُم شَيْئا فَتخرج لَهُ مَسْأَلته مني شَيْئا وَأَنا لَهُ كَارِه فيبارك لَهُ فِيمَا أَعْطيته

رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا